ইফতারের আয়োজনে থাকুক সুস্বাদু ‎পুঁই চিংড়ির পাকোড়া

sub-editor · Jun 08, 2016 · 1 min read

ইফতারের আয়োজনে থাকুক সুস্বাদু ‎পুঁই চিংড়ির পাকোড়া

[topbanner]

এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে ইফতারের চমৎকার একটি রেসিপি। অনেক সুস্বাদু এ রেসিপির নাম হলো পুঁই চিংড়ির পাকোড়া। দেখে নিন রেসিপিটি।

‪উপকরণ

  • লবন (সিকি চামচ) ও হলুদ (সিকি চামচ) দিয়ে মেখে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভেজে রাখা চিংড়ি।
  • সরিষার তেল ২৫০ গ্রাম
  • পুঁইশাকের বড় বড় পাতা (ভাপিয়ে নেওয়া) ২০-২৫টি
  • লবন আধা চা-চামচ
  • কাঁচা মরিচ কুচি ৪টি
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • ময়দা ২ টেবিল চামচ
  • চালের গুঁড়া আধা কাপ
  • পানি ১ কাপ
  • শুকনা মরিচ ভাঙা ১ চা-চামচ
  • লেবুর রস দেড় টেবিল চামচ
  • পেঁয়াজ টুকরা (বড়) ১টি
  • পোস্তদানা সিকি কাপ বা পরিমাণমতো

[picture]‎

প্রণালী

চিংড়ি পাটায় মিহি করে বেটে নিন। ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। বাদামি রং হয়ে এলে বাটা চিংড়ি মাছ, সিকি চামচ লবন, কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে আধা টেবিল চামচ লেবুর রস দিয়ে ভাজুন। আধা কাপ পানিতে চালের গুঁড়া ২-৩ ঘণ্টা আগে থেকেই ভিজিয়ে রাখুন। একটি প্লেটে পোস্তদানা ছড়িয়ে রাখুন। চালের গুঁড়ার সঙ্গে ময়দা, কর্নফ্লাওয়ার, বাকি লবন, এক টেবিল চামচ লেবুর রস ও মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। একেকটি পুঁই পাতায় সামান্য চিংড়ি পেস্টের পুর ভরে তা চার ভাঁজ করে মুড়িয়ে নিন। অন্যদিকে ফ্রাইপ্যানে সরিষার তেল গরম করুন। পুরভরা পাতা ব্যাটারে চুবিয়ে পোস্তাদানায় গড়িয়ে ডুবো তেলে ভাজুন।

 ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

মুচমুচে পুঁই পাকোড়া
চা – নাস্তা

মুচমুচে পুঁই পাকোড়া

কথায় আছে শাকের মধ্যে 'পুঁই আর মাছের মধ্যে রুই'। এ থেকে বোঝাই যাচ্ছে ভোজনরসিকদের কাছে এর গ্রহণযোগ্যতা। বাজারে দু'ধরনের (লাল এবং সবুজ রঙের) পুঁই পাওয়া...

আরও পড়ুন

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

৩টি সবজির রেসিপি!
রেসিপি

৩টি সবজির রেসিপি!

কাঁকরোলের চপঃ উপকরনঃ মাঝারি আকারের কাঁকরোল ৪ টা, কাঁচা মরিচ ৫ টা, পোস্তদানা বাটা ৪ চা চামচ, লবঙ্গ ৩ টা, হলুদ গুঁড়ো সামান্য পরিমান, তেল পরিমান মত, আত...

দারুণ ইয়াম্মি চটপটি!
চা – নাস্তা

দারুণ ইয়াম্মি চটপটি!

চটপটি খেতে কার না ভালো লাগে ? কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়। রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যে...

মুলা চিংড়ি ভাজি
৩০ মিনিটের রান্না

মুলা চিংড়ি ভাজি

মুলা খুবই পুষ্টিকর একটি সবজি। কিন্তু অনেকেই এটি খেতে পছন্দ করেন না। আমিও মুলা খেতে পছন্দ করি না। তাই আমার মা একবার চিংড়ি দিয়ে মুলা ভাজি করে দিলেন। সেদ...

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!
ত্বকের যত্ন

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোন কাজ নেই, এমন ভাবাটা বড় ভুল। স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। দিন শ...

…