ইদের ২টি মিষ্টি আইটেম!

Farhana Preeti · Jun 09, 2018 · 1 min read

ইদের ২টি মিষ্টি আইটেম!

ইদের মিষ্টি ফুড আইটেম নিয়ে কিন্তু একটা মাথাব্যথা থাকে! প্রত্যেক ইদে সেই একই সেমাই খেতে কার ভালো লাগে, বলুন? একটু ভিন্নতা তো আনতেই হয়।

তাই আজ দুটো স্পেশাল রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য।   [picture]   বাদাম শির খুরমা এই ফুড আইটেম-টি ইদের জন্য অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটা স্পেশাল সুইট ডিশ। এতে আছে মিনারেলস (ক্যালসিয়াম, আয়রন ও পটাসিয়াম), ভিটামিনস (এ, বি ও সি) এবং প্রোটিন। চলুন আর বাড়তি কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাই। উপকরণ
  • খেজুর - ১২ টা
  • পেস্তাবাদাম - ১/২ কাপ
  • ঘি - ৩ টে.চা.
  • চিনি - ১/২ কাপ
  • দুধ - ৫০০ মিলি
  • কাঠবাদাম - ১/২ কাপ
  • সেমাই - ১ কাপ
  • এলাচ - ৩টি
প্রণালী ১. খেজুর ও বাদামগুলো হাল্কা গরম পানিতে নরম না হওয়া পর্যন্ত ভিজিয়ে রাখুন। তারপর  কুঁচি করুন। একটি পাত্রে ঘি নিয়ে মাঝারি আঁচে এদের সোনালি করে ভাজুন। ২. একটি বড় পাত্রে দুধ ভালো করে ফুটিয়ে উঠিয়ে রাখুন। ৩. আরেকটি পাত্রে ঘি নিয়ে মাঝারি-মৃদু আঁচে  সেমাই ভাঁজুন সোনালি করে। বারবার নাড়ুন যেন না পুড়ে। দুধ ও চিনি ঢালুন এতে, কিন্তু মিক্স করবেন না। ৪. ভাজা খেজুর-বাদামের অর্ধেকটা এতে দিন। ৫. এলাচ দিয়ে জ্বাল কমিয়ে দিন এবং ঘন হয়ে আসা পর্যন্ত রান্না হতে দিন। ৬. রান্না হয়ে গেলে নামিয়ে ফেলুন। ভাজা খেজুর-বাদাম কুঁচি উপরে ছিটিয়ে গার্নিশ করে পরিবেশন করুন মজাদার বাদাম শির খুরমা। কোথায় পাবেন খাদ্য উপকরণগুলো? আপনার নিকটস্থ বাজারে সমস্ত উপকরণ পেয়ে যাবেন আশা করা যায়। তবে নিশ্চিত হয়ে নিন যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। আপনি চাইলে ঘরে বসেই খেজুর, পেস্তাবাদাম, কাঠবাদাম, ঘি, চিনি, দুধসহ বাদাম শির খুরমা বানানোর সমস্ত উপকরণ কিনতে পারবেন অনলাইনে নিরাপদ খাবারের পরিবেশক খাসফুড ডট কম থেকে।   শাহী ফিরনি ইদে সকালের শুরুটা মিষ্টি মুখ করে হবে না, তা কি হয়? নামাজ শেষে পরিবারের সকলে মিলে টেবিলে বসে “শাহী ফিরনি” খেয়ে তারপরই না হয় সালামির পর্বটা সারলেন! চলুন তবে এই অত্যন্ত টেস্টি আর হেলদি ডিশের রেসিপিটাও জেনে নেই চট করে! উপকরণ 
  • ফুল ক্রিম মিল্ক - ১ লিটার
  • গুঁড়ো দুধ - ৪ টে.চা.
  • ১/৩ কাপ আধ ভাঙা চাল
  • বাদাম - ১/৩ কাপ, আধ ভাঙা
  • চিনি - ১/২ কাপ
  • এলাচ - ৪ টি
  • দারুচিনি - ১ টি স্টিক
  • জাফরান (সামান্য দুধে ভিজিয়ে রাখুন)
  • গোলাপজল – ১ টে.চা.
  • বাদাম কুঁচি (সাজানোর জন্য)
প্রণালী ১. লিকুইড দুধে গুঁড়ো দুধ, এলাচ আর দারুচিনি দিয়ে ফুটিয়ে সামান্য কমান। তারপর চাল আর বাদাম মিশিয়ে নাড়তে থাকুন কনটিন্যুয়াসলি যাতে নিচে পুড়ে না যায়। ২৫-৩০ মিঃ রেঁধে চিনি মিশিয়ে আর ১০ মিঃ রাঁধুন। ২. জাফরান মেশান। বেশি ঘন করবেন না, কারণ ঠাণ্ডা হলে আরও ঘন হয়ে যাবে। গোলাপজল মেশান। ৩. এলাচ আর দারুচিনি ফেলে দিন। বাটিতে ঢেলে উপরে বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শাহী ফিরনি। কোথায় পাবেন শাহী ফিরনি বানানোর উপকরণগুলো? বাজারের যেকোনো গ্রোসারি স্টোর থেকে শাহী ফিরনি বানানোর দরকারি খাদ্য উপকরণগুলো কিনে নিতে পারবেন। তবে নিশ্চিত হয়ে নেবেন যেন তা ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত হয়। খাবার শুধু মজাদার হলেই চলবে না, সাথে স্বাস্থ্যকর হওয়া চাই। ভরসা রাখতে পারেন অনলাইন ফুডশপ khaasfood.com এর ওপর। তারা ন্যায্যমূল্যে নিরাপদ খাবার সরবরাহ করে থাকে। লিখেছেন : আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

