আখনি পোলাও

তানিজা ইসলাম · Feb 25, 2020 · 1 min read

আখনি পোলাও

বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে ‘আখনি পোলাও’ সুপরিচিত। যারা খেয়েছেন, তারা তো জানেনই যে মুখে লেগে থাকার মতো স্বাদ এই খাবারটির। আমি যখন বেড়ানোর জন্য বা কোনো কাজে সিলেটে যাই, আখনি পোলাও খেতে মিস হয় না! একবার সিলেটের এক ফ্রেন্ডের কাছ থেকে সেই রেসিপিটি নিয়ে বাসায় বানানোর ট্রাই করলাম। সেই পোলাও খেয়ে বাসার সবাই তো খুব প্রশংসা করলো! এরপর থেকে বিশেষ দিনের মেন্যুতে এই ডিশটি না থাকলেই যেন নয়। খুব সহজ রেসিপিতে আপনিও আখনি পোলাও রেঁধে ফেলতে পারেন। ছুটির দিনের স্পেশাল মেন্যুতে, বিশেষ কোনো অকেশনে বা অতিথি আপ্যায়নে দারুণ মানাবে এই ডিশটি। তাহলে জেনে নিন, আখনি পোলাও রান্নার পুরো রেসিপিটি!

আখনি পোলাও তৈরির পদ্ধতি

উপকরণ

  • বাসমতি চাল- ১ কেজি
  • ফুলকপি টুকরো করে রাখা- ১ কাপ
  • মটরশুঁটি- ১/২ কাপ
  • গাজর কুঁচি- ১/২ কাপ
  • ঘি- ৫ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ ফালি- ৫টি
  • আলুবোখারা- ২টি
  • এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা- ২টি করে
  • হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • আদা কুঁচি- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • জায়ফল গুঁড়ো- সামান্য
  • ঘন দুধ- ১ কাপ
  • ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ
  • ভেজে রাখা কাজুবাদাম- ১/২ কাপ
  • কেওড়া জল- ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি বড় প্যানে পরিমাণমতো পানি নিয়ে তাতে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ও আদা কুঁচি দিয়ে দিন। পানি খুব ভালোভাবে ফুটে গেলে চুলা বন্ধ করে দিন। এই সুগন্ধযুক্ত পানি দিয়েই আখনি পোলাও রান্না হবে।

২) অন্যদিকে একটি বড় পাত্রে ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি, হলুদ গুঁড়ো, রসুন বাটা ও লবণ দিন এবং ভালোভাবে কষিয়ে নিন।

৩) তারপর ফুলকপি, মটরশুঁটি ও গাজর কুঁচি দিয়ে মসলার সাথে আবারো একটু কষিয়ে নিন। মাঝারি আঁচে রান্নাটা হবে।

৪) ফুটিয়ে রাখা পানি থেকে গরম মসলাগুলো ছেঁকে নিয়ে সেই পানিটা আলাদা করে রাখুন। কষানো মসলার সাথে চাল দিয়ে দিন এবং ঐ পানি দিয়ে সেদ্ধ করে নিন।

৫) ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। একবার ঢাকনা খুলে এক কাপ ঘন দুধ, আলুবোখারা ও কাঁচামরিচ ফালি দিয়ে দিন।

৬) যদি চাল কিছুটা শক্ত থাকে, তবে পানির ছিটা দিয়ে নাড়িয়ে আবারো ঢাকনা দিয়ে রাখতে পারেন।

৭) এবার কিছুক্ষণ দমে রাখার পর জায়ফল গুঁড়ো, ধনেপাতা ও সামান্য ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। তারপর ভেজে রাখা কাজুবাদাম দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

ব্যস, খুব সহজ রেসিপিতে আখনি পোলাও রেডি হয়ে গেল! জনপ্রিয় এই আঞ্চলিক খাবারটি এখন থেকে আপনার কিচেনেই তৈরি হবে। অনেকে চিকেন বা মাটন দিয়ে আখনি পোলাও রান্না করেন, অনেকটা বিরিয়ানি স্টাইলে। সেই রেসিপিটাও অন্য কোনো দিন শেয়ার করবো। তাহলে উপকরণগুলো হাতের কাছে থাকলে ঝটপট বানিয়ে নিন এই ঐতিহ্যবাহী ডিশটি।

 

ছবি- সংগৃহীত: ইন্ডিয়াফাইল.ইনফো

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!
মেহমানদারী

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না! তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অত...

তাওয়া পোলাও | ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার রান্না করুন বাসাতেই!
মেহমানদারী

তাওয়া পোলাও | ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার রান্না করুন বাসাতেই!

ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলোর মধ্যে তাওয়া পোলাও অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এই পোলাও রান্না করা হয় অনেক বড় একটি তাওয়ায় খুবই নিপুণতার সাথে, যার কারণে এটি ম...

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!
মেহমানদারী

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!

বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ আইটেম হিসেবে পোলাও চিংড়ি বেশ সহজ। বেশি মশলার ব্যবহার নেই বলে বাচ্চারা সহজেই খেতে পারবে। চলুন দেখে নেয়া যাক মজাদার চিংড়...

আরও পড়ুন

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি
মেহমানদারী

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি

চিটাগাং এর আখনি বিরিয়ানি কে কে খেয়েছেন? আজকের রেসিপি আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহি চিটাগাং-এর আখনি বিরিয়ানি। দেরি না করে চলুন জেনে নিই এর পুরো প্রণালী। [...

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!
মেহমানদারী

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও। সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। উপকরণ দেশি মোরগ - ২...

ফুলকপি পোলাও
মেহমানদারী

ফুলকপি পোলাও

ফুলকপি এসেছে বাজারে আগেই। বিভিন্নভাবেই ফুলকপি রান্না করে খাওয়া হচ্ছে। আর পোলাও খেতে কার না ভালো লাগে! এই গরমে তাই বানিয়ে ফেলুন মজাদার ফুলকপি পোলাও। উ...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

…