মটর চিংড়ি ভুনা

তাহসিন অর্না · Aug 01, 2019 · 1 min read

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিংড়ি ভুনা। খুব সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু এই ডিশটি। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার মটর চিংড়ি ভুনা ।

মটর চিংড়ি ভুনা তৈরির পদ্ধতি

উপকরণ

  • মাঝারি চিংড়ি- ১০টি
  • মটরশুঁটি- ১ কাপ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
  • রসুন কুঁচি- ৩ কোয়া
  • ক্যাপসিকাম ও টমেটো কুঁচি- ১/২ কাপ
  • হলুদ গুড়া- ১/২ চা চামচ
  • জিরা গুড়া- ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ কুঁচি- ৪-৫টি
  • লবণ- পরিমাণমতো
  • তেল- ১/২ কাপ
  • ধনেপাতা কুঁচি- পরিবেশনের জন্য
  • মরিচ গুড়া- ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালি

(১) প্রথমে একটি পাত্রে মটরশুঁটি লবণ, হলুদ গুড়া এবং মরিচ গুড়া দিয়ে মাখিয়ে কিছুক্ষন রেখে দিবো।

(২) তারপর একটি প্যানে তেল গরম করে তাতে মটরশুঁটিগুলো অল্প আঁচে ভেজে নিবো। ভাঁজা হয়ে এলে তুলে রাখবো।

(৩) এবার গরম তেলে পেঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে লাল করে ভেঁজে নিবো।

(৪) ভাঁজা হয়ে গেলে তাতে ক্যাপসিকাম কুঁচি, টমেটো কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি দিয়ে অল্প আঁচে রান্না করবো।

(৫) টমেটো ও ক্যাপসিকাম গলে গেলে তাতে আদা বাটা, হলুদ গুড়া, জিরা গুড়া ও লবণ দিয়ে ঢেকে দিবো এবং অল্প আঁচে কষিয়ে নিতে হবে।

(৬) কষানো হলে তাতে চিংড়ি দিয়ে একটু পানি দিতে হবে এবং ৫-৬ মিনিট রান্না করতে হবে।

(৭) পানি একটু কমে এলে তাতে ভেঁজে রাখা মটর দিয়ে আরও ৪-৫ মিনিট রান্না করতে হবে।

(৮) মাখা মাখা হলে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন

এইতো হয়ে গেলো মজাদার মটর চিংড়ি ভুনা। খুব সহজে রান্না করে গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন সুস্বাদু মটর চিংড়ি ভুনা।

 

ছবি- সংগৃহীত: মেডিটেরাশিয়ান.কম

সম্পর্কিত লেখা

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

বাদাম চিংড়ি
৩০ মিনিটের রান্না

বাদাম চিংড়ি

চিংড়ি আমাদের সবারই কম বেশি প্রিয় খাবার। চিংড়ি দিয়ে রান্না করা বিভিন্ন খাবার ছোট বড় সবাই বেশ পছন্দ করে। আজ আপনাদের ভিন্ন ধরনের চিংড়ির রেসিপি সম্পর্কে জ...

নারকেল দুধে চিংড়ি ভুনা | ৩০ মিনিটে রান্না হোক স্বাদের রেসিপি!
৩০ মিনিটের রান্না

নারকেল দুধে চিংড়ি ভুনা | ৩০ মিনিটে রান্না হোক স্বাদের রেসিপি!

চিংড়ি ভুনা তো আমরা অনেকেই খেয়েছি। কিন্তু দক্ষিন ভারতীয় স্টাইলে নারকেল দুধে চিংড়ি ভুনা যদি হয় তবে তো কথাই নেই। চলুন জেনে নিই কিভাবে রান্নাটি করবেন। না...

মুলা চিংড়ি ভাজি
৩০ মিনিটের রান্না

মুলা চিংড়ি ভাজি

মুলা খুবই পুষ্টিকর একটি সবজি। কিন্তু অনেকেই এটি খেতে পছন্দ করেন না। আমিও মুলা খেতে পছন্দ করি না। তাই আমার মা একবার চিংড়ি দিয়ে মুলা ভাজি করে দিলেন। সেদ...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

আলু মটর পনির
রেসিপি

আলু মটর পনির

আচ্ছা আপনার কি পনির পছন্দ? আমার তো মনে হয় যে কোন খাবারের স্বাদ আরো বেশি বাড়িয়ে দেয় পনির। এছাড়া পনিরে অনেক পুষ্টিও রয়েছে। আলু মটর পনির অনেক সুস্বাদু এক...

…