শাহী ফিরনি
ডেজার্ট

শাহী ফিরনি

আজকের রেসিপি আয়োজনে আছে শাহী ফিরনি। দাওয়াতে টেবিলে মুখরোচক খাবারের সাথে শাহী ফিরনি ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারেন। তবে চলুন দেখে নিই, কীভাবে তৈরি...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

দেহের চাহিদা পূরণে খেজুর | জেনে নিন ৭টি উপকারিতা
সুস্থতা

দেহের চাহিদা পূরণে খেজুর | জেনে নিন ৭টি উপকারিতা

রমজানে আমরা যে খাবারটি সবচেয়ে গুরুত্ব দিয়ে খেয়ে থাকি তা হলো খেজুর। খেজুর ছাড়া যেন আমাদের ইফতার অসম্পূর্ণ থেকে যায়। আমদের দেহের চাহিদা পূরণে খেজুর কতট...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

আরও পড়ুন

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

শাহী চিকেন রেজালা
মেহমানদারী

শাহী চিকেন রেজালা

যারা চিকেনের শাহী রেজালা পারফেক্টলি বানাতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপি। খেতে বেশ সুস্বাদু, দেখতেও লোভনীয়। আর এই চিকেনের শাহী রেজালার রেসিপিও কিন...

দারুণ মজাদার লাচ্ছা সেমাই!
ডেজার্ট

দারুণ মজাদার লাচ্ছা সেমাই!

লাচ্ছা সেমাই খুব জনপ্রিয় একটা ডেজারট আইটেম কিন্তু নতুন রাঁধুনি রা প্রায় সময় ই এটা রান্না করতে গিয়ে যে সমস্যায় পড়েন সেটা হলো দুধের পরিমান নিয়ে। হয়তো খু...

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ
বিউটি টিপস

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ

আমাদের প্রায় সবার রান্নাঘরেই উপস্থিত থাকে এ দারুণ সুগন্ধি আর ঔষধি গুণযুক্ত মশলাটি - যার নাম দারুচিনি। ইংরেজিতে যাকে বলা হয় Cinnamon. মাংস রান্নায় হোক...

সেমাই সুজির বরফি
চা – নাস্তা

সেমাই সুজির বরফি

বিকেলের চায়ের সাথে একটা নাস্তা না হলেই না। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা। তাই আজকে আমরা আপনাদের জানাবো চায়ে...

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

…