লেমন চিকেন ড্রামস্টিকস

তানিজা ইসলাম · Dec 30, 2019 · 1 min read

লেমন চিকেন ড্রামস্টিকস

স্বাদ বদলের জন্য খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। চিকেন দিয়ে হেলদি, টেস্টি আর ঝটপট রান্নার রেসিপি পেলে কেমন হয় বলুন তো? মুখের স্বাদ বদলাতে ঘরেই বানিয়ে নিন রেস্তোরাঁর মতো ডিশ “লেমন চিকেন ড্রামস্টিকস”। অনেকেরই ধারণা আছে বেশী তেল মসলা না দিলে খাবার টেস্টি হয় না! এটা কিন্তু একদমই ভুল ধারণা। এই রেসিপি ফলো করে অল্প তেল মসলা দিয়ে মুখরোচক চিকেন আইটেম তৈরি করতে পারবেন। যারা ডায়েট করছেন, তারাও নির্দ্বিধায় এই রেসিপিটি ট্রাই করে ফেলুন। চলুন তাহলে উপকরণ আর রেসিপিটি জেনে নেই।

লেমন চিকেন ড্রামস্টিকস তৈরির পদ্ধতি 

উপকরণ 

  • মুরগির রান - ৭ থেকে ১০টি 
  • টকদই- ৩ টেবিল চামচ
  • আদা বাটা- ২ চা চামচ
  • রসুন মিহি কুঁচি– ১ চা চামচ  
  • লেবু– ১টি (বড়) 
  • গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ  
  • পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া– স্বাদ অনুযায়ী  (যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুপাতে) 
  • গরম মসলার গুঁড়া– সামান্য 
  • লবণ- স্বাদমতো   
  • তেল– সামান্য 
  • ধনেপাতা কুঁচি- সাজানোর জন্য 

প্রস্তুত প্রণালী  

১) প্রথমে গোলমরিচ গুঁড়া, লেবুর রস, আদা বাটা ও লবণ দিয়ে মুরগির রানগুলো অন্তত ২০ মিনিট মেরিনেট করে রাখতে হবে।  সময় থাকলে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। ২) তারপর নন-স্টিকি প্যানে সামান্য তেল গরম করে নিয়ে প্রথমে রসুন কুঁচি দিয়ে একে একে পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, সামান্য লবণ আর টকদই দিয়ে কষিয়ে নিন।

৩) এরপর মেরিনেট করা মুরগির রান দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করতে থাকুন।

৪) মুরগি আর টকদই থেকে যে পানি বের হবে তাতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজন হলে সামান্য পানি দিতে পারেন।

৫) এবার অল্প আঁচে দমে রাঁধুন। পানি টানিয়ে নিবেন।

৬) চিকেন সিদ্ধ হয়ে মসলা যখন একদম মাখামাখা হয়ে যাবে, তখন একটু লেবুর রস, গরম মসলার গুঁড়া আর ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে দিন।

ব্যস, লেমন চিকেন ড্রামস্টিকস রেডি! দেখলেন তো, খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে চিকেনের এই নতুন আইটেম বাসায় বানিয়ে নিতে পারেন। পরোটা, চাওমিন, ফ্রায়েড রাইস কিংবা পোলাও দিয়ে পরিবেশন করতে পারেন মজাদার এই ডিশটি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;পেলওলিপ ডট কম।

সম্পর্কিত লেখা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস
চা – নাস্তা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস

সাইড ডিশ , স্টার্টটার , বিকেলের নাস্তায় দারুণ লাগে এই চিকেন ড্রামস্টিকস । ফ্রাইড রাইস এর সাথে দারুণ মানিয়ে যায় এই চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কার...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

আরও পড়ুন

চিকেন এন্ড ব্রেড টোস্ট 
মেহমানদারী

চিকেন এন্ড ব্রেড টোস্ট 

ব্রেড দিয়ে নাস্তায় নতুন কোনো রেসিপি ট্রাই করতে চাচ্ছেন? বাসায় চিকেন থাকলে ব্রেড দিয়ে অল্প সময়ে মজাদার আর মুচমুচে একটা নাস্তার আইটেম বানিয়ে নিতে পারেন...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

…