চিকেন টিকিয়া সমুচা

তাহসিন তারান্নুম · Jun 03, 2018 · 1 min read

চিকেন টিকিয়া আমরা বিভিন্ন রেস্টুরেন্ট-এ অনেকবারই খেয়েছি। এ মজাদার খাবারটি আমাদের দেশে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট-এ অনেক চলে। কিন্তু এটিকে যদি একটি নতুন রূপ দেয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? এই রোজায় প্রতিদিন একই খাবার খেতে কি ভাল লাগে? তাই একটু নতুনত্ব আনার জন্য আজকে হাজির হলাম আর একটি ঝটপট ও ইয়াম্মি রেসিপি- চিকেন টিকিয়া সমুচা নিয়ে! তাহলে আর দেরি কেন করছি, ফটাফট দেখে নেই রেসিপি-টি।

চিকেন টিকিয়া সমুচা বানানোর উপকরণ

১) হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কাটা- আধা কেজি ২) আদা বাটা- ১ টেবিল চামচ ৩) রসুন বাটা- ১ টেবিল চামচ ৪) টক দই- ১.৫ কাপ ৫) লবণ- স্বাদমত ৬) ব্রেড ক্রাম্ব ৭) ডিম- ১ টি ৮) কাঁচামরিচ কুঁচি ২-৩ টি ৯) মোজারেলা চিজ- এক কাপ ১০) ধনিয়া গুঁড়ো- ১ চা চামচ ১১) গরম মশলা- ১ চা চামচ ১২) লাল মরিচ গুড়ো- ১.৫ চা চামচ ১৩) জিরা- ১ চা চামচ ১৪) ধনেপাতা কুঁচি- হাফ কাপ ১৫) তেল- পরিমাণমত

চিকেন টিকিয়া সমুচা বানানোর প্রণালী

১. মুরগি মাংসের সাথে টক দই, টিকিয়া মশলা, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে একসাথে সব মিশিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর তেল গরম করে তাতে আস্ত জিরা দিয়ে অল্প নাড়ুন। এরপর এতে মেরিনেট করে রাখা মাংসটুকু ঢেলে দিন।

২. ১৫-২০ মিনিট ঢাকনা দিয়ে মাংস ভালোমত কষিয়ে নিন। এবার মাংসে ধনিয়া গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো ও কাঁচামরিচ কুঁচি দিয়ে নাড়তে থাকুন যাতে মাংসের পানি কমে আসে এবং মাখামাখা হয়ে যায়। পানি একেবারে কমে আসার পর ধনেপাতা কুঁচি দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন। মাথায় রাখতে হবে যে এটি যেহেতু সমুচার স্টাফিং হিসেবে ব্যবহার করা হবে, এতে যাতে কোন পানি রয়ে না যায়। মাংস হয়ে গেলে নামিয়ে নিন।

৩. এবার সমুচা শিটস (বড় ডিপারটমেন্ট স্টোর-এ পাওয়া যায়) -এ মাংসের স্টাফিং ও চিজ ভরে সমুচা আকারে বানিয়ে নিন যেমনটি অন্য যেকোনো রকম সমুচা বানানো হয়। সমুচার চারিদিক ময়দা ও পানি লাগিয়ে হাত দিয়ে টিপে টিপে আটকিয়ে দিন।

৪. এখন ডিম ফাটিয়ে তার মধ্যে এক এক করে সব সমুচা ডুবিয়ে ব্রেড ক্রাম্ব এ মেখে নিন। তেল গরম করে তাতে সমুচা ছেড়ে দিন। এপিঠ-ওপিঠ ভেজে নিন।

৫. হয়ে গেলে নামিয়ে যে কোন সস দিয়ে পরিবেশন করুন চিকেন টিকিয়া সমুচা।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

সবজি সমুচা
চা – নাস্তা

সবজি সমুচা

বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে মজাদার কোনো স্নাক্স বানানোর কথা ভাবছেন কি? বিভিন্নরকম সবজি দিয়ে মুচমুচে গরম গরম সমুচা বানিয়ে নিতে পারেন তো! সাধার...

মাংসের সমুচা
চা – নাস্তা

মাংসের সমুচা

সমুচা তো সবসময়ই খাওয়া হয়। তবে মাংসের সমুচা সবসময় বাইরে পাওয়া যায় না। পেলেও স্বাদ খুব একটা মনের মতো হয় না। অথচ , ঘরে বসেই নিজের হাতে বানিয়ে ফেলতে পারেন...

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

পনির সমুচা!
চা – নাস্তা

পনির সমুচা!

ঠাণ্ডা পড়তে শুরু করেছে। বিকেল বেলায় ধোয়া ওঠা চায়ের সাথে গরম গরম পনিরের সমুচা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন শিখে নেয়া যাক, পনির সমুচা তৈরির পু...

আরও পড়ুন

ইলিশ মাছের টিকিয়া কাবাব
চা – নাস্তা

ইলিশ মাছের টিকিয়া কাবাব

ভাত, পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তা হিসেবে টমেটো সসের সাথেও দারুন খেতে ইলিশ মাছের টিকিয়া। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা য...

টিকিয়া কাবাব 
মেহমানদারী

টিকিয়া কাবাব 

এই মেঘলা আবহাওয়ায় বিকেল বেলা ধোঁয়া ওঠা এক কাপ গরম গরম চায়ের সাথে টিকিয়া হলে কিন্তু আড্ডার আসর জমে উঠবে! তাহলে আর দেরি কেন? পরিবারের সাথে বিকেলের সময়টা...

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

…