চিকেন এন্ড ব্রেড টোস্ট 

তানিজা ইসলাম · Dec 26, 2019 · 1 min read

চিকেন এন্ড ব্রেড টোস্ট 

ব্রেড দিয়ে নাস্তায় নতুন কোনো রেসিপি ট্রাই করতে চাচ্ছেন? বাসায় চিকেন থাকলে ব্রেড দিয়ে অল্প সময়ে মজাদার আর মুচমুচে একটা নাস্তার আইটেম বানিয়ে নিতে পারেন যেটা দিয়ে মেহমানদারি তো চলবেই, বাসার ছোট-বড় সদস্যরাও মজা করে খাবে। চায়ের আড্ডাতে, বাচ্চার টিফিনে, কোন পার্টিতে স্টার্টার হিসাবে এটা অনায়াসে চলতে পারে। চিকেন এন্ড ব্রেড টোস্ট বানাতে কী কী লাগবে আর কিভাবে বানিয়ে পরিবেশন করতে পারি চলুন জেনে নেই।

চিকেন এন্ড ব্রেড টোস্ট বানানোর পদ্ধতি  

উপকরণ 

  • পাউরুটি- ৪ পিস
  • তেল- ভাজার জন্য 

পুরের জন্য

  • হাড় ছাড়া চিকেন- ২৫০ গ্রাম (ব্রেস্ট পিস) 
  • আদা ও রসুন বাটা- ১/২ চা চামচ  
  • জিরা গুঁড়া- সামান্য 
  • গরম মসলা গুঁড়া- সামান্য 
  • লবণ- স্বাদমতো 
  • কাঁচামরিচ কুঁচি- পছন্দমতো (যে যেমন ঝাল খেতে পছন্দ করে )  
  • পেঁয়াজ কুঁচি- ২টি (ছোট)
  • ধনেপাতা কুঁচি- ২ টেবিল চামচ
  • টমেটো কেচাপ- ২টেবিল চামচ

ব্যাটারের জন্য

  • বেসন- ১ কাপ
  • লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ
  • চাট মসলা- সামান্য  
  • লবণ- স্বাদমতো
  • পানি- পরিমাণমতো 

প্রস্তুত প্রণালী 

  • প্রথমে ব্যাটারের উপকরণগুলো অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে মসৃণ গোলা রেডি করুন, গোলা খুব বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না।   
  • একটি নন-স্টিক প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ, আদা-রসুন বাটা, সামান্য জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে কষিয়ে নিন। দরকার হলে পানি দিতে পারেন।      
  • এরপর চিকেন কিমা প্যানে দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। চিকেন থেকেই পানি বের হয়ে সিদ্ধ হয়ে যাবে।
  • মিহি করে রাখা কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি আর টমেটো কেচাপ দিয়ে নাড়াচাড়া করে একটু মাখামাখা হলেই নামিয়ে ফেলুন। ব্যস, পুর রেডি। 
  • এবার পাউরুটি তিন কোনাচে করে কেটে নিতে হবে। চাইলে চারপাশের শক্ত অংশ কেটে ফেলে দিতে পারেন।
  • স্যান্ডউইচের মতো করে দুই পাউরুটির মাঝে পুর দিয়ে চেপে দিন এবং বেসনের গোলায় কোট করে নিন। যেভাবে বেগুনি বা চপ বেসনের গোলায় ডুবিয়ে নেন, ঠিক সেইভাবেই করতে হবে।   
  • এবার গরম তেলে এপিঠ-ওপিঠ ভালোভাবে ভেজে নিন, বাদামি রং হলে টিস্যু পেপারে তুলে রাখুন।  

এইতো, হয়ে গেল মুচমুচে চিকেন টোস্ট! ফ্রিজে রান্না করা চিকেন থাকলে সেটা দিয়েও কিন্তু ঝটপট রেডি করে ফেলতে পারেন। এতে আলাদা করে মসলা কষানোর প্রয়োজন হবে না। বাকি উপাদানগুলো ঠিক থাকবে। এবার আপনার পছন্দের সস দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন এন্ড ব্রেড টোস্ট।   

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; সম্পূর্ণা ২৪.কম

সম্পর্কিত লেখা

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

চিজি গারলিক ব্রেড
চা – নাস্তা

চিজি গারলিক ব্রেড

কি অবাক হচ্ছেন? ভাবছেন চুলায় আবার কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রেড বানানো সম্ভব। আসুন দ...

আরও পড়ুন

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ

স্যুপ খেতে পছন্দ করি আমরা সবাই! কিন্তু তাই বলে কি সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব? আবার অনেক সময় বাসায় স্যুপ বানালেও রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় না।...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

লেমন চিকেন ড্রামস্টিকস
৩০ মিনিটের রান্না

লেমন চিকেন ড্রামস্টিকস

স্বাদ বদলের জন্য খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। চিকেন দিয়ে হেলদি, টেস্টি আর ঝটপট রান্নার রেসিপি পেলে কেমন হয় বলুন তো? মুখে...

…