সবজি সমুচা

তানিজা ইসলাম · Feb 20, 2020 · 1 min read

সবজি সমুচা

বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে মজাদার কোনো স্নাক্স বানানোর কথা ভাবছেন কি? বিভিন্নরকম সবজি দিয়ে মুচমুচে গরম গরম সমুচা বানিয়ে নিতে পারেন তো! সাধারণত আমরা বাইরে থেকে কিনে সমুচা খেয়ে থাকি, সেটার স্বাদ কিন্তু সবসময় পারফেক্ট হয় না। আবার কোন তেলে ভেজেছে, সেটা নিয়েও চিন্তা হয়। তাহলে সহজ রেসিপিতে ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর সবজি সমুচা। মুচমুচে সমুচার মধ্যে মসলাদার সবজির পুর, দারুণ কম্বিনেশন! যারা ভেজিটেবল খেতে তেমন একটা পছন্দ করে না, তারাও কিন্তু মজা করে খাবে। চলুন, সবজি সমুচা বানানোর পুরো রেসিপিটি দেখে নেই!

সবজি সমুচা বানানোর পদ্ধতি

উপকরণ

  • ময়দা- ২ কাপ
  • বাঁধাকপি কুঁচি- ১/২ কাপ
  • গাজর কুঁচি- ১/২ কাপ
  • আলু কুঁচি- ১/২ কাপ
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ
  • সেদ্ধ মটরশুঁটি- ১/২ কাপ
  • গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১ চা চামচ
  • টমেটো কেচাপ- ১ চা চামচ
  • কাজুবাদাম কুঁচি- ১ চা চামচ
  • তেল- ১ কাপ
  • লবণ- স্বাদমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি প্যানে তেল গরম করে বাঁধাকপি কুঁচি, গাজর কুঁচি ও আলু কুঁচি দিয়ে ভেজে নিন।

২) এবার এতে পরিমাণমতো লবণ, গোলমরিচের গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

৩) একে একে ধনেপাতা কুঁচি, টমেটো কেচাপ, কাজুবাদাম কুঁচি ও সেদ্ধ মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করুন। ব্যস, পুর রেডি হয়ে গেলো!

৪) অন্যদিকে একটি বড় পাত্রে ময়দা, তেল, সামান্য লবণ ও পরিমাণমতো পানি দিয়ে খামির মাখিয়ে রাখুন।

৫) ময়দা মাখানো হলে ছোট ছোট অংশে ভাগ করে লম্বাটে করে রুটি বেলে নিন। ঠিক যেমন রুটি বা পরোটা বেলেন, ঐভাবে করতে হবে।

৬) তারপর রুটিগুলো লম্বা করে কেটে সমুচার ভাজ তৈরি করে নিন। অর্থাৎ তিন কোনা পকেট বানিয়ে নিতে হবে।

৭) পরের ধাপে সমুচার মধ্যে সবজির পুর ভরে মুখ আটকে দিন। আপনার পছন্দমতো ভাজ করতে পারেন, শুধু খেয়াল রাখবেন যাতে পুর না বের হয়ে যায়।

৮) সবগুলো সমুচা বানানো হলে গরম ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিন। মাঝারি আঁচে সময় নিয়ে ভাজবেন।

৯) হালকা লালচে রঙ আসলে সমুচাগুলো তেল থেকে তুলে কিচেন টিস্যুতে রাখুন। এতে এক্সট্রা তেল শুষে নেবে।

এইতো, গরম গরম ক্রিস্পি সবজি সমুচা রেডি! বাসায় বানানো খাবার মানে, স্বাদে ও পুষ্টিতে সবসময়ই সেরা। বাচ্চার টিফিনেও কিন্তু এই আইটেমটি দিয়ে দিতে পারেন। সবজিও খাওয়া হবে, আবার পেটও ভরবে। তাহলে, আজই ট্রাই করে ফেলুন মুচমুচে সবজি সমুচা।

 

ছবি- সংগৃহীত: রানবাংলা২৪.কম

সম্পর্কিত লেখা

চা – নাস্তা

চিকেন টিকিয়া সমুচা

চিকেন টিকিয়া আমরা বিভিন্ন রেস্টুরেন্ট-এ অনেকবারই খেয়েছি। এ মজাদার খাবারটি আমাদের দেশে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট-এ অনেক চলে। কিন্তু এটিকে যদি একটি নত...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মাংসের সমুচা
চা – নাস্তা

মাংসের সমুচা

সমুচা তো সবসময়ই খাওয়া হয়। তবে মাংসের সমুচা সবসময় বাইরে পাওয়া যায় না। পেলেও স্বাদ খুব একটা মনের মতো হয় না। অথচ , ঘরে বসেই নিজের হাতে বানিয়ে ফেলতে পারেন...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

পনির সমুচা!
চা – নাস্তা

পনির সমুচা!

ঠাণ্ডা পড়তে শুরু করেছে। বিকেল বেলায় ধোয়া ওঠা চায়ের সাথে গরম গরম পনিরের সমুচা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন শিখে নেয়া যাক, পনির সমুচা তৈরির পু...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!

হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে, তেমনি বাজারে থরে থরে সাজানো শীতের সবজিও রসনা বিলাসীদের রসনাতৃপ্ত করার জন্য প্রস্তুত। শীতে যত ভিন্...

…