পুষ্টিকর ওটস খিচুড়ি

তানিজা ইসলাম · Feb 24, 2020 · 1 min read

পুষ্টিকর ওটস খিচুড়ি

ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন পুষ্টিকর ও সুস্বাদু খাবারের রেসিপি যেটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। যারা হেলদি ফুড চার্ট মেনে চলেন, তাদের রেগ্যুলার ডায়েটে ওটস থাকবেই। বার বার একটাই অভিযোগ শোনা যায়, ওটস খেতে ভালো লাগে না! এতে আছে ফাইবার, প্রোটিনসহ আরো অনেক পুষ্টিগুণ। ওটস কীভাবে রান্না করলে টেস্টি হবে, সেটা নিয়েই ভাবছেন তো? চিন্তা নেই! বিভিন্ন ধরনের সবজি দিয়ে খুব সহজে মজাদার ওটস খিচুড়ি রান্না করে নিতে পারেন। স্বাদ ও পুষ্টি পাবেন একসাথেই। আর এমনিতে খিচুড়ি আমাদের সবারই পছন্দের। তাহলে জেনে নিন, পুষ্টিকর ওটস খিচুড়ি রান্নার সবচেয়ে সহজ রেসিপিটি!

ওটস খিচুড়ি রান্নার পদ্ধতি

উপকরণ

  • ওটস- ২ কাপ
  • মুগডাল- ১/২ কাপ
  • গাজর টুকরো করে রাখা- ১/২ কাপ
  • ব্রকোলি টুকরো করে রাখা- ১ কাপ
  • মটরশুঁটি- ১/২ কাপ
  • টমেটো কুঁচি- ২ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • কাঁচামরিচ ফালি- ৫টি
  • আদা বাটা- ১ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • ধনিয়াপাতা- ২ চা চামচ
  • তেল- ১ চা চামচ
  • গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে শুকনা প্যানে ওটস ও মুগডাল হালকা করে টেলে রাখুন। এতে খিচুড়ির টেস্ট ভালো হয়।

২) বড় একটি প্যানে তেল গরম করে তাতে রসুন বাটা, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরা গুঁড়ো ও লবণ দিয়ে কষিয়ে নিন। যেহেতু একদম কম পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে, তাই সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে।

৩) এবার টুকরো করে কেটে রাখা গাজর, ব্রকোলি ও মটরশুঁটি দিয়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন।

৪) ভেজে রাখা মুগডালের সাথে পরিমাণমতো পানি যোগ করুন ও ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর ওটস মিক্স করুন। যদি পাতলা খিচুড়ি খেতে চান, তাহলে একটু বেশি পানি দিতে হবে।

৫) চুলার আঁচ কমিয়ে রান্না করুন। পানি কিছুটা টেনে আসলে কাঁচামরিচ ফালি, টমেটো কুঁচি, ধনিয়াপাতা ও গরম মসলার গুঁড়ো দিয়ে আবারো কিছু সময়ের জন্য দমে রাখতে হবে।

৬) সবজি ও ডাল সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিন। খিচুড়ির ঘনত্ব নিজের পছন্দমতো হলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

ব্যস, সবজি দিয়ে গরম গরম ওটস খিচুড়ি তৈরি হয়ে গেল! চাইলে উপরে একটু লেবুর রস ছড়িয়ে দিন। দেখলেন তো, খুব সহজ রেসিপিতে চটজলদি বানিয়ে নিতে পারেন এই খাবারটি। যারা ডায়েট করছেন বা বাড়তি ওজন কমানোর জন্য চেষ্টা করছেন, তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি।

 

ছবি- সংগৃহীত: ইউটিউব চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মে

সম্পর্কিত লেখা

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

স্বাস্থ্য সুরক্ষায় ওটসের ভুমিকা আমরা সবাই জানি। ওজন কমাতে হলে সবার প্রথমে ভাত বাদ দিয়ে ওটসের কথাই বলা হয়। কিন্তু ত্বকের জন্যও ওটস একইরকম উপকারী এটা বো...

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্...

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি

খিচুড়ি খেতে পছন্দ করে না, এমন বাঙালী খুঁজে পাওয়া যাবে না! যেদিন বাসায় খিচুড়ি রান্না হয়, পরিবারের ছোট বড় সবাই মজা করে খায়। জায়গাভেদে খিচুড়ির বিভিন্ন আ...

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

আরও পড়ুন

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 

আমাদের সার্বিক সুস্থতার জন্য নিয়মিত ওটস খাওয়া যে কতটা জরুরী তা আমরা কম বেশী সবাই জানি।কিন্তু এই অতি উপকারী ওটস যে আমাদের ত্বকের জন্যেও সমানভাবে উপকারী...

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!
সুস্থতা

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!

ওটস সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয় জানেন যে এটা কতটা পুষ্টিকর এবং দেহের জন্য কতটা উপকারী। বিগত এক দশকে, ওটমিল একটি অত্যন্ত জনপ্রিয় হেলদি খাদ্য হয়ে...

চিকেন ওটস হালিম
চা – নাস্তা

চিকেন ওটস হালিম

রোজার দিনে অনেকেরই ওজনের কাটা-টা নিয়ন্ত্রণে থাকে না। দেখা যায়, সারাদিন রোজা রাখার পর হুড়মুড় করে একসাথে অনেক ইফতার খাওয়া হয়ে যায় এবং সেখানে ভাজাপোড়ার অ...

ওটস মাফিন 
বেকিং

ওটস মাফিন 

ওটস খুবই হেলদি একটি খাবার। এটির ক্যালোরি একদম কম, যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই পারফেক্ট খাবার ওটস মাফিন। প্রতিটি ওটস মাফিনে মাত্র ৯৩ ক্যালরি আছে...

ওটস অমলেট
চা – নাস্তা

ওটস অমলেট

বিকেলের নাস্তায় আমরা সবসময়ই একটু ভিন্নতা চাই। আজকে আমরা আপনাদের বিকেলের নাস্তার জন্য একটি ভিন্ন আইটেমের রেসিপি দেখাবো। ভিন্ন এই আইটেমটি হচ্ছে ওটস অমলে...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

…