গর্ভের বাচ্চার নড়াচড়া পর্যবেক্ষণ | কখন এবং কেন প্রয়োজন?

ডা: নুসরাত জাহান · Mar 28, 2017 · 1 min read

গর্ভের বাচ্চার নড়াচড়া পর্যবেক্ষণ | কখন এবং কেন প্রয়োজন?

সাধারণত গর্ভের ১৮ থেকে ২৪ সপ্তাহের মধ্যে মায়েরা গর্ভস্থ বাচ্চার নড়াচড়া বা মুভমেন্ট টের পেয়ে থাকেন। যারা প্রথমবার গর্ভধারণ করেছেন তাদের ক্ষেত্রে মুভমেন্ট বুঝতে কিছুটা সময় বেশী লেগে থাকে। এরপর মায়েরা বিষয়টিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন এবং গর্ভের বাচ্চার নড়াচড়া পর্যবেক্ষণ করে মুভমেন্ট কমে গেলে চিন্তিত হয়ে পড়েন। এখন প্রশ্ন হচ্ছে দিনের মধ্যে সব সময় কি মুভমেন্ট একই রকম থাকবে? - না। বাচ্চারা ঘুমের সময় কোন মুভমেন্ট করে না। এই স্লিপিং ফেজ সর্বোচ্চ ৯০ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। আরো অন্যান্য যেসব সাধারণ কারণে মায়েরা বাচ্চার নড়াচড়া স্বাভাবিকের চেয়ে কম পেতে পারেন সেগুলো হচ্ছে -

  • প্লাসেন্টা বা গর্ভফুল সামনে থাকলে।
  • মায়ের কিছু ওষুধের কারণে, যেমন তীব্র ব্যথা বা ঘুমের ঔষুধের কারণে মুভমেন্ট কমে যেতে পারে।
  • কোন কারণে বাচ্চার শ্বাসকষ্ট হলে কিংবা ফিটাল ডেথ হবার আগে মুভমেন্ট কমে যায়।
  • আ্যামনিওটিক ফ্লুইড কমে গেলে।
  • মায়েরা আ্যালকোহোল বা ধুমপানে অভ্যস্ত থাকলে।
  • মায়ের মানসিক বা শারীরিক অবস্থার কোন পরিবর্তন হলে।
  • বাচ্চার নিউরোমাস্কুলার ডিজিজ থাকলে।

তবে সব মায়েদের ক্ষেত্রে মুভমেন্ট পর্যবেক্ষণ জরুরি নয়। কোন মায়ের যদি এমন কোন ধরনের শারীরিক সমস্যা থাকে যা বাচ্চাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে তবে তাকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এছাড়াও প্রেগনেন্সির শেষ দিকে এবং ডেলিভারির আনুমানিক সময়ের পরও (post dated pregnancy) কেউ যদি নরমাল ডেলিভারির জন্য অপেক্ষমাণ থাকেন, তাকে মুভমেন্ট পর্যবেক্ষণ করতে বলা হয়। সাধারণত এ সময়ে গর্ভস্থ বাচ্চা দিনে কমপক্ষে ১০ থেকে ১২ বার মুভমেন্ট করে থাকে। এর চেয়ে কম মনে হলে মাকে বাঁ কাত হয়ে পরবর্তী ২ ঘন্টা মুভমেন্ট গুনতে হবে এবং যদি এটা ১০ এর কম হয় তবে সে চিকিৎসক এর শরণাপন্ন হবে (RCOG Green top guideline অনুযায়ী)। এরপর বাচ্চার সুস্থতা দেখার জন্য প্রয়োজন অনুযায়ী USG, CTG কিংবা Biophysical profile করে চিকিৎসক পরবর্তী পদক্ষেপ নিবেন।

 

ছবি - প্রেগমেড ডট অর্গ

লিখেছেন - ডা: নুসরাত জাহান

অ্যাসোসিয়েট কনসালটেন্ট (অবস-গাইনী)

ইম্পেরিয়াল হসপিটাল, চট্টগ্রাম।

সম্পর্কিত লেখা

নবজাতক ও মায়ের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতটা গুরুত্বপূর্ণ?
মা ও শিশু

নবজাতক ও মায়ের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতটা গুরুত্বপূর্ণ?

