ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

sub-editor · Aug 12, 2016 · 1 min read

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ  কেবল  ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দেখে নিন  এর পুরো প্রণালী। উপকরণ
  • খাশি বা গরুর মাংস ১ কেজি
  • পেয়াজ কুচি ১ কাপ
  • পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • জিরাবাটা ১চা চামচ
  • হলুদ গুড়া ১ চা চামচ
  • মরিচ গুড়া হাফ চা চামচ
  • দারুচিনি ২ টি
  • এলাচ ৪ টি
  • তেজপাতা ২ টি
  • গরম মশলা পাউডার ১ চা চামচ
  • টক দই ১/২ কাপ
  • কাঁচা মরিচ বাটা ২ চা চামচ
  • পোস্ত দানা, কিসমিস ৭/৮ টি
  • জয়েত্রি, জায়ফল বাটা মিলে ২ চা চামচ ( মিহি করে বেটে নিতে হবে )
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • তেল হাফ কাপ
  • ঘি ১ টেবিল চামচ
  • লবন স্বাদমতো
  • পেয়াজ বেরেস্তা অল্প
[picture] প্রণালী
হাড়িতে তেল দিয়ে দারুচিনি ,এলাচ,তেজপাতা দিয়ে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ লাল করে ভাজা হলে এতে হলুদ গুড়া ,মরিচ গুড়া, পেঁয়াজ বাটা ,আদা বাটা , রসুন বাটা, জিরা বাটা, টক দই, লবন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন। এখন মাংস এর সাথে কাঁচা মরিচ বাটা পোস্ত দানা, কিসমিস জয়েত্রি, জায়ফল বাটা, লেবুর রস দিয়ে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিন। এক্সট্রা কোন পানি দেয়া লাগবে না। মাংস থেকে পানি ছাড়বে । ধিমি আঁচে রান্না করুন মাংস নরম হবার আগ পর্যন্ত । নামানোর আগে পেয়াজ বেরেস্তা ও ঘি (না দিলেও হবে) ছিটিয়ে নিন। পোলাও এর সাথে দারুন জুটি। ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

খাসির মাংস ভুনা 
মেহমানদারী

খাসির মাংস ভুনা 

অনেকেরই গরুর মাংসে নানা সমস্যা হয় তাই মেহমানদের আপ্যায়নে বা পরিবারের জন্য ছুটির দিনে মেনুতে রাখার মতো একটি আইটেম খাসির মাংসের ভুনা। প্লেইন পোলাও আর শ...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

আরও পড়ুন

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

ডিম বিরিয়ানি
মেহমানদারী

ডিম বিরিয়ানি

ডিম আমাদের কিচেন হিরো ! ঘরে কিছু না থাকুক ডিম থাকলে চালানো যায়। ডিম ভাজি কিংবা ডিমের ঝুরি অনেক কিছুই। এটা এমন একটা রেসিপি যেটা আপনি ডিমের কোরমা হিসেবে...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

…