মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

রিয়া ফার্সি · Jan 07, 2021 · 1 min read

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি।  ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরিয়ানির মধ্যে মজাদার একটি বিরিয়ানি হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি। আপনি বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন সকলের প্রিয় এই বিরিয়ানি। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কাশ্মীরি চিকেন বিরিয়ানির রেসিপি।

কাশ্মীরি চিকেন বিরিয়ানি রান্নার উপকরণ

মাংস মেরিনেট করতে যা যা লাগবে

  • টক দই - ২ কাপ
  • আদা বাটা - ২ টেবিল চামচ
  • রসুন বাটা - ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া - ১/২ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া - ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি - ১ কাপ
  • লেবুর রস - ১ টেবিল চামচ
  • লবণ - ১ টেবিল চামচ
  • লেবুর রস- ২ টেবিল চামচ

বিরিয়ানি তৈরির উপকরণ

  • মুরগীর মাংস- ১ কেজি
  • বাসমতী চাল- ৫০০ গ্রাম
  • দারচিনি- ২ টি
  • এলাচ- ৩/৪ টি
  • তেজপাতা- ৩ টি
  • জিরা গুঁড়া- ১ টেবিল চামচ
  • ধনে গুঁড়া- ২ টেবিল চামচ
  • ঘি বা তেল - ১ কাপ
  • গরম মসলা- ১ টেবিল চামচ
  • কেওড়া/ গোলাপ জল- ২ টেবিল চামচ
  • কাজু পেস্ট- ১/২ কাপ
  • জাফরান-  ১/২ টেবিল চামচ
  • কিসমিস- পরিমাণ মতো
  • লবণ-  ১/২ টেবিল চামচ

রান্নার পদ্ধতি

১। একটি বোলে মাংস এবং মেরিনেট করার জন্য সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেই। এবার মাংসগুলোকে মশলার দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেই। ভালো হয় যদি আগের দিন সারারাত ফ্রিজে মাংস মেরিনেট করে রাখা যায়।

২। এরপর চাল ভালোভাবে ধুয়ে নিন এবং ২০ মিনিটের জন্য পানি ঝরিয়ে রাখুন।

৩। তারপর একটি প্যানে পানি ফুটিয়ে চালগুলো দিয়ে দিন। এরপর লেবুর রস এবং স্বাদ মতো লবণ দিয়ে ৬/৭ মিনিটের জন্য ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন যেন পুরোপুরি সিদ্ধ না হয়। ২/৩ ভাগ সিদ্ধ হলেই  চাল ঝরিয়ে ঠান্ডা জায়গায় রেখে দিন।

৪। এরপর একটি প্যানে ঘি/তেল গরম করে নিন। তেল হালকা গরম হলে এতে কিসমিস দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। কিসমিস ফুলে উঠলে তা তুলে রাখুন। একই ভাবে কাজুবাদামও হালকা রোস্ট করে রাখুন।

৫। এবার প্যানে থাকা তেলে এলাচ এবং দারচিনি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর এতে জিরা দিয়ে দিন।

৬। ফ্রিজে মেরিনেট করে রাখা মাংস বের করে চুলার প্যানে দিয়ে দিন। এরপর ১০-১২ মিনিট আঁচ বাড়িয়ে রান্না করুন।

৭। তারপর ধনে গুঁড়া, গরম মসলা এবং কাজুবাদামের পেস্ট দিয়ে মাংস ভালোভাবে কসিয়ে নিন এবং ২ কাপ গরম পানি দিয়ে দিয়ে ঢেকে দিন। মিডিয়াম আঁচে ১ ঘণ্টা রান্না করুন। খেয়াল করুন মাংস গলেছে কি না। সিদ্ধ না  হলে এতে অল্প  গরম পানি দিন।

৮। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো মাংসের ওপর লেয়ার করে ছড়িয়ে দিন। এবার ওপরে কেওড়া জল, কিসমিস এবং রোস্ট করে রাখা কাজুবাদাম ছড়িয়ে দিন।

৯। এবার ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিন এবং ১০-১৫ মিনিটের জন্য হালকা মিডিয়াম আঁচে  রান্না করুন।

ব্যাস! তৈরি হয়ে গেল মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি। এবার গরম গরম পরিবেশন করুন পরিবারের সবাইকে নিয়েন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।

ছবি- cubesnjuliennes.com

সম্পর্কিত লেখা

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

গলদা চিংড়ির বিরিয়ানি
রেসিপি

গলদা চিংড়ির বিরিয়ানি

ডাইনিং টেবিলে এক প্লেট বিরিয়ানি মানে যেন এক টুকরো উৎসব। আর যদি সেই বিরিয়ানিতে থাকে গলদা চিংড়ির মনমাতানো স্বাদ, তবে তো কথাই নেই! গলদা চিংড়ির বিরিয়...

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

আরও পড়ুন

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি
বেকিং

ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি

কাচ্চি বিরিয়ানি আমাদের কম বেশি সবার ই খুব প্রিয় খাবার। আর রান্নার প্রণালি জানা থাকলে বানানোটাও খুব সহজ । চলুন জেনে নেয়া যাক ওভেনে কিভাবে বানানো যাই...

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি
মেহমানদারী

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি

চিটাগাং এর আখনি বিরিয়ানি কে কে খেয়েছেন? আজকের রেসিপি আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহি চিটাগাং-এর আখনি বিরিয়ানি। দেরি না করে চলুন জেনে নিই এর পুরো প্রণালী। [...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

চিকেন দম বিরিয়ানি
মেহমানদারী

চিকেন দম বিরিয়ানি

আজকের রেসিপিতে অতিথি আপ্যায়নে বা ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে আয়োজন করে খাওয়ার জন্য চিকেন দম বিরিয়ানি শেয়ার করব। চলুন দেখে নিই, কিভাবে এটি রান্না ক...

…