গরুর ভুনা খিচুড়ি

sub-editor · Jul 06, 2018 · 1 min read

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মুখরোচক বাঙালি খাবারটি।

উপকরণ

১) মাংস মেরিনেট-এর জন্য-

  • গরুর মাংস- ১.৫ কেজি
  • লাল মরিচ গুঁড়ো- ৩ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো- ১.৫ টেবিল চামচ
  • ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়ো- ১ টেবিল চামচ
  • গরম মশলা গুঁড়ো- ১/২ টেবিল চামচ
  • এলাচ- ৪ টি
  • তেজপাতা- বড় ১টি
  • দারুচিনি- ৩ টুকরো
  • আদা বাটা- ১.৫ টেবিল চামচ
  • রসুন বাটা- ১.৫ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • সয়াবিন তেল- ১/২ কাপ
  • লবণ- স্বাদমত
  • টকদই- ৩ টেবিল চামচ

২) খিচুড়ির জন্য-

  • পোলাও-এর চাল- ৪ কাপ
  • মুগ ডাল- ১ কাপ
  • মসুরের ডাল- ১ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • দারুচিনি- ৩ টি
  • এলাচ- ৪ টি
  • তেজপাতা- ১ টি
  • কাঁচা মরিচ ৫-৬ টি
  • আস্ত জিরা- ১/২ চা চামচ
  • ঘি- ২ টেবিল চামচ
  • শাহী জিরা- ১/২ চা চামচ
  • তেল- ২ টেবিল চামচ
  • লবণ- স্বাদমত

প্রণালী

- মাংস মেরিনেট করতে প্রথমে একটি মিক্সিং বোলে গরু মাংসটুকু নিয়ে পেঁয়াজ কুঁচি বাদে বাকি যা উপকরণ আছে সব দিয়ে ভালমতো মিক্স করে নিতে হবে। স্বাদমত লবণ দিতে হবে। সব ঠিকমতো মেশানোর পর পেঁয়াজ কুঁচি দিয়ে আবার মেশাতে হবে। এর পর আধা ঘণ্টার মত মাংস মেরিনেট হতে দিন।

- একটি প্রেসার কুকার চুলায় দিয়ে মাংসটুকু তাতে ঢেলে দিতে হবে। ৫ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিতে হবে, কোন পানি দেয়ার দরকার নেই। ৫ মিনিট মাংস কষানোর পর ঢাকনা খুলে দেখবেন তা থেকে পানি বের হয়েছে।

- মাংস হতে হতে অন্য দিকে চুলায় পানি বসিয়ে দিন। মাংস নেড়েচেড়ে কিছুক্ষণ আবার ১০ মিনিটের জন্য ঢেকে দিন। প্রেসার কুকার ৫ টি শিস দেয়ার পর ঢাকনা খুলে দিন। এবার মাংসের মধ্যে প্রয়োজনমত গরম পানি দিয়ে দিন, এই ধরুন ৩—৩.৫ কাপ। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিন মাংস সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচ মাঝারি থেকে অল্প বেশি রাখবেন।

- কুকারে ৫ টি শিস দেয়ার পর আবার ঢাকনা খুলে মাংস নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আবারো ৫ শিসের পর খুলে দেখবেন মাংস সিদ্ধ হয়ে গেছে।

- এবার মাংসে কয়েকটি আলুর টুকরো দিয়ে দিন। নেড়েচেড়ে আবার ঢাকনা বন্ধ করে দিতে হবে। ১০ মিনিট পর খুলে দেখবেন মাংস রান্নাসহ আলু সিদ্ধ হয়ে গেছে।

- চাল ও ডাল একসাথে ভালমতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

- একটি কড়াইয়ে মুগডাল নিয়ে ভেজে নিন। সমানভাবে নাড়তে হবে যাতে সব ডাল ভাজা হয়।

- এবার একটি বড় কুকিং প্যানে তেল-ঘি দিয়ে দিন। শাহী জিরা, আস্ত জিরা, এলাচ-দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। এবার সব অল্প করে ভেঁজে নিন।

- এবার এতে চাল-ডালের মিশ্রণটি দিয়ে দিন। এবার চালটুকু কিছুক্ষণ ভেঁজে নিন, এতে করে খিচুড়ি ঝরঝরে হবে। চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে।

- এবার এতে যতটুক চাল-ডাল আছে তার দ্বিগুণ পানি দিয়ে নিন। যেমন, এখানে চাল-ডাল মিলে ৬ কাপ, তাই আমরা ১২ কাপ পানি দিব।

- স্বাদ মতো লবণ দিয়ে দিন। কাঁচামরিচ মাঝখানে ফেরে দিয়ে দিন। চুলার জ্বাল বাড়িয়ে দিন। পানি চালের সমান নেমে না আসা পর্যন্ত অপেক্ষা করুন।

- এবার এতে রান্না করা মাংসটুকু ঢেলে দিন। চাল ও মাংস নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার খিচুড়ি ২০-২৫ মিনিটের মত দমে রাখতে হবে। নন-স্টিক প্যান হলে নিচে তাওয়া দেয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়ি না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

- যখন দেখবেন খিচুড়ি প্রায় হয়ে এসেছে, এতে আরও ৩-৪ টি কাঁচামরিচ দিয়ে দিন। কিছু ঘি দিয়ে দিন উপরে। এবার ধাকনা দিয়ে ২-৩ মিনিটের জন্য ঢেকে দিন। সব হয়ে গেলে নেড়েচেড়ে নামিয়ে সারভিং ডিস-এ পরিবেশন করুন।

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি

খিচুড়ি খেতে পছন্দ করে না, এমন বাঙালী খুঁজে পাওয়া যাবে না! যেদিন বাসায় খিচুড়ি রান্না হয়, পরিবারের ছোট বড় সবাই মজা করে খায়। জায়গাভেদে খিচুড়ির বিভিন্ন আ...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

আরও পড়ুন

স্পাইসি ফিশ খিচুড়ি
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি

বৃষ্টির সময় হোক কি যে কোন সময়, খিচুড়ি খাওয়ার ইচ্ছা কার না জাগে? আজ মাংসের নয়, বরং মাছের খিচুড়ি নিয়ে এলাম আপনাদের জন্য। এখন রেসিপি-টি বরং দেখে নিন। [...

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি
রেসিপি

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি। ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরি...

ডাল ছাড়াই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি‬!
মেহমানদারী

ডাল ছাড়াই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি‬!

[topbanner] খিচুড়ি খেতে খুব ইচ্ছা হচ্ছে? এদিকে বাসায় ডাল কিংবা পোলাওর চাল নেই। কী করবেন? জেনে নিন অসাধারণ একটা খিচুড়ির রেসিপি যা রান্না হবে ভাতের চাল...

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

মাটন বিরিয়ানি
মেহমানদারী

মাটন বিরিয়ানি

যেকোন ধরনের সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন বিরিয়ানি । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে । উপকরণ খাসির মাংস ১ কেজি বাসমতী...

…