চিকেন বিরিয়ানি

তাহসিন অর্না · Jun 19, 2019 · 1 min read

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার সময়টুকু হয়ে উঠে না। আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসেই রেস্তোরার স্বাদে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করা যায়!

চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি

উপকরণ

চিকেন রান্নার জন্য যা যা লাগবে-

১. মুরগী- ১ কেজি

২. আদা বাটা- ১.৫ চা চামচ

৩. ধনিয়া গুড়া- ১ চা চামচ

৪. জিরা গুড়া- ১ চা চামচ

৫. টকদই- ২ টেবিল চামচ

৬. রসুন বাটা- ১.৫ চা চামচ

৭. মরিচের গুড়া- ১ চা চামচ

৮. জয়ফল-জয়ত্রী গুড়া- ১/২ চা চামচ

৯. গরম মসলা গুড়া- ১.৫ চা চামচ

১০. লবণ- পরিমাণমতো

১১. তেল- ৩ টেবিল চামচ

১২. পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ

১৩. ঘি- ২ টেবিল চামচ

১৪. পেঁয়াজ মরিচ বাটা- ১/২ কাপ

রান্নার পদ্ধতি

(১) প্রথমে একটি পাত্রে মুরগী  নিয়ে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা গুড়া, ধনিয়া গুড়া, টক দই, মরিচের গুড়া, জায়ফল-জয়ত্রী গুড়া, গরম মসলা গুড়া, লবণ, এবং পেঁয়াজ মরিচ বাটা মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে।

(২) তারপর একটি প্যান-এ তেল আর ঘি দিয়ে গরম হয়ে এলে পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিতে হবে।

(৩) পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে তাতে মেরিনেট করে রাখা মুরগী সব মসলাসহ দিয়ে দিতে হবে।

(৪) মুরগী হয়ে গেলে নামিয়ে রাখতে হবে।

রাইস  রান্নার জন্য যা যা লাগবে-

১. পোলাও এর চাল- ১ কেজি

২.পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ

৩.তেল- ৩ টেবিল চামচ

৪. ঘি- ২ টেবিল চামচ

৫. আদা বাটা- ২ টেবিল চামচ

৬. রসুন বাটা- ২ টেবিল চামচ

৭. এলাচ- ৪ টুকরা

৮. দারচিনি- ২ টুকরা

৯. তেজপাতা- ৩ টুকরা

১০. গরম পানি- চালের দ্বিগুণ

১১. লবণ- পরিমাণমতো

১২. কাজু বাদাম- ১/২ কাপ

১৩. গোলাপ জল- ২-৩ ফোঁটা

১৪. কেওড়া জল- ২ ফোঁটা

রান্নার পদ্ধতি

(১) প্রথমে চাল ধুয়ে পানি ছেঁকে নিতে হবে।

(২) তারপর একটি প্যানে তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে।

(৩) পেঁয়াজ লাল লাল করে ভাজা হলে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে নাড়তে হবে।

(৪) তারপর চাল দিয়ে তাতে লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে।

(৫) ভাজা হয়ে গেলে তাতে গরম পানি দিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করে নিব।

(৬) পানি কমে আসলে তাতে আগে থেকে রান্না করা মুরগী দিয়ে নেড়ে আরো কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিতে হবে।

(৭) তারপর হয়ে এলে কেওড়া জল এবং গোলাপ জল ছিটিয়ে দিতে হবে।

ব্যস! হয়ে গেলো মজাদার চিকেন বিরিয়ানি। এভাবে খুব সহজে পরিবারের সবার জন্য রান্না করে ফেলুন চিকেন বিরিয়ানি এবং কাছের মানুষদের নিয়ে উপভোগ করুন মজাদার এই ডিশটি!

ছবি- সংগৃহীত: সেইন্সবুরি'স রেসিপি

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

আরও পড়ুন

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি
রেসিপি

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি। ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরি...

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা
মেহমানদারী

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা

বাড়িতে অতিথিদের আপ্যায়নে নির্দ্বিধায় রাখতে পারেন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার ডিশটি। রান্নার সুবিধার্থে দেখে নিন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার পুরো প্রণাল...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

…