মুচমুচে পুঁই পাকোড়া

sub-editor · Oct 08, 2016 · 1 min read

মুচমুচে পুঁই পাকোড়া

কথায় আছে শাকের মধ্যে 'পুঁই আর মাছের মধ্যে রুই'। এ থেকে বোঝাই যাচ্ছে ভোজনরসিকদের কাছে এর গ্রহণযোগ্যতা। বাজারে দু'ধরনের  (লাল এবং সবুজ রঙের) পুঁই পাওয়া গেলেও রান্নায় সবুজ পুঁইয়ের ব্যবহার বেশি।আজ এই পুঁই শাক নিয়েই রেসিপি আয়োজন। আচ্ছা , বিকেলের নাস্তায় বা দুপুরে গরম গরম ভাতের সাথে পুঁই পাকোড়া খাওয়া হয়েছে কখনো?  না খাওয়া হয়ে থাকলে আজই ট্রাই করে দেখুন। রান্নার সুবিধার্থে পুরো প্রণালী দেয়া হল।

উপকরণ 

  • পুঁই শাকের শুধু পাতা বড় বড় করে কাটা ১ বাটি
  • বেসন ১ কাপ
  • চালের গুঁড়া ১ টেবিল চামচ
  • কর্ণফ্লাওয়ার ১ চা চামচ
  • মরিচ গুঁড়া আধা চা চামচ
  • হলুদ গুঁড়া আধা চা চামচ
  • জিরা গুঁড়া আধা চা চামচ
  • আস্ত কালোজিরা আধা চা চামচ
  • লবন স্বাদমতো
  • পানি পরিমাণমতো
  • তেল ডুবিয়ে ভাজার জন্য

[picture]

প্রণালী

( ১ ) প্রথমে কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝড়ানোর জন্য রেখে দিতে হবে ।

( ২ ) এবার একটি বাটিতে বেসনের সাথে তেল বাদে অন্য সব উপকরণ এক সাথে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে । মিশ্রনটা ভালোভাবে স্মুদ করে মেশাতে হবে যেন এর মধ্যে কোন দলা না থাকে । আর মিশ্রনটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘন হবে বেশি নয় ।

( ৩ ) ভালো স্মুদ মিশ্রন তৈরী হয়ে গেলে ঢেকে রেখে দিন ১০-১৫ মিনিট। ভাজার আগে মিশ্রণটা আবার একটা ছোট চামচের সাহায্যে নেড়ে নিতে হবে ।

( ৪ ) ভাজার সময় তেল গরম করে পুঁই শাকের কাটা পাতা এক সাথে ২-৩টা করে নিয়ে বেসনের মিশ্রনে ভালোভাবে ডুবিয়ে তেলে ছাড়ুন । ছবি দেয়া আছে, দেখলে ভালোভাবে বুঝতে পারবেন । মাঝারি আঁচে ভাজতে হবে । এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিন এভাবে বাদামী করে ভেজে ফেলুন সবগুলো ।

( ৫ ) তেল বেশি গরম হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে দিন । সাবধানে ভাজুন যেন পুড়ে না যায়, শাক পুড়ে গেলে খেতে ভালো লাগবে না । তেল থেকে তুলে টিস্যুতে রেখে বাড়তি তেল ঝড়িয়ে ফেলুন । ব্যস, তৈরী হয়ে গেল গরম গরম মুচমুচে পুঁই শাকের পাকোড়া ।

পরিবেশন পরিবেশনের আগে গরম গরম ভেজে পরিবেশন করুন দারুন মজার মুচমুচে পুঁই শাকের পাকোড়া । আগে ভেজে রাখতে চাইলে ভেজে ঠান্ডা করে এয়ার টাইট বক্সে ভরে রাখুন । এভাবে আধা ঘন্টা ভাল থাকবে । এই উপকরণে ৬-৭ জনকে পরিবেশন করা যাবে ।

ছবি ও রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

পুই চিংড়ী পাকোড়া
চা – নাস্তা

পুই চিংড়ী পাকোড়া

বিকেলে চায়ের সাথে বা দুপুরে ভাতের সাথে গরম গরম পুই চিংড়ী পাকোড়া পরিবেশন করতে পারেন। পুই চিংড়ী পাকোড়া নিজেই যাতে রান্না করতে পারেন সেজন্য রেসিপিটি দেয়া...

পালং শাকের বড়া
৩০ মিনিটের রান্না

পালং শাকের বড়া

ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ভাজাপোড়া। কিন্তু সাথে যদি একটু শাকসবজি মিশিয়ে দেই তাইলে কিন্তু খারাপ হয় না।...

ইফতারের আয়োজনে থাকুক সুস্বাদু ‎পুঁই চিংড়ির পাকোড়া
চা – নাস্তা

ইফতারের আয়োজনে থাকুক সুস্বাদু ‎পুঁই চিংড়ির পাকোড়া

[topbanner] এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে ইফতারের চমৎকার একটি রেসিপি। অনেক সুস্বাদু এ রেসিপির নাম হলো পুঁই চিংড়ির পাকোড়া। দেখে নিন রেসিপিটি। ‪উপকরণ...

আরও পড়ুন

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!
বিউটি টিপস

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!

শাক সবজি বলতেই পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি। পালং শাকও এর ব্যতিক্রম নয়। ক্যারোটিন, এমিনো এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এবং...

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া
চা – নাস্তা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা। এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈর...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

পালং শাকের ভর্তা
২০ মিনিটের রান্না

পালং শাকের ভর্তা

শীতকালে দৈনন্দিন খাবারের মধ্যে পালং শাক থেকেই থাকে। পালংশাকের অনেক আইটেম আমরা খেয়েছি কিন্তু পালং শাক দিয়ে যে মজাদার ভর্তা ও তৈরি করা যায় তা আমাদের অনে...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

…