অতিথি আপ্যায়নে দারুণ মজাদার গরুর ঝাল রেজালা!

sub-editor · Mar 14, 2016 · 1 min read

অতিথি আপ্যায়নে দারুণ মজাদার গরুর ঝাল রেজালা!

অতিথিদের আপ্যায়নে গরুর রেজালার বিকল্প নেই বললেই চলে। রেড মিট খুব বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও সপ্তাহে একদিন একটু মজা করে রান্না করে না খেলেই নয়। তবে হ্যাঁ খুব ঘনঘন খাওয়া উচিৎ নয়। যারা হার্টের রোগে ভুগছেন তারা নিয়ম মেনে খাওয়াই ভালো।

[picture]

উপকরণ 

  • গরুর মাংস ১ কেজি 
  • আদা বাটা ২ টেবিল চামচ 
  • রসুন বাটা ২ টেবিল চামচ 
  • বাদাম বাটা ১ টেবিল চামচ 
  • জিরা বাটা ১ চা চামচ
  • মরিচ গুড়া ২ টেবিল চামচ
  • জিরাগুড়া ১ চা চামচ 
  • টক দই হাফ কাপ 
  • এলাচ ২ টি 
  • দারুচিনি ২টা 
  • তেজপাতা ২ টি 
  • কাচা মরিচ ৮/১০ টি 
  • কিসমিস ২ টেবিল চামচ 
  • চিনি - ১ চা চামচ 

প্রণালী  প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ধুয়ে রাখা মাংস টক দই দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখুন। একটি পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজের টুকরা, গরম মশলা ও তেজপাতা দিয়ে ভেজে তাতে সব বাটা মসলা, গুড়া মশলা, মরিচের গুড়া দিয়ে একটু কষিয়ে নিন। মাংস এতে দিয়ে দিন । অল্প আঁচে কিছুক্ষণ রান্না করতে থাকুন । মাঝে মাঝে নেড়ে দিন । পানি শুকিয়ে মাংসের ওপর তেল ভেসে উঠলে তখন কিসমিস, কাঁচামরিচ, লবন, চিনি এবং গরম পানি দিয়ে অল্প আঁচে দমে দিন । মাংস নরম হয়ে আসলে নামিয়ে ফেলুন ও গরম গরম পরিবেশন করুন ।

ছবি ও রেসিপি - সামিয়া'স হোম কিচেন

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

খাসির মাংস ভুনা 
মেহমানদারী

খাসির মাংস ভুনা 

অনেকেরই গরুর মাংসে নানা সমস্যা হয় তাই মেহমানদের আপ্যায়নে বা পরিবারের জন্য ছুটির দিনে মেনুতে রাখার মতো একটি আইটেম খাসির মাংসের ভুনা। প্লেইন পোলাও আর শ...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

আরও পড়ুন

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

সাতকড়া দিয়ে মাংস ভুনা
মেহমানদারী

সাতকড়া দিয়ে মাংস ভুনা

একেবারে দেশি রান্না!! সাতকড়া দিয়ে মাংস ভুনা। আমার সিলেটি বান্ধবির কাছ থেকে শিখেছি। অনেক অনেক টেস্ট।সাতকড়া একটি লেবু জাতীয় ফল। এটা সিলেটে খুবই জনপ্রিয়...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

…