পূজায় হোক সুস্বাদু পুষ্পান্ন পোলাও

নিকিতা বাড়ৈ · Oct 15, 2018 · 1 min read

পূজায় হোক সুস্বাদু পুষ্পান্ন পোলাও

চারিদিকে দুর্গা পূজা নিয়ে কতোই নাহ মাতামাতি! মা আসছে বলে সবার কতোই নাহ আনন্দ। সেই খুশিতে, ফুর্তিতে, আনন্দে মেতেছে সবাই। প্রত্যেক ঘরে ঘরেই করছে সবাই কতো রকমের বাহারি মাজাদার সব রান্না। এতো রকমের মজাদার নিরামিষী আইটেম গুলোর সাথে মজাদার পোলাও, খিচুড়িতো আবশ্যক। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার পুষ্পান্ন পোলাও। চলুন দেখে নেই কী করে এটি রান্না করতে হয়!

পুষ্পান্ন পোলাও যেভাবে রান্না করবেন

উপকরণ

  • গবিন্দভোগ চাল ১ কাপ
  • ঘি ৩ টেবিল চামচ
  • চিনি, লবণ, হলুদের গুঁড়া (পরিমাণমতো)
  • কিসমিস
  • কাজু বাদাম (আধা ভাঙা)
  • চেরি অর্ধেক করে কাটা ৪-৫টি
  • জায়ফল, জয়ত্রী (পরিমাণমতো)
  • গরম মশলা ( আস্ত)- এলাচ ৩-৪ টি, দারুচিনি ২ টি, লবঙ্গ ৪-৫ টি, তেজ পাতা ২ টি
  • পানি ২ কাপ অথবা (পরিমাণমতো)
  • তেল

প্রণালী

১. চালটি পানিতে ভালোভাবে ধুয়ে, আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।

২. এরপর পানিটি ঝরিয়ে ফেলে চালের মধে ১ চা চামচ লবণ, ২ চা চামচ চিনি, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ঘি ১ টেবিল চামচ দিয়ে সব ভালোভাবে মিশিয়ে ফেলুন। ১০ মিনিট রেখে দিন।

৩. এবার কড়াইতে ২টেবিল চামচ তেল দিয়ে ২চা চামচ কাজু বাদাম আর ২চা চমচ কিশমিশ সামান্য লাল করে ভেঁজে নামিয়ে ফেলুন। এই তেলটিতে ১টেবিল চামচ ঘি দিন, ২টি তেজ পাতা, গরম মশলা, জায়ফল, জয়ত্রী দিয়ে একটু ভাজা ভাজা করে চাল দিয়ে দিন। চুলাটি মৃদু আঁচে রেখে আস্তে আস্তে ভাঁজতে হবে ৩-৫মিনিট। খেয়াল রাখতে হবে যেন চালটা ভেঙে না যায়।

৪. এরপর ২ কাপ পানি দিয়ে চালটি মিলিয়ে চেরি দিয়ে ঢেকে দিন ১০ মিনিট চালটি ফোটার জন্য। রান্নাটি হয়ে গেলে ঢাকনা খুলে এর উপরে আবার এক মুঠো কাজু বাদাম ও কিশমিশ মিলিয়ে দিয়ে নেড়েচেড়ে ১মিনিট ঢাকা দিয়ে রেখে, ১চা চামচ ঘি দিয়ে ভালো করে মিলিয়ে নামিয়ে ফেলুন!

ব্যস! তৈরি হয়ে গেল পুষ্পান্ন পোলাও! সুন্দর করে চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন!

ছবি- পিচেসপ্লিজ.কম

সম্পর্কিত লেখা

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন
সুস্থতা

যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন

কিশমিশ মিষ্টি জাতীয় খাবার বলে খাদ্যতালিকা থেকে বাদ দিচ্ছেন না তো? শুকনো আঙুর থেকে তৈরি হওয়া কিশমিশ শুধু সুস্বাদুই নয়, বরং একটি স্বাস্থ্যকর খাবার। কিশম...

আখনি পোলাও
মেহমানদারী

আখনি পোলাও

বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে ‘আখনি পোলাও’ সুপরিচিত। যারা খেয়েছেন, তারা তো জানেনই যে মুখে লেগে থাকার মতো স্বাদ এই খ...

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

ধোঁয়া ওঠা, গরম গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা খেতে যতটা ভাল লাগে, ততটাই উপকার মেলে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলেও। একাধিক স্টাডিতে ইতিমধ্যেই একথা প্রমাণ...

আরও পড়ুন

ব্রণ সমস্যা দূরীকরণে জায়ফলের জাদুকরী ১০ ব্যবহার
একনে-প্রন

ব্রণ সমস্যা দূরীকরণে জায়ফলের জাদুকরী ১০ ব্যবহার

সুপ্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে রান্নায় একটি অতি জরুরী সুগন্ধী মসলাহিসেবে জায়ফলের (Nutmeg) ব্যবহার হয়ে আসছে। রান্নায় ব্যাবহারের পাশাপাশি আমাদের মা–...

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!
মেহমানদারী

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও। সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। উপকরণ দেশি মোরগ - ২...

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!
মেহমানদারী

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!

বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ আইটেম হিসেবে পোলাও চিংড়ি বেশ সহজ। বেশি মশলার ব্যবহার নেই বলে বাচ্চারা সহজেই খেতে পারবে। চলুন দেখে নেয়া যাক মজাদার চিংড়...

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!
মেহমানদারী

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না! তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অত...

আফগানি পোলাও উইথ মাটন
মেহমানদারী

আফগানি পোলাও উইথ মাটন

ইদের দিন কার না খেতে ইচ্ছে করে মজার মজার সব রান্না! পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে এটা সেটা খেতে খেতেই যেন দিন পার হয়ে যায়। আর বাসায় মেহমানের আগমন তো ইদের...

ফুলকপি পোলাও
মেহমানদারী

ফুলকপি পোলাও

ফুলকপি এসেছে বাজারে আগেই। বিভিন্নভাবেই ফুলকপি রান্না করে খাওয়া হচ্ছে। আর পোলাও খেতে কার না ভালো লাগে! এই গরমে তাই বানিয়ে ফেলুন মজাদার ফুলকপি পোলাও। উ...

…