স্পিনাচ স্টাফড চিকেন

তানিজা ইসলাম · Jan 08, 2020 · 1 min read

স্পিনাচ স্টাফড চিকেন

একই রকমভাবে চিকেন খেতে খেতে একঘেয়েমি লাগছে? মাঝে মধ্যে স্বাদের একটু পরিবর্তন আসলে মন্দ হয় না! চিকেনের নতুন কোনো রেসিপি খুঁজছেন কি যেটা একই সাথে হেলদি আর টেস্টি হবে? যারা রান্না করতে ভালোবাসেন কিন্তু ব্যস্ত জীবনে সময়ের অভাবে রান্নার জন্য বেশি আয়োজন করতে পারেন না, তাদের জন্য চাই চটজলদি ওয়ান ডিশ রেসিপি। “স্পিনাচ স্টাফড চিকেন” নাম শুনে কঠিন বলে মনে হতে পারে কিন্তু এটা খুবই কম সময়ে ও অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেয়া যায়। স্পিনাচ স্টাফড চিকেনের জন্য কী কী লাগবে ও কীভাবে তৈরি করতে হয় চলুন জেনে নেই।

স্পিনাচ স্টাফড চিকেন তৈরির পদ্ধতি  

উপকরণ

  • চিকেন ব্রেস্ট- ৪ পিছ
  • ক্রিম চিজ- ২৫০ গ্রাম
  • ব্রেড ক্রাম্ব- ১ কাপ
  • পালংশাক কুঁচি (হালকা করে ভাপিয়ে রাখা)- ২ কাপ
  • রসুনকুঁচি ( মিহি করা)- ৩ কোঁয়া
  • গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
  • কাঁচা মরিচ কুঁচি- ১ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • ডিম- ২টি
  • কর্ণ ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে বোনলেস চিকেন ব্রেস্টের যে অংশটি সবচেয়ে বেশি মাংস, সেখানে ছুরির সামনের অংশটি ঠেকিয়ে সাবধানে মাঝ বরাবর একটা চেম্বার বা পকেট তৈরি করুন। পুরোপুরি দুই ভাগ করবেন না।

২) এরপর কিচেন ন্যাপকিন দিয়ে চেপে চেপে চিকেন থেকে পানি মুছে নিয়ে এতে লবণ ও গোলমরিচ ছিটিয়ে নিন, পকেটের ভিতরের অংশটাও বাদ দিবেন না।

৩) অন্যদিকে আলাদা একটি বোলে পুর বা স্টাফ তৈরির জন্য ক্রিম চিজ, পালং, পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, সামান্য লবণ আর মিহি করে রাখা রসুন কুঁচি খুব ভালো করে মিক্স করে নিন।

৪) তারপর এই পুর চিকেনে ব্রেস্টে যে পকেট করে রাখা হয়েছিল সেখানে সাবধানে ভরে দিন।

৫) এবার পুরসহ চিকেন ব্রেস্ট কর্ণ ফ্লাওয়ারে গড়িয়ে নিন।

৬) একটি বড় বাটিতে ডিম ফেটিয়ে নিয়ে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো মিক্স করে নিন।

৭) এবার চিকেন ব্রেস্টগুলো ডিমের গোলাতে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

৮) তারপর গরম তেলে চিকেনগুলো বাদামি করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে ভাজবেন, এতে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হবে এবং বাইরের অংশ ক্রিস্পি হবে।

ব্যস, স্পিনাচ স্টাফড চিকেন রেডি। এবার সালাদ, গার্লিক টোস্ট কিংবা পছন্দমতো সসের সাথে চিকেন স্লাইস করে কেটে পরিবেশন করুন। অফিসের লাঞ্চে, বাচ্চার টিফিনে কিংবা ডিনারেও অনায়াসে চলতে পারে এই ডিশটি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; ফোস্টারফার্মস.কম

সম্পর্কিত লেখা

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

আরও পড়ুন

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ

স্যুপ খেতে পছন্দ করি আমরা সবাই! কিন্তু তাই বলে কি সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব? আবার অনেক সময় বাসায় স্যুপ বানালেও রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় না।...

চিকেন এন্ড ব্রেড টোস্ট 
মেহমানদারী

চিকেন এন্ড ব্রেড টোস্ট 

ব্রেড দিয়ে নাস্তায় নতুন কোনো রেসিপি ট্রাই করতে চাচ্ছেন? বাসায় চিকেন থাকলে ব্রেড দিয়ে অল্প সময়ে মজাদার আর মুচমুচে একটা নাস্তার আইটেম বানিয়ে নিতে পারেন...

…