কাঁকরোল ভর্তা

তাহসিন অর্না · Jul 10, 2019 · 1 min read

কাঁকরোল ভর্তা

কাঁকরোল খুবই স্বাস্থ্যকর একটি সবজি। কিন্তু অনেকেই এটি খেতে পছন্দ করে না। তাই কাঁকরোল দিয়ে সুস্বাদু কিছু বানিয়ে খেতে পারেন। আজকে আমরা আপনাদের কাঁকরোল দিয়ে ভিন্ন ধরনের একটি আইটেম দেখাবো। আইটেমটি হচ্ছে কাঁকরোল ভর্তা। চলুন দেখে নেই কিভাবে খুব সহজে তৈরি করবেন কাঁকরোল ভর্তা ।

কাঁকরোল ভর্তা বানানোর পদ্ধতি

উপকরণ

  • কাঁকরোল- ৪-৫টি
  • পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
  • হলুদ গুঁড়া- ১/৩ চা চামচ
  • গুঁড়া মরিচ- ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ কুঁচি- ৩টি
  • সরিষার তেল- ১ চা চামচ
  • সয়াবিন তেল- ১ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ১ চা চামচ
  • লবণ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. প্রথমে কাঁকরোলের খোসা ছাড়িয়ে মাঝ বরাবর টুকরা করে কেটে ধুয়ে নিতে হবে।

২. তারপর কাটা কাঁকরোলগুলোকে হলুদ, লবণ এবং গুঁড়ামরিচ দিয়ে মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে।

৩. তারপর একটি প্যানে সয়াবিন তেল দিয়ে তাতে কাঁকরোলগুলো হালকা ভেঁজে নিতে হবে।

৪. এবার আবার প্যানে একটু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ কুঁচি ভেঁজে নিতে হবে।

৫. এবার পাটা/ব্লেন্ডারে ভাঁজা কাঁকরোলগুলোতে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিবেন।

৬. তারপর ধনেপাতা কুঁচি এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে।

ব্যস! হয়ে গেলো মজাদার কাঁকরোলের ভর্তা। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারা এইটি বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে।

ছবি-সংগৃহীত: ইউটিউব

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

৩টি সবজির রেসিপি!
রেসিপি

৩টি সবজির রেসিপি!

কাঁকরোলের চপঃ উপকরনঃ মাঝারি আকারের কাঁকরোল ৪ টা, কাঁচা মরিচ ৫ টা, পোস্তদানা বাটা ৪ চা চামচ, লবঙ্গ ৩ টা, হলুদ গুঁড়ো সামান্য পরিমান, তেল পরিমান মত, আত...

আরও পড়ুন

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

শাহি ডিম ভর্তা
২০ মিনিটের রান্না

শাহি ডিম ভর্তা

ডিম খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবাই-ই কম বেশি ডিম খেতে পছন্দ করে। অনেক ধরনের আইটেম বানাতে পারি আমরা ডিম দিয়ে। আজকে আমরা আপনাদের ডিম দিয়ে তৈরি সুস্ব...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

…