চিকেন প্যাড থাই

সাজগোজ উপ সম্পাদক · Jul 01, 2015 · 1 min read

চিকেন প্যাড থাই

রমজান মাসে সারা মাস এক ছোলা বুট, পেঁয়াজু, বেগুনী এমন ভাজা খাবার খেতে খেতে একঘেয়েমি লাগে। তাই প্রতি সাতদিন এর মধ্যে রেসিপি-তে পরিবর্তন আনলে খারাপ হয় না। আর এমন কিছুই করা উচিত যা, স্বাস্থ্যকরও হবে। এক্ষেত্রে চিকেন প্যাড থাই হতে পারে  খুব ভালো একটি আইটেম! তবে দেখে নিন এবার!

চিকেন প্যাড থাই বানানোর নিয়ম

উপকরণ

১)  মুরগির বুকের মাংস- ১ কাপ

২) সিদ্ধ রাইস নুডুলস / যেকোনো নুডুলস- ১ কাপ

৩)  রসুন কুচি- ১ চা চামচ

৪) সয়া সস- ২ টেবিল চামচ

৫) ফিস সস- ২ টেবিল চামচ

৬) তেঁতুল এর মাড়- ১/২ চা চামচ

৭) ব্রাউন সুগার- ১/২ চা চামচ

৮) পেঁয়াজ পাতা- ১/২ কাপ

৯) ক্যাপসিকাম কুচি- অল্প

১০)  ডিম- ১ টা

১১) ধনিয়া পাতা- কুচি

১২) তেল- ২ টেবিল চামচ

১৩) লাল মরিচ কুচি- ২টা ভেজে রাখা

১৪) বাদাম টুকরা- অল্প

১৫) লেবুর রস- ২ চা চামচ

১৬) লবণ- স্বাদমত

প্রণালী

১. প্রথমে মুরগির মাংসগুলি সয়া সস, ফিশ সস, লাল মরিচ কুচি দিয়ে মেরিনেট করে রাখুন।

২. প্যান-এ তেল দিয়ে তাতে রসুন কুচি দিন, এবার মেরিনেট করে রাখা মাংসের পিস-গুলি দিয়ে রান্না করুন ৬ থেকে ৮ মিনিট চড়া আঁচে।

৩. এখন এতে তেঁতুল-এর মাড়, ব্রাউন সুগার, ক্যাপসিকাম কুচি দিন। নাড়াচাড়া করে এতে ১টা ডিম ফেটে দিন। আবারও নাড়াচাড়া করে রান্না করুন ২ মিনিট, এখন এতে সিদ্ধ করে রাখা নুডুলস, লবণ , পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা কুচি, লেবুর রস , ভেজে রাখা বাদাম টুকরা দিয়ে রান্না করুন ৩-৫ মিনিট।

ব্যস! হয়ে গেল আপনার সুস্বাদু চিকেন প্যাড থাই!

 

রেসিপি- রোমান্টিক কিচেন স্টোরিস

ছবি- ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

চাইনিজ স্টাইল চিকেন চওমিন
২০ মিনিটের রান্না

চাইনিজ স্টাইল চিকেন চওমিন

চাইনিজ স্টাইল চিকেন চওমিন নিয়ে অনেকে শুনে থাকবেন। কিন্তু কি করে কিভাবে এই রেসিপিটি রান্না করবেন তা হয়ত জানেন না। তো চলুন জেনে নিই রেসিপিটি রান্নার প্র...

স্যানিটারি ন্যাপকিন সঠিকভাবে ব্যবহার করছেন তো?
সুস্থতা

স্যানিটারি ন্যাপকিন সঠিকভাবে ব্যবহার করছেন তো?

পিরিয়ড অথবা মাসিক, আমাদের সমাজে এখনও এই শব্দগুলো একধরনের ট্যাবু হিসেবেই প্রচলিত। পাবলিকলি এগুলো নিয়ে কথা উঠলেই সবার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। কিন্ত...

আরও পড়ুন

হাইজিন মেনটেইনের জন্য স্যানিটারি প্যাড কতক্ষণ পর পর চেঞ্জ করা উচিত?
সুস্থতা

হাইজিন মেনটেইনের জন্য স্যানিটারি প্যাড কতক্ষণ পর পর চেঞ্জ করা উচিত?

বাংলাদেশে মাসিক বা পিরিয়ডের বিষয়টি এখনো ট্যাবু। কিন্তু এটি একদম স্বাভাবিক ব্যাপার! সব মেয়েদেরকেই একটা নির্দিষ্ট বয়সে এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়...

গ্রিন ম্যাংগো প্রন সালাদ
রেসিপি

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদে...

ছোলা বুটের সালাদ
চা – নাস্তা

ছোলা বুটের সালাদ

রমজান মাসে আমাদের সবার ঘরে ইফতার মানেই ছোলা বুট লাগবেই। এই একটি আইটেম টেবিলে না থাকলে যেন বাড়ির ইফতার জমে উঠে না। তাই প্রতিদিন আমরা ছোলা ভুনা খেয়ে থাক...

মজাদার লাইট স্যুপ
চা – নাস্তা

মজাদার লাইট স্যুপ

treat yourself a candle light dinner !!! ডায়েট দেখে ডিনারে একটু লাক্সারি করা যাবে না এটা ভুল। বানিয়ে ফেলুন এক মজাদার লাইট স্যুপ। পেট তো ভরবেই সাথে...

নুডলস উইথ চিকেন ছোলা সালাদ
ভিডিও

নুডলস উইথ চিকেন ছোলা সালাদ

সালাদ তো আমরা সবসময়ই খাই। আজকে চলুন একটি অন্য রকম সালাদের রেসিপি দেখে নেই। নুডলস উইথ চিকেন ছোলা সালাদ, এই মজার সালাদটি ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলতে আমাদে...

…