ভেজ নুডলস পাকোড়া 

তানিজা ইসলাম · Jan 27, 2020 · 1 min read

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম সবজি দিয়ে নুডলসের এই পাকোড়া বানিয়ে দিন, বাচ্চারা অবশ্যই মজা করে খাবে। বিকালের নাস্তায় ট্রাই করতে পারেন, আবার টিফিনেও দিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভেজ নুডলস পাকোড়ার রেসিপিটি জেনে নেই!

ভেজ নুডলস পাকোড়া বানানোর নিয়ম

উপকরণ

  • সেদ্ধ করে পানি ঝরানো নুডলস- ১ প্যাকেট
  • বাঁধাকপি কুঁচি- ১ কাপ
  • গাজর কুঁচি- ১/২ কাপ
  • ক্যাপসিকাম কুঁচি – ১/২ কাপ
  • কাঁচা মরিচ কুঁচি- ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
  • টেস্টিং সল্ট- ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ
  • বেসন- ১/২ কাপ
  • টমেটো সস- ১ টেবিল চামচ
  • লবণ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে কুঁচি করা বাঁধাকপি, গাজর হালকা সেদ্ধ করে নিন। ফুটন্ত পানিতে ২/৩ মিনিট রাখলেই হবে। চাইলে স্টিমারেও ভাপিয়ে নিতে পারেন।

২) এবার সবজিগুলো বড় বোলে নিয়ে তাতে সেদ্ধ করে রাখা নুডলস, পেঁয়াজ কুঁচি, ক্যাপসিকাম কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি দিয়ে হালকা হাতে মিক্স করে নিন।

৩) অন্যদিকে টমেটো সস, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট ও বেসনের ঘন মিশ্রণ তৈরি করুন। দরকার হলে একটু পানি দিতে পারেন।

৪) বেসনের মিশ্রণটি সবজি ও নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নিন।

৫) এবার একটি প্যানে তেল গরম করে পাকোড়ার শেইপ করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন রঙ হলে পাকোড়া নামিয়ে নিতে হবে।

৬) যেহেতু সবজি, নুডলস সবই সেদ্ধ করা তাই খুব কম সময় লাগবে, মাঝারি আঁচে ৩/৪ মিনিট ভাজলেই হবে।

ব্যস, গরম গরম মুচমুচে নুডলস পাকোড়া রেডি টু সার্ভ। এবার সুইট চিলি সস, টমেটো কেচাপ, গার্লিক সস অথবা আপনার পছন্দের যেকোনো চাটনি দিয়ে পরিবেশন করুন। সব উপকরণগুলো হাতের কাছে থাকলে আজই বানিয়ে নিন ভেজ নুডলস পাকোড়া।

ছবি- সংগৃহীত: আর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

সাংহাই নুডলস
৩০ মিনিটের রান্না

সাংহাই নুডলস

সাংহাই নুডলস জনপ্রিয় একটি চাইনিজ স্ট্রিট ফুড। এর একটি বিশেষত্ব হচ্ছে রান্নার সময়ে বিভিন্ন রকম সস ব্যবহারের জন্য এতে বেশ জুসিনেস থাকে। চাইনিজরা এই ডিশে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

কোরিয়ান স্পাইসি রামেন!
চা – নাস্তা

কোরিয়ান স্পাইসি রামেন!

আমরা অনেকেই স্যুপ নুডলস খেতে খুব পছন্দ করি। চিকেন নুডলস স্যুপ আমার সবচেয়ে ফেবারিট! অনেক রকমভাবেই স্যুপ নুডলস রান্না করা যায়। আজকে একটু আনকমন একটি স্যু...

আরও পড়ুন

নুডলস নেস্ট
২০ মিনিটের রান্না

নুডলস নেস্ট

নুডলস খেতে আমরা সবাই-ই কম বেশি পছন্দ করি। নুডলস দিয়ে রেগুলার আইটেমের বাইরে আজকে একটি ভিন্ন আইটেম বানানোর পদ্ধতি আপনাদের জানাবো। মজাদার এই আইটেমটি হচ্ছ...

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

নুডলস সালাদ
চা – নাস্তা

নুডলস সালাদ

আজ দিলাম নুডলস সালাদ-এর রেসিপি। এটি খুবই হেলদি ও সুস্বাদু একটি আইটেম। বানানোটাও খুব সহজ। উপকরণগুলোও সহজলভ্য। সকাল বা বিকালের নাস্তায় খেতে পারেন। এখন...

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

…