প্রন বিরিয়ানি 

সাজগোজ সম্পাদক · Nov 14, 2014 · 1 min read

প্রন বিরিয়ানি 

মাংস দিয়ে তো বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু চিংড়ি দিয়েও খুব সহজে মজাদার বিরিয়ানি রান্না করা যায়, সেটা কি জানেন? চলুন না আজ দেখে নেই সুস্বাদু প্রন বিরিয়ানির রেসিপি।

যা যা লাগবে

রাইস প্রিপারেশনের জন্য : 
  • বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ 
  • দারচিনি ১ টি 
  • লবন ১/২ চা চামচ 
  • লবঙ্গ ৪/৫ টি 
  • এলাচ ৪/৫ টি 
১ লিটার পানি গরম করে তাতে আস্ত গরম মশলা আর লবন দিন। পানি ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিন। চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। চাল ভিজিয়ে রাখার কারণে আর গরম পানির কারণে খুব তাড়াতাড়ি চাল সিদ্ধ হয়ে যাবে।

চিংড়ির জন্য :

  • চিংড়ি ৪০০ গ্রাম (খোসা ছাড়ানো )
  • আদা-রসুন বাটা ২ চা চামচ 
  • লবন সামান্য 
  • মরিচ গুড়া ১ চা চামচ 
  • দারচিনি ১টি 
  • আস্ত জিরা ১ চা চামচ 
  • তেজপাতা ১ টি 
  • এলাচ ৫ টি 
  • পেয়াজ বেরেস্তা ১/২ কাপ 
  • টকদই ১ কাপ 
  • তেল ১/২ কাপ 
  • ধনে পাতা কুচি 

কীভাবে বানাবেন? 

চিংড়ি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা ,মরিচ গুড়া আর লবন দিয়ে মাখিয়ে রাখুন ৩০ মিনিট।প্যানে তেল গরম করে গরম মশলা গুলো দিয়ে দিন। সুগন্ধ বের হলে তাতে চিংড়ি দিয়ে ৩/৪ মিনিট ভাজুন মাঝারি আচে। ভাজা চিংড়িগুলো তুলে আলাদা করে রাখুন। একই তেলে টকদই ,পেয়াজ বেরেস্তা, ধনে পাতা দিন। ৫ মিনিট রান্না করে এতে আবার ভাজা চিংড়ি গুলো দিয়ে দিন। ২মিনিট রান্না করুন, এইসময় প্যান ঢেকে রাখুন। ঢাকনা খুলে সিদ্ধ চাল দিয়ে দিন। ঢেকে মাত্র ৫ মিনিট রান্না করুন। লবন চেখে দেখুন ,কম মনে হলে আরো দিন ।

গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি বিরিয়ানি!

রেসিপিঃ শাহানাজ শিমুল রহমান

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

আরও পড়ুন

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!
মেহমানদারী

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!

বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ আইটেম হিসেবে পোলাও চিংড়ি বেশ সহজ। বেশি মশলার ব্যবহার নেই বলে বাচ্চারা সহজেই খেতে পারবে। চলুন দেখে নেয়া যাক মজাদার চিংড়...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

মজাদার চিংড়ী বিরিয়ানি
মেহমানদারী

মজাদার চিংড়ী বিরিয়ানি

এতো মজার একটা বিরিয়ানি যে সাথে কিছুই লাগে না, শুধু সালাদের সাথে পরিবেশন করা যায় । চাইলে সাথে বোরহানি রাখতে পারেন, না হলে কোন সমস্যা নেই । এই উপকরণে ৫-...

গলদা চিংড়ির বিরিয়ানি
রেসিপি

গলদা চিংড়ির বিরিয়ানি

ডাইনিং টেবিলে এক প্লেট বিরিয়ানি মানে যেন এক টুকরো উৎসব। আর যদি সেই বিরিয়ানিতে থাকে গলদা চিংড়ির মনমাতানো স্বাদ, তবে তো কথাই নেই! গলদা চিংড়ির বিরিয়...

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

…