গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শিফাত আরা সঞ্চা · Apr 08, 2019 · 1 min read

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদের রেসিপি নিশ্চয়ই ইউ টিউব-এ খুঁজতে যাব না যে, যার উপকরণ খুঁজতে খুঁজতে নিজেই নিখোঁজ হয়ে যাব। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার খুব পছন্দের ও খুব সহজ একটি সালাদ রেসিপি, গ্রিন ম্যাংগো প্রন সালাদ এর নাম। আর এখনতো কাঁচা আমও এসেছে বাজারে। তো হাতের কাছেই সব উপরণ পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখি, কী করে এই স্পেশাল গ্রিন ম্যাংগো প্রন সালাদ বানাতে হয়!

[picture]

 

গ্রিন ম্যাংগো প্রন সালাদ বানানোর নিয়ম

উপকরণ

  • কাঁচা আম কুচি( খোসা ছাড়ানো)- ২টি
গ্রিন ম্যাংগো প্রন সালাদ বানানোর উপকরণ কাঁচা আম কুচি - shajgoj.com
  • মাঝারি চিংড়ি কুচি (সেদ্ধ করা)- ৫/৬টি
গ্রিন ম্যাংগো প্রন সালাদ বানানোর উপকরণ  চিংড়ি কুচি - shajgoj.com
  • পুদিনা পাতা কুচি- ৫টি
  • তুলসি পাতা কুচি- ৫টি
  • কচি পেয়াজ কুচি( ভেজা)- ১ টেবিল চামচ
  • বড় লাল মরিচ কুচি- ১টি
  • ভাজা কাজু বাদাম গুঁড়া করা- ১ টেবিল চামচ
  • গার্লিক চিপস গুঁড়া- ১ টেবিল চামচ
  • রাইস ভিনেগার- ১/৪ কাপ
  • চিনি- ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি- ১টি
  • রসুন কুচি- ২ কোয়া
  • লেবুর রস- ২ টেবিল চামচ
  • লবণ- পরিমাণমত
  • ফিশ সস- ১/৪ কাপ
  • পানি- পরিমাণমত

প্রণালী

১) সবার আগে একটি পাত্রে কাঁচা আম, চিংড়ি, পুদিনা পাতা, তুলসি পাতা, পেয়াজ কুচি ভাজা ও লাল মরিচ নিয়ে ভালোভাবে মাখাতে হবে।

২) এরপর একটি অপর একটি প্যান-এ ফিশ সস, চিনি, লবণ, কাঁচা মরিচ কুচি, রসুন কুচি দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন ঠিক সস ফুটে উঠার আগ মুহূর্ত পর্যন্ত। তারপর এই সস-টি চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে এতে লেবুর রস মিশিয়ে নিন ও আরো ঠাণ্ডা হবার জন্য ফ্রিজ-এ রেখে দিন।

৩) তারপর ফ্রিজ-এ রাখা ঠাণ্ডা সস-এর সাথে আগের মাখিয়ে রাখা চিংড়ি ও কাঁচা আম ভালোভাবে মাখাতে হবে।

৪) সব শেষে একটি পাত্রে সালাদ নিন ও গার্নিশিং-এর জন্য তার উপরে ভাজা কাজু বাদামের গুঁড়া ছিটিয়ে নিলেই হয়ে গেল মজাদার গ্রিন ম্যাংগো প্রন সালাদ তৈরি!

আশা করি এই সালাদটি আপনাদের সবার ভালো লাগবে। আর হ্যাঁ, যারা তুলসি পাতার গন্ধ সহ্য করতে পারেন না, তারা চাইলে তুলসি পাতা বাদ দিয়েও এই সালাদটি খেতে পারেন। খেয়ে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কিন্তু! আবারো অন্য কোনো রেসিপি নিয়ে লিখব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

তুলসি পাতার নানান গুণ
সুস্থতা

তুলসি পাতার নানান গুণ

রোগ সারাতে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত বেশ কিছু শক্তিশালী উপাদান নানাবিধ রোগ সারাতে দারুণভাবে সাহায্য করে থাক...

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা
সুস্থতা

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা

চা অনেকেরই প্রিয় একটি পানীয়। অনেকে শুধু অভ্যাসের বশেও চা পান করেন। কিন্তু এই চা-ই যদি আপনার স্ট্রেস কমাতে পারে বা ওজন কমানোর মত দারুণ সব কাজ করতে পারে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

আরও পড়ুন

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

বোম্বে মিক্স সালাদ
চা – নাস্তা

বোম্বে মিক্স সালাদ

একই রকমের বোরিং সালাদ খেতে কি আর ভালো লাগে? সালাদ তৈরিতেও আনতে পারেন ভিন্নতা। আজকে আমরা আপনাদের দেখাবো ভিন্ন ধরনের এক ইন্ডিয়ান সালাদ তৈরির রেসিপি। মজা...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

ছোলা বুটের সালাদ
চা – নাস্তা

ছোলা বুটের সালাদ

রমজান মাসে আমাদের সবার ঘরে ইফতার মানেই ছোলা বুট লাগবেই। এই একটি আইটেম টেবিলে না থাকলে যেন বাড়ির ইফতার জমে উঠে না। তাই প্রতিদিন আমরা ছোলা ভুনা খেয়ে থাক...

…