সালাদ তো আমরা সবসময়ই খাই। আজকে চলুন একটি অন্য রকম সালাদের রেসিপি দেখে নেই। নুডলস উইথ চিকেন ছোলা সালাদ, এই মজার সালাদটি ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলতে আমাদের যা যা লাগছে।
উপকরণ
MAGGI নুডলস- ২ প্যাকেট
টক দই- ১/২ কাপ
পুদিনা পাতা কুঁচি- ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ
লেবুর রস- ১ চা চামচ
শসা কিউব- ১/৪ কাপ
বাঁধাকপি কিউব- ১/২ কাপ
টমেটো কিউব- ১/২ কাপ
ছোলা সিদ্ধ- ১/২ কাপ
সরিষা পেস্ট- ১ চা চামচ
কাঁচামরিচ কুঁচি- ৪ টি
মধু- ১ চা চামচ
তেল- ২ টেবিল চামচ
মুরগির কিমা সিদ্ধ- ১/২ কাপ
সয়া সস- ১/২ চা চামচ
টমেটো সস- ২ টেবিল চামচ
পানি- ১ কাপ
প্রণালী
-একটি প্যানে ১ কাপ পানিতে ২ প্যাকেট MAGGI নুডুলস টেস্টমেকার সহ সিদ্ধ করে নিন।
-এবার অন্য একটি বাটিতে টক দই, পুদিনা পাতা কুঁচি, ১/২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, লেবুর রস একসাথে নিয়ে সব ভালভাবে মিশিয়ে নিন।
-সিদ্ধ MAGGI নুডুলস একটি বাটিতে নিয়ে তার উপর শসা, বাঁধাকপি, টমেটো কিউব, ছোলা সিদ্ধ, সরিষা পেস্ট, ২ টি কাঁচা মরিচ কুঁচি ও মধু দিয়ে ভালমত মিশিয়ে নিন।
-এবার চুলায় একটি প্যান নিয়ে তাতে ২ টেবিল চামচ তেল দিন। এখন মুরগির কিমা সিদ্ধ, সয়া সস, টমেটো সস, ২ টি কাঁচা মরিচ কুঁচি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে গ্রেভি করে রান্না করুন।
-এবার সালাদের বাটিতে কিছু নুডুলস দিয়ে তার উপর একে একে কিমার গ্রেভি ও দইয়ের মিক্সচার ঢেলে তার উপর আবার নুডুলস দিন। এর উপর আবার দই দিন।
-পরিবেশন করুন মজাদার নুডুলস উইথ চিকেন ছোলা সালাদ।
ইন্ডিয়ান কুইজিনের খুব জনপ্রিয় একটা খাবার হলো স্পাইসি ছোলা ভাটোরা। আমি তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে সবসময়ই অর্ডার দেই। একটু চেষ্টা করলে কিন্তু বাসায় ব...
রমজান মাসে আমাদের সবার ঘরে ইফতার মানেই ছোলা বুট লাগবেই। এই একটি আইটেম টেবিলে না থাকলে যেন বাড়ির ইফতার জমে উঠে না। তাই প্রতিদিন আমরা ছোলা ভুনা খেয়ে থাক...
খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...
শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা এক বাটি স্যুপি নুডুলস! বাচ্চা থেকে শুরু করে সব বয়সের নুডুলস-স্যুপ প্রেমীদের কাছে বেশ প্রিয়। আজকের রেসিপি আয়োজনে রয়েছে থাই...
পাঞ্জাবি এই খাবারটি আমাদের দেশেও বেশ জনপ্রিয়তা পেয়েছে।অনেকের কাছে ছোলে ভাটুরে/ ছোলে ভাটোরা নামে এই খাবার পরিচিত। প্রায় সব বয়সিদের কাছেই এই মুখরোচক খা...