মজাদার চিংড়ী বিরিয়ানি

sub-editor · Oct 11, 2016 · 1 min read

মজাদার চিংড়ী বিরিয়ানি

এতো মজার একটা বিরিয়ানি যে সাথে কিছুই লাগে না, শুধু সালাদের সাথে পরিবেশন করা যায় । চাইলে সাথে বোরহানি রাখতে পারেন, না হলে কোন সমস্যা নেই । এই উপকরণে ৫-৬ জন কে পরিবেশন করা যাবে ।

[picture]

উপকরণ

চিংড়ী রান্নার জন্য
- মাঝারি সাইজের চিংড়ি মাছ আধা কেজি
- পেয়াজ কুচি আধা কাপ
- পেয়াজ বাটা আধা কাপ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- মরিচ গুড়া ১ চা চামচ
- জিরা গুড়া ১ চা চামচ
- গরম মসলা গুড়া আধা চা চামচ
- নারিকেলের দুধ ২ কাপ ( নারিকেলের দুধ না থাকলে গুড়ো দুধ বা গরুর দুধ দিয়েও করতে পারেন )
- লবণ আপনার স্বাদ মতো
- তেল বা ঘি ২ টেবিলচামচ
- চিনি ১ চা চামচ

বিরিয়ানি রান্নার জন্য
- বাসমতি বা পোলাও এর চাল ২ কাপ
- কাঁচা মরিচ ৫-৬ টি
- সাদা এলাচ ৪ টি
- দারচিনি ৩-৪ টি
- তেজপাতা ২ টি
- আস্ত গোলমরিচ ৬-৭ টি
- লবঙ্গ ২ টি
- পছন্দের বাদাম কুচি অল্প
- তেল ১ টেবিল চামচ
- ঘি ১ টেবিলচামচ
- পেয়াজ বেরেস্তা পরিমান মত
- কিসমিস অল্প
- লবন পরিমান মত
- গরম পানি ৪ কাপ

 প্রণালী

( ১ ) প্রথমে চিংড়ী ভালোভাবে ধুয়ে পানি ঝড়িয়ে সামান্য লবন মাখিয়ে রেখে দিন । একটি প্যানে তেল গরম করে চিংড়ীগুলো হালকা ভেজে রাখুন। বেশি ভাজবেন না, শক্ত হয়ে যাবে । 

( ২ ) এরপর তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিয়ে তার সাথে সব বাটা ও গুড়ো মশলা দিয়ে দিতে হবে । আধা কাপ পানি দিয়ে মসলাগুলো একটু কষিয়ে নারিকেলের দুধ দিতে হবে ।

( ৩ ) ফুটে উঠলে চিংড়ী মাছগুলো দিয়ে নেড়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে ঝোল কমে তেল উপরে উঠে আসা শুরু হলে চিনি দিয়ে ১ মিনিট রান্না করে নামিয়ে রাখতে হবে।

( ৪ ) এবার একটি পাত্রে তেল গরম করে আস্ত গরম মশলা ও চাল দিয়ে ঘন ঘন নেড়ে ভাজতে থাকতে হবে । কাঁচা মরিচ, বাদাম কুঁচি ও কিসমিস দিয়ে ভাজতে থাকুন ।

( ৫ ) চাল ভালোভাবে ভেজে নিলে পোলাও ঝরঝরে হয় । চাল যখন একটু সাদা সাদা হয়ে আসবে তখন বুঝা যাবে ভাজা হয়ে গেছে , গরম পানি ও লবন দিয়ে নেড়ে ঢেকে দিয়ে ফুটতে দিন।

( ৬ ) এখন চাল ফুটে পানি শুকিয়ে কমে এলে ঝোলসহ চিংড়ীগুলো দিয়ে সাবধানে নেড়ে মিশিয়ে দিন । এখন চুলা কমিয়ে দিন । একটু পরে লবন চেক করুন, লাগলে উপরে ছিটিয়ে দিন ।

( ৭ ) তারপর পানি একেবারে শুকিয়ে এলে আর একবার হালকাভাবে নেড়ে পেঁয়াজ বেরেস্তা ও ঘি ছিটিয়ে ঢেকে একদম অল্প আঁচে দমে রাখুন। আর ঢাকনা খুলবেন না, ১৫-২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন । ব্যস, তৈরী হয়ে গেল মজাদার চিংড়ী বিরিয়ানি ।

ছবি - কিচেন.নাইন.কম.এইউ

রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

রূপচর্চায় নারিকেলের দুধ
বিউটি টিপস

রূপচর্চায় নারিকেলের দুধ

রান্নাবান্নার কাজে ব্যবহারের পাশাপাশি সৌন্দর্য চর্চায়ও নারিকেলের দুধ বেশ কার্যকরী ভুমিকা পালন করে। প্রাকৃতিক ফ্যাটি এসিড, মিনারেলস এবং নিউট্রিয়েস সমৃদ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

গলদা চিংড়ির বিরিয়ানি
রেসিপি

গলদা চিংড়ির বিরিয়ানি

ডাইনিং টেবিলে এক প্লেট বিরিয়ানি মানে যেন এক টুকরো উৎসব। আর যদি সেই বিরিয়ানিতে থাকে গলদা চিংড়ির মনমাতানো স্বাদ, তবে তো কথাই নেই! গলদা চিংড়ির বিরিয়...

মাটন বিরিয়ানি
মেহমানদারী

মাটন বিরিয়ানি

যেকোন ধরনের সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন বিরিয়ানি । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে । উপকরণ খাসির মাংস ১ কেজি বাসমতী...

আরও পড়ুন

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

প্রন বিরিয়ানি 
মেহমানদারী

প্রন বিরিয়ানি 

মাংস দিয়ে তো বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু চিংড়ি দিয়েও খুব সহজে মজাদার বিরিয়ানি রান্না করা যায়, সেটা কি জানেন? চলুন না আজ দেখে নেই সুস্বাদু প্রন বিরি...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

…