৩টি সবজির রেসিপি!

সাজগোজ সম্পাদক · May 13, 2013 · 1 min read

৩টি সবজির রেসিপি!

কাঁকরোলের চপঃ উপকরনঃ মাঝারি আকারের কাঁকরোল ৪ টা, কাঁচা মরিচ ৫ টা, পোস্তদানা বাটা ৪ চা চামচ, লবঙ্গ ৩ টা, হলুদ গুঁড়ো সামান্য পরিমান, তেল পরিমান মত, আতপচালের গুঁড়ো ১ মুঠো, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, কালিজিরা সামান্য পরিমান, লবন স্বাদমত। প্রণালীঃ কাকরোল দুভাগ করে কেটে নিন। তারপর ভাপিয়ে নিয়ে ভিতরের শাঁস বের করে নিন। এবার নারকেল, পোস্তদানা  বাটা, লবঙ্গ বাটা একসাথে মেখে নিন। এরপর এতে লবন, কাচাঁ মরিচ, হলুদ ও কালিজিরা ভাল ভাবে মেশান। কড়াইয়ে তেল গরম করতে দেন। তেল গরম হলে এই সব মিশ্রন এক সাথে নেড়েচেড়ে হালকা ভেজে নিন, তারপর এই মিশ্রন কাঁকরোলের ভিতরে ভরেদিন। আতপচালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিন। এবার কাঁকরোল গুলো এই মিশ্রনে ডুবিয়ে ভাজুন। গরম গরম সসের সাথে পরিবেশন করুন।

alu chop আলু স্টাফঃ উপকরনঃ আলু ৫টা, ছানা ১০০ গ্রাম, বাঁধাকপি কুচানো সামান্য পরিমান, কাঁচা মরিচ ৫ টা, হলুদ গুঁড়া সামান্য, জিরার গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, লবঙ্গ গুঁড়া ১/২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবন স্বাদমতো, আস্ত লবঙ্গ ৩-৪ টা, তেল পরিমান মত, টমেটো ৩ টা, কর্নফ্লাওয়ার ৫ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, গরম গুঁড়া মশলা সামান্য। প্রণালীঃ প্রথমে আলু খোসা সহ দু’ভাগ করে কেটে সিদ্ধ করে নিতে হবে। অন্য দিকে ছানা, লবন, হলুদ, কাচা মরিচ কুচি ও কালোজিড়া এক সাথে মেখে নিন। আলু ভাল করে সিদ্ধ হলে, সব অর্ধেক আলুর মধ্যে থেকে সামান্য আলু কেটে বের করে আনুন। এবার ওই ফাঁকা স্থানে ছানার মিশ্রন ভরুন। তারপর কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আলু গুলো ভেজে তুলুন। এবার কড়াইয়ে তেল গরম হলে পাঁচফোড়ন ও লবঙ্গ দিয়ে ফোড়ন দিন, তারপর বাঁধাকপি দিয়ে নেড়েচেড়ে বাকি সব মশলা দিয়ে পানি দিন। ঝোল ঘন হলে আলু দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 rosted potol

রোস্টেড পটলঃ উপকরনঃ বড় বড় পটল ৩ টা, পোস্তদানা ২০ গ্রাম, কাজু বাদাম ১০ গ্রাম, কিশমিশ ১০ গ্রাম, নারকেল ২ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, সয়া সস ১ চা-চামচ, তেল পরিমান মত, লবন স্বাদ মত, হলুদ সামান্য, কারিপাতা ৪-৫ টা, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, গোটা সরিষা ফোড়নের জন্য। প্রণালীঃ পটলের খোসা না ছাড়িয়ে এক দিকের মুখ কেটে ভিতরের শাঁস বের করে নিন। এবার নারকেলের পেষ্ট, পোস্তদানা  কাজু বাদাম, কিশমিশ বাঁটা একসাথে মেশান। তারপর তাতে লবন, হলুদ, কালোজিরা দিয়ে মেখে নিন। খালি পটলের ভিতরে এই মিশ্রণ ভরে ভেজে তুলুন। কড়াইয়ে তেল দিয়ে সরিষার ফোড়ন দিন। টমেটো সস, সয়া সস, লবন, হলুদ এবং ঠান্ডা পানিতে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে নাড়তে থাকুন। ঝোল ঘন হয়ে এলে পটল গুলো ছেড়ে দিন। সব শেষে কারিপাতা ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। রোস্টেট পটল গরম ভাতের সাথে খাওয়ার মজাই আলাদা।

লিখেছেনঃ মেরী

সম্পর্কিত লেখা

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

কাঁকরোল ভর্তা
২০ মিনিটের রান্না

কাঁকরোল ভর্তা

কাঁকরোল খুবই স্বাস্থ্যকর একটি সবজি। কিন্তু অনেকেই এটি খেতে পছন্দ করে না। তাই কাঁকরোল দিয়ে সুস্বাদু কিছু বানিয়ে খেতে পারেন। আজকে আমরা আপনাদের কাঁকরোল দ...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

আরও পড়ুন

খিরসা পটল
ডেজার্ট

খিরসা পটল

পটল খেতে সবাই-ই কম বেশি পছন্দ করি। পটল দিয়ে অনেক ধরনের আইটেমই আমরা রান্না করে থাকি। কিন্তু বেশিরভাগই ঝাল আইটেম। কিন্তু পটল দিয়ে মিষ্টি মজাদার ডেজার্টও...

ভাপা সর্ষে পটল
২০ মিনিটের রান্না

ভাপা সর্ষে পটল

পটল দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে আমরা আপনাদের পটলের তৈরি ভিন্ন একটি আইটেমের রেসিপি দেখাবো। মজাদার আইটেমটি হচ্ছে ভাপা সর্ষে পটল। চ...

ত্বকের যত্নে হলুদ
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে হলুদ

শত শত বছর আগে থেকে রান্নার কাজে আমরা হলুদ ব্যবহার করি। যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ বাটা হলুদের পরিবর্তে বাজারে পাওয়া যায় এমন প্যাকেট জাত গুঁড়...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

ইফতারের আয়োজনে থাকুক সুস্বাদু ‎পুঁই চিংড়ির পাকোড়া
চা – নাস্তা

ইফতারের আয়োজনে থাকুক সুস্বাদু ‎পুঁই চিংড়ির পাকোড়া

[topbanner] এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে ইফতারের চমৎকার একটি রেসিপি। অনেক সুস্বাদু এ রেসিপির নাম হলো পুঁই চিংড়ির পাকোড়া। দেখে নিন রেসিপিটি। ‪উপকরণ...

…