চিংড়ির পুরে পুঁই পাকোড়া

শিফাত আরা সঞ্চা · Apr 29, 2019 · 1 min read

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য  চিংড়ির পুরে পুঁই পাকোড়া বানিয়ে দিয়েছে একদিন! কী যে মজা! তাই ভাবলাম এত মজার রেসিপি-টি আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে দেখুন আমার মায়ের  চিংড়ির পুরে পুঁই পাকোড়া রেসিপি-টি!

চিংড়ির পুরে পুঁই পাকোড়া বানানোর নিয়ম 

উপকরণ 

(১) লবণ- ১/২ চা চামচ

(২) হলুদ- ১/৪ চা চামচ

(৩) সরিষার তেল- ২৫০ গ্রাম

(৪) পুঁই শাকের বড় পাতা ভাপিয়ে নেয়া- ২০/২৫টি

(৫) কাঁচা মরিচ কুচি- ৪টি

(৬) কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ

(৭) ময়দা- ২টেবিল চামচ

(৮) চালের গুঁড়া- ১/২ কাপ

(৯) পানি- ১ কাপ

(১০) শুকনা মরিচ ভাঙা- ১ চা চামচ

(১১) লেবুর রস- ১.৫ টেবিল চামচ

(১৩) বড় পেঁয়াজ কুচি- ১টি

(১৪) পোস্ত দানা- ১/৪ কাপ

প্রণালী

চিংড়ির পুরে পুঁই পাকোড়া প্রস্তুত করতে চিংড়ি - shajgoj.com

১. প্রথমে ১/৪ চা চামচ হলুদ ও ১/৪ চা চামচ লবণ দিয়ে চিংড়ি মাখিয়ে নিন ও একটি কড়াইতে ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে হালকা করে ভাজুন।

২. এবার এই চিংড়ি পাটায় মিহি করে বেঁটে নিন।

৩. এখন একটি ফ্রাইপ্যান-এ ২টেবিল চামচ সরিষার তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি হালকা বাদামী করে ভাজুন।

৪. চিংড়ি বাদামী হয়ে গেলে ১/৪ চা চামচ লবণ, কাঁচা মরিচ কুচি ও ১/২ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে ভাজুন।

৫. আধা কাপ পানিতে প্রায় ২-৩ ঘন্টা আগে থেকে চালের গুঁড়া ভিজিয়ে রাখুন।

৬. আগে থেকে ভিজিয়ে রাখা চালের গুঁড়া, ময়দা, কর্ণফ্লাওয়ার, বাকি লবণ, শুকনা মরিচ ভাঙা ও লেবুর রস ১ টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন ব্যাটার বানিয়ে নিন।

৭. একটি প্লেট-এ পোস্ত দানা ছড়িয়ে রাখুন।

৮. এবার পুঁই পাতায় সামান্য চিংড়ির পুর ভরে মুড়িয়ে নিন।

৯. সবশেষে ব্যাটার-এ পুঁই পাতা পুরসহ ডুবিয়ে পোস্তদানায় গড়িয়ে নিয়ে গরম তেলে ডুবিয়ে ভেজে নিন! অনেকেই পাকোড়ার উপরে কোট করে পোস্ত বা তিল দিলে খেতে পারে না। তাই যাদের পোস্ত দিয়ে কোটিং-এর পাকোড়া পছন্দ না, তারা পোস্তদানা দিয়ে কোট না করলেও পারেন।

ব্যস, হয়ে গেল আপনার  চিংড়ির পুরে পুঁই পাকোড়া!

বিকেলের নাস্তায় কী গরম ভাতের সাথে এই পুঁই পাতার পাকোড়া খেতে অসাধারণ লাগে!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

মুচমুচে পুঁই পাকোড়া
চা – নাস্তা

মুচমুচে পুঁই পাকোড়া

কথায় আছে শাকের মধ্যে 'পুঁই আর মাছের মধ্যে রুই'। এ থেকে বোঝাই যাচ্ছে ভোজনরসিকদের কাছে এর গ্রহণযোগ্যতা। বাজারে দু'ধরনের (লাল এবং সবুজ রঙের) পুঁই পাওয়া...

ইফতারের আয়োজনে থাকুক সুস্বাদু ‎পুঁই চিংড়ির পাকোড়া
চা – নাস্তা

ইফতারের আয়োজনে থাকুক সুস্বাদু ‎পুঁই চিংড়ির পাকোড়া

[topbanner] এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে ইফতারের চমৎকার একটি রেসিপি। অনেক সুস্বাদু এ রেসিপির নাম হলো পুঁই চিংড়ির পাকোড়া। দেখে নিন রেসিপিটি। ‪উপকরণ...

পুই চিংড়ী পাকোড়া
চা – নাস্তা

পুই চিংড়ী পাকোড়া

বিকেলে চায়ের সাথে বা দুপুরে ভাতের সাথে গরম গরম পুই চিংড়ী পাকোড়া পরিবেশন করতে পারেন। পুই চিংড়ী পাকোড়া নিজেই যাতে রান্না করতে পারেন সেজন্য রেসিপিটি দেয়া...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

আরও পড়ুন

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম
৩০ মিনিটের রান্না

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম

গরম ধোয়া ওঠা ভাতের সাথে যেকোনো বড়া বেশ জমে যায়, ঠিক বলেছি না বলুন? বাঙালী বাড়ির খাবারে যে বেলা বড়া থাকে, তার মানেই হলো ভোজনে এক আলাদা রকম মজা সেদিন। আ...

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

গলদা চিংড়ির বিরিয়ানি
রেসিপি

গলদা চিংড়ির বিরিয়ানি

ডাইনিং টেবিলে এক প্লেট বিরিয়ানি মানে যেন এক টুকরো উৎসব। আর যদি সেই বিরিয়ানিতে থাকে গলদা চিংড়ির মনমাতানো স্বাদ, তবে তো কথাই নেই! গলদা চিংড়ির বিরিয়...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

…