সন্তানের জন্যে মায়ের দুধের কোনো বিকল্প নেই। আমরা সবাই কম বেশি জানি মায়ের দুধের উপকারিতা। কিন্তু আসলে নবজাতক ও মায়ের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতট...

শিশুর বিকাশে শালদুধ ও প্রসব পরবর্তী স্তনের সমস্যা নিয়ে কতটা জানেন?
মা ও শিশু

শিশুর বিকাশে শালদুধ ও প্রসব পরবর্তী স্তনের সমস্যা নিয়ে কতটা জানেন?

সন্তানের জন্যে মায়ের দুধের বিকল্প নেই। ফর্মুলা ফিডিং করে আর যাই হোক, শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। আমরা সবাই জানি মায়ের দুধের উপকারিতা, বিশেষ করে শাল...

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?
সুস্থতা

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?

বেশ কিছুদিন ধরেই রাহেলা বেগমের হাতের আঙ্গুলের জয়েন্টে ব্যথা হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা যেন বেশি হতে থাকে। আবার সারাদিনের কাজকর্মে ব্যথা ধীরে...

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই
মা ও শিশু

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই

আজকাল মায়েদের মুখে প্রায়ই একটা অভিযোগ শুনতে পাওয়া যায়- তার বাচ্চা খেতে চায়না বা যুদ্ধ করে অনেকক্ষণ ধরে খাওয়াতে হয়। আসলেই কি তাই? খিদে পেলেও খেতে চায়না...

আরও পড়ুন

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?
মা ও শিশু

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?

দেখতে দেখতে আদরের সোনামণিটা বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে সলিড বা দানাদার খাবার খাওয়া শুরু করেছে। আবার আধো আধো কণ্ঠে বাবা মা ডাকটাও শিখে গেছে। এই সম...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও  চিকিৎসায় করণীয় কী?
মা ও শিশু

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও চিকিৎসায় করণীয় কী?

ছোট্ট শিশুরা পাখির মত। হাসবে খেলবে, আনন্দে ঘর ভরিয়ে রাখবে। কিন্তু সেই ছোট্ট শিশুর যদি হটাৎ খিঁচুনি হয় তাহলে মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। সাধারণভ...

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?
মা ও শিশু

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?

মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভ যেটাই বলি না কেন, প্রত্যেকটি মায়ের কাছে এই সময়টা খুবই স্পেশাল। বাচ্চা হওয়ার পর মায়েরা আস্তে আস্তে নতুন রুটিনে অভ্...

সোনামনির যত্নে হয়ে উঠুন পরিপক্ব
মা ও শিশু

সোনামনির যত্নে হয়ে উঠুন পরিপক্ব

বাচ্চাদের ত্বক অনেক বেশী তুলতুলে আর আদরময়। এই ত্বক অনেক বেশী নরম আর তাই আপনার বাচ্চার ত্বক সবসময় আপনার ত্বকের চেয়ে অনেক বেশী সংবেদনশীল । সংবেদনশীলতার...

সন্তান সম্ভবা মা | কিভাবে নেবেন নিজের নিয়মিত যত্ন?
মা ও শিশু

সন্তান সম্ভবা মা | কিভাবে নেবেন নিজের নিয়মিত যত্ন?

মা পৃথিবীর মধুরতম ডাক। আমাদের পৃথিবীর আলো দেখাতে তারা সীমাহীন কষ্ট সহ্য করেন। গর্ভাবস্থায় তাই মায়ের দরকার বাড়তি পুষ্টি, বাড়তি যত্ন। অথচ আমরা কি প্...

…