নারিকেল ভর্তা

রীভা খান · Apr 04, 2019 · 1 min read

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের কাছে শুনি এই ভর্তা ওর খুব প্রিয়। এটি মূলত আঞ্চলিক একটি খাবার। নোয়াখালী ও বরিশাল এলাকার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার এই নারিকেল ভর্তা। আমি আমার শ্বশুর বাড়ি বরিশাল অঞ্চল থেকে এই রেসিপিটি শিখেছি। সেটাই আজ আপানদের সাথে শেয়ার করছি। আপনি যদি নারিকেল খেতে পছন্দ করেন এবং মূল রেসিপিটি আপনার জানা থাকে, তাহলে আপনি আপনার স্বাদ অনুযায়ী আপনার মত করে তৈরি করতে পারবেন অসম্ভব মজার এই খাবারটি।

[picture]

 

নারিকেল ভর্তা বানানোর নিয়ম

উপকরণ

  • ফ্রেশ কুড়ানো নারিকেল- ১/৩ কাপ (আগে কুড়িয়ে ফ্রিজে রাখা নারিকেল দিয়ে ভর্তা করলে এর আসল স্বাদ পাওয়া যায় না)
  • রসুন মাঝারি সাইজের- ২ টা (এই ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি থাকে)
  • শুকনা লাল মরিচ- ২/৩ টা বা আপনার স্বাদ অনুযায়ী
  • কাটা পেঁয়াজ- দেড় চা চামচ
  • সরিষার তেল- ১ চা চামচ
  • লবণ- আপনার স্বাদ অনুযায়ী

প্রণালী

একটি ফ্রাই প্যানে রসুন, পেঁয়াজ কুচি, লাল মরিচ সব একত্রে ভেজে নিন। ভাজা পেঁয়াজ, রসুন, লাল মরিচ, কুড়ানো নারিকেল এবং লবণ একসাথে পাটায় বেটে নিন। ব্যস হয়ে গেল খুব সহজ আর মজাদার নারিকেল ভর্তা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই নারিকেল ভর্তা। পহেলা বৈশাখে একবার জাস্ট ট্রাই করে দেখেন এই ভর্তাটি। আমার বিশ্বাস খুব ভালো লাগবে।

 

ছবি- রীভা খান

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

নারিকেল তেলের যত গুণ !
বিউটি টিপস

নারিকেল তেলের যত গুণ !

নারিকেল তেল খুব পরিচিত একটি তেল। এটি দু'ভাবে ব্যবহার করা হয়। যেটি রিফাইন্ড হয়ে আসে, