ওটস সেমাই

তানিজা ইসলাম · Apr 16, 2020 · 1 min read

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর একটি ডিশ! ওটসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা এখন কমবেশি সবাই জানি। যারা ওজন নিয়ন্ত্রণ করছেন এবং হেলদি ডায়েটে নিজেকে অভ্যস্ত করছেন, তাদের খাদ্যতালিকাতে ওটস থাকেই। তবে ওটস মানেই যে রোজ ব্রেকফাস্টে দুধ দিয়ে ভিজিয়ে সেটা খেতে হবে তারও কোনো মানে নেই! এটা দিয়ে অনেক মজার মজার খাবারই তৈরি করা যায়। চলুন জেনে নেই, ওটস সেমাই বানানোর সবচেয়ে সহজ রেসিপিটি!

ওটস সেমাই তৈরির পদ্ধতি

উপকরণ

  • ওটস- ১ কাপ
  • সেমাই- ১ কাপ
  • চিনি- ১/২ কাপ
  • ঘি- ২ টেবিল চামচ
  • তরল দুধ- ৫০০ গ্রাম
  • মিল্ক পাউডার- ২ টেবিল চামচ
  • তেজপাতা, দারুচিনি- ২টি করে
  • এলাচ গুঁড়ো- সামান্য
  • কাজুবাদাম ও কিশমিশ- সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে শুকনো প্যানে ওটস ও কাজুবাদাম আলাদা করে ভেজে নিতে হবে।

২) এবার একটি প্যানে ঘি গরম করে তাতে সেমাই দিয়ে দিন। হালকা করে সেমাই ভেজে নিয়ে তুলে রাখুন। সেমাইয়ের রং বাদামি হয়ে গেলেই বুঝবেন যে এটি ভাজা হয়ে গেছে!

৩) তারপর তরল দুধে জ্বাল দিতে হবে। এতে দারুচিনি ও তেজপাতা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন।

৪) দুধ ভালো করে ফুটে গেলে ঘি দিয়ে ভেজে রাখা সেমাই ও চিনি যোগ করুন। চুলার আঁচ কমিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন।

৫) এরপর এতে ওটস দিয়ে দিন। ওটস দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মিশ্রণটি ঘন হয়ে আসবে।

৬) এবার পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে সেমাইয়ের স্বাদ আরও বেড়ে যাবে।

৭) সবশেষে সামান্য এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। এবার পরিবেশন পাত্রে ওটস সেমাই ঢেলে উপরে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিন।

দেখলেন তো, অল্প সময়ে ও ঝামেলাবিহীনভাবে হেলদি একটি ডেজার্ট তৈরি হয়ে গেলো! ওটস সেমাই ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা খেতে বেশি ভালো লাগে। যারা ওজন নিয়ন্ত্রণের জন্য চিনি এড়িয়ে চলছেন, তারা এটি মধু দিয়েও বানিয়ে নিতে পারেন।

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

স্বাস্থ্য সুরক্ষায় ওটসের ভুমিকা আমরা সবাই জানি। ওজন কমাতে হলে সবার প্রথমে ভাত বাদ দিয়ে ওটসের কথাই বলা হয়। কিন্তু ত্বকের জন্যও ওটস একইরকম উপকারী এটা বো...

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্...

সেমাই সুজির বরফি
চা – নাস্তা

সেমাই সুজির বরফি

বিকেলের চায়ের সাথে একটা নাস্তা না হলেই না। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা। তাই আজকে আমরা আপনাদের জানাবো চায়ে...

দারুণ মজাদার লাচ্ছা সেমাই!
ডেজার্ট

দারুণ মজাদার লাচ্ছা সেমাই!

লাচ্ছা সেমাই খুব জনপ্রিয় একটা ডেজারট আইটেম কিন্তু নতুন রাঁধুনি রা প্রায় সময় ই এটা রান্না করতে গিয়ে যে সমস্যায় পড়েন সেটা হলো দুধের পরিমান নিয়ে। হয়তো খু...

আরও পড়ুন

নওয়াবি সেমাই-এর রেসিপি!
৩০ মিনিটের রান্না

নওয়াবি সেমাই-এর রেসিপি!

আমরা সবাই কম বেশি সেমাইয়ের সাথে পরিচিত। আমরা সবাই-ই সেমাই রান্না করতে জানি। কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নওয়াবি সেমাই-এর রেসিপি। এটা এতটাই মজা...

দুধের সর দিয়ে দারুণ মজাদার লাচ্ছা সেমাই!
ডেজার্ট

দুধের সর দিয়ে দারুণ মজাদার লাচ্ছা সেমাই!

[topbanner] সেমাই আর ঈদ এর অনেক দিনের সম্পর্ক। লাচ্ছা সেমাই অতি পরিচিত মিষ্টান্ন। তবে কেবল ঈদেই কেন বিকেলের নাস্তা হসেবেও রাখতে পারেন এই দুধের সর দিয়...

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 

আমাদের সার্বিক সুস্থতার জন্য নিয়মিত ওটস খাওয়া যে কতটা জরুরী তা আমরা কম বেশী সবাই জানি।কিন্তু এই অতি উপকারী ওটস যে আমাদের ত্বকের জন্যেও সমানভাবে উপকারী...

পুষ্টিকর ওটস খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পুষ্টিকর ওটস খিচুড়ি

ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন পুষ্টিকর ও সুস্বাদু খাবারের রেসিপি যেটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। যারা হেলদি ফুড চার্ট মেনে চলেন, তাদের রেগ্যুলার ডায়েটে ওটস...

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!
সুস্থতা

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!

ওটস সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয় জানেন যে এটা কতটা পুষ্টিকর এবং দেহের জন্য কতটা উপকারী। বিগত এক দশকে, ওটমিল একটি অত্যন্ত জনপ্রিয় হেলদি খাদ্য হয়ে...

ওটস মাফিন 
বেকিং

ওটস মাফিন 

ওটস খুবই হেলদি একটি খাবার। এটির ক্যালোরি একদম কম, যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই পারফেক্ট খাবার ওটস মাফিন। প্রতিটি ওটস মাফিনে মাত্র ৯৩ ক্যালরি আছে...

…