নবাবী স্বাদে শাহী নুডলস

sub-editor · Jun 14, 2018 · 1 min read

নবাবী স্বাদে শাহী নুডলস

একইভাবে সবসময় নুডলস রান্না করে খেতে কার ভালো লাগে বলুন তো? চলুন তাহলে দেখে নেয়া যাক নবাবী স্বাদে কিভাবে আমরা শাহী নুডলস রান্না করতে পারি।

উপকরণ

  • ২ প্যাকেট MAGGI নুডলস (আমি মাসালা নুডলস ইউজ করেছি)
  • ১ কাপ পানি
  • ২ টেবিল চামচ তেল
  • ১/২ কাপ ফুলকপি, ছোট করে কাটা
  • ১/৪ কাপ টমেটো কিউব
  • ১/৪ কাপ আলু কিউব
  • ১/৩ কাপ পেঁয়াজকুচি
  • ১ কাপ সিদ্ধ বিফ কিমা
  • ১/২ চা চামচ আদা বাটা
  • ১/২ চা চামচ রসুন বাটা
  • ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়ো
  • ১/২ চা চামচ বিরিয়ানি মশলা
  • ২টি কাঁচা মরিচ
  • স্বাদমত লবণ
  • ১ টেবিল চামচ চিলি সস
  • পরিবেশনের জন্য পরিমাণমত পেঁয়াজ বেরেস্তা

প্রণালী

- ১ কাপ পানিতে ২ প্যাকেট MAGGI নুডলস টেস্টমেকার মিশিয়ে সেদ্ধ করে নিন।

- একটা প্যানে ১ টেবিল চামচ তেল নিয়ে তাতে আগে থেকে সেদ্ধ করা ১/২ কাপ ফুলকপি, ১/৪ কাপ টমেটো কিউব, ১/৪ কাপ আলু কিউব মিনিটখানেক ভেজে তুলে রাখুন।

- ফ্রাইপ্যানে আবারো ১ টেবিল চামচ তেল দিয়ে তাতে ১/৩ কাপ পেঁয়াজকুচি দিন। হালকা লালচে করে ভেজে তাতে ১ কাপ আগে থেকে সেদ্ধ করে রাখা বিফ কিমা দিয়ে দিন। ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা, ১.২ চা চামচ লাল মরিচের গুঁড়ো, ১/২ চা চামচ বিরিয়ানি মশলা, স্বাদমত লবণ আর ১ টেবিল চামচ চিলি সস দিয়ে ৫ মিনিট নেড়েচেড়ে রান্না করে নিন। নামানোর আগে ২টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিন। দারুণ একটা ফ্লেভার আসবে।

- একটা সার্ভিং ডিশে প্রথমে সেদ্ধ করা MAGGI নুডলসের একটা লেয়ার দিন। তার উপর কিমার লেয়ার, তার উপর ভেজিটেবলের লেয়ার টা দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিন। একইভাবে আরেকটা করে সবগুলো লেয়ার দিন। মাইক্রোওয়েভ ওভেনে ২ মিনিট বেক করুন।

- পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু এবং পুষ্টিকর নবাবী স্বাদে শাহী ম্যাগী নুডলস।

সম্পর্কিত লেখা

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

কোরিয়ান স্পাইসি রামেন!
চা – নাস্তা

কোরিয়ান স্পাইসি রামেন!

আমরা অনেকেই স্যুপ নুডলস খেতে খুব পছন্দ করি। চিকেন নুডলস স্যুপ আমার সবচেয়ে ফেবারিট! অনেক রকমভাবেই স্যুপ নুডলস রান্না করা যায়। আজকে একটু আনকমন একটি স্যু...

আরও পড়ুন

নুডলস উইথ চিকেন ছোলা সালাদ
ভিডিও

নুডলস উইথ চিকেন ছোলা সালাদ

সালাদ তো আমরা সবসময়ই খাই। আজকে চলুন একটি অন্য রকম সালাদের রেসিপি দেখে নেই। নুডলস উইথ চিকেন ছোলা সালাদ, এই মজার সালাদটি ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলতে আমাদে...

নুডলস নেস্ট
২০ মিনিটের রান্না

নুডলস নেস্ট

নুডলস খেতে আমরা সবাই-ই কম বেশি পছন্দ করি। নুডলস দিয়ে রেগুলার আইটেমের বাইরে আজকে একটি ভিন্ন আইটেম বানানোর পদ্ধতি আপনাদের জানাবো। মজাদার এই আইটেমটি হচ্ছ...

সাংহাই নুডলস
৩০ মিনিটের রান্না

সাংহাই নুডলস

সাংহাই নুডলস জনপ্রিয় একটি চাইনিজ স্ট্রিট ফুড। এর একটি বিশেষত্ব হচ্ছে রান্নার সময়ে বিভিন্ন রকম সস ব্যবহারের জন্য এতে বেশ জুসিনেস থাকে। চাইনিজরা এই ডিশে...

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

ভিডিও

ক্রিমি চিকেন পাস্তা

মজা করে ক্রিমি চিকেন পাস্তা রান্না করতে অনেকেই হিমশিম খান । হাতের কাছে যদি থাকে নর-এর নুডলস তাহলে কিন্তু ঝামেলা অনেকটা কমে যাবে আর স্বাদ কয়েকগুণ বেড়ে...

…