মাটন বিরিয়ানি

sub-editor · Oct 06, 2016 · 1 min read

মাটন বিরিয়ানি

যেকোন ধরনের সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন বিরিয়ানি । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে ।

উপকরণ

  • খাসির মাংস ১ কেজি
  • বাসমতী বা পোলাওয়ের চাল আধা কেজি
  • আলু ৪/৫ টি
  • পেঁয়াজ কুঁচি আধা কাপ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা১ টেবিল চামচ
  • জিরা গুড়া ১ চা চামচ
  • ধনিয়া গুড়া আধা চা চামচ
  • কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
  • গোল মরিচ গুড়া আধা চা চামচ
  • জয়ত্রী হাফ চা চামচ
  • জয়ফল এক চিমটি
  • বাদাম বাটা ১ টেবিল চামচ
  • আস্ত গরম মশলা (লবঙ্গ ৩ টা, সাদা এলাচ ৪ টা, দারুচিনি ৩-৪ টুকরা )
  • লবন পরিমান মত
  • চিনি ১ চা চামচ
  • কিসমিস
  • দুধ এক কাপ
  • আস্ত কাঁচা মরিচ ৫-৬ টি
  • তেল ১ কাপ
  • ঘি ১ টেবিল চামচ (ঘি না থাকলে নাই)
  • গরম পানি

[picture]

প্রণালী

(১) চাল ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন। (২) আলু ছিলে হাফ সিদ্ধ করে সামান্য তেলে আলুগুলোকে ভেজে রাখতে হবে। কিছু পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিন । (৩) মাংস ধুয়ে পানি ঝড়িয়ে একটি পাত্রে নিয়ে আদা ,রসুন, জিরা, লবন, মরিচ বাটা, গোল মরিচ গুড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে । (৩) একটি পাত্রে তেল দিয়ে চুলায় দিতে হবে । তেল গরম হলেপেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে তার  মধ্যে  মাংস দিয়ে দিতে হবে । এবার গরম মশলা দিয়ে মাংস কষাতে হবে । মাংস কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দেকে দিতে হবে । (৪) মাংস সিদ্ধ হয়ে গেলে বাদাম বাটা, জয়ত্রি ও জয়ফল দিয়ে দিতে হবে । মাংসের ঝোল শুকিয়ে আসলে লবন চেক করে নামিয়ে ঢেকে রাখতে হবে । (৫) যে পাত্রে বিরিয়ানী রান্না করেবেন তাতে ঘি বা তেল দিয়ে গরম হলে গরম মশলা ও চাল দিয়ে ভেজে নিন । এবার আস্ত কাঁচা মরিচ ও কিসমিস দিয়ে চাল ভালোভাবে ভেজে নিয়ে গরম দুধ, চিনি, লবন ও পানি দিয়ে ঢেকে দিতে হবে । (৬) পানি শুকিয়ে আসলে চাল ফুটেছে কিনা তা চেক করতে হবে । চাল ফুটে গেলে আর ঢেকে দিতে হবে না । এখন চুলা একদম কমিয়ে দিতে হবে । মাংস পোলাওয়ের সাথে মিশিয়ে দিতে হবে । (৭) এবার লবন চেক করে দেখে লাগলে দিয়ে আর একটু নেড়ে দিয়ে উপরে পেয়াজ বেরেস্তা দিয়ে দমে রাখতে হবে । ছবি - ইউটিউব রেসিপি- আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

আরও পড়ুন

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

মজাদার চিংড়ী বিরিয়ানি
মেহমানদারী

মজাদার চিংড়ী বিরিয়ানি

এতো মজার একটা বিরিয়ানি যে সাথে কিছুই লাগে না, শুধু সালাদের সাথে পরিবেশন করা যায় । চাইলে সাথে বোরহানি রাখতে পারেন, না হলে কোন সমস্যা নেই । এই উপকরণে ৫-...

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

…