স্টাফড বেকড ক্যাপসিকাম

sub-editor · Jul 10, 2018 · 1 min read

স্টাফড বেকড ক্যাপসিকাম

বিকেলের নাস্তায় প্রতিদিনকার নুডুলস, ভাজা-পোড়া খেতে আর কত ভাল্লাগে! আর বাচ্চারাও একই খাবার খেতে খেতে হাঁপিয়ে উঠে। তাই আজকে নিয়ে আসলাম একটু অন্যরকম মজাদার একটি রেসিপি নিয়ে, যা খেতেও দারুণ ও সাথে স্বাস্থ্যকর খাবারও বটে- স্টাফড বেকড ক্যাপসিকাম। এটি তৈরির সহজ রেসিপিটি দেখে নেই চলুন।

উপকরণ

  • ক্যাপসিকাম- ৪ টি (৩ রঙের রাখলে দেখতে ভালো লাগবে)
  • গরুর কিমা- ১ পাউন্ড
  • পেঁয়াজ- ১ টি, মিহি কুঁচি
  • রসুন কুঁচি- ১ চা চামচ
  • লবণ- ১/২ চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
  • সিজনিং সস- ১ টেবিল চামচ
  • ডিম- ১ টি
  • ওটস- ১/৩ কাপ
  • সয়া সস, তেঁতুলের কাঁথ ও সাদা ভিনেগারের মিশ্রণ- ১ টেবিল চামচ
  • টমেটো সস- ২ কাপ
  • মোযারেলা ও ঢাকাইয়া চিজ- গ্রেট করা

[picture]

 

প্রণালী

- ক্যাপসিকাম-গুলোকে মাঝখান দিয়ে ভাগ করে কেটে লবণ পানিতে সিদ্ধ হতে দিন। ৫ মিনিট সিদ্ধ করুন।

- একটি বড় পাত্রে কিমা, রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, লবণ, গোলমরিচ গুঁড়ো, সিজনিং সস, সয়া সস-এর মিক্সচার, ওটস- সব একসাথে মিশিয়ে নিন।

- ডিমের সাথে ১ কাপ টমেটো সস মিশিয়ে নিন। এবার তা মাংসের মিশ্রণে ঢেলে দিন।

- একটি বেকিং ট্রে-তে ক্যাপসিকামের টুকরোগুলো পাশাপাশি সাজিয়ে নিন। এবার এক এক করে কিমার মিক্সচার ঢেলে দিন প্রত্যেকটি ক্যাপসিকাম-এ। তার উপর বাকি টমেটো সস দিয়ে দিন।

- এবার ওভেনে ৩৫০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিটের জন্য বেক করুন। বের করে উপরে চিজ দিয়ে দিন, আবার ৫-৮ মিনিটের জন্য বেক করুন।

- নামিয়ে পরিবেশন করুন গরম গরম বেকড স্টাফড ক্যাপসিকাম!

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

আরও পড়ুন

ইজি জেনেরাল সস চিকেন
মেহমানদারী

ইজি জেনেরাল সস চিকেন

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিক...

চিকেন প্যাড থাই
চা – নাস্তা

চিকেন প্যাড থাই

রমজান মাসে সারা মাস এক ছোলা বুট, পেঁয়াজু, বেগুনী এমন ভাজা খাবার খেতে খেতে একঘেয়েমি লাগে। তাই প্রতি সাতদিন এর মধ্যে রেসিপি-তে পরিবর্তন আনলে খারাপ হয় না...

বিফ স্টার ফ্রাই
চা – নাস্তা

বিফ স্টার ফ্রাই

ঈদে মাংসের রেজালা, ভুনা তো খাওয়াই হবে। হালকা মসলায় তৈরি এই বিফ ষ্টার ফ্রাই ভাতের সাথে কিংবা ফ্রায়েড রাইস এর সাথে দারুন লাগে। চলুন তাহলে শিখে নেয়া যাক...

মিক্সড চাওমিন
চা – নাস্তা

মিক্সড চাওমিন

চাইনিজ রেস্টুরেন্ট-গুলোতে গেলে আমরা কমবেশি সবাই চাওমিন খেয়ে থাকি। এটি অনেক ধরনেরই হয়ে থাকে, চিকেন চাওমিন, শ্রিম্প চাওমিন, মিক্সড চাওমিন, ভেজিটেবল চাওম...

প্রন সাসলিক
২০ মিনিটের রান্না

প্রন সাসলিক

অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন কোনো রেসিপি খুঁজছেন? চিকেন দিয়ে সাসলিক তো অনেক খেয়েছেন। এবার স্বাদে একটু ভিন্নতা আনতে “প্রন সাসলিক” ট্রাই ক...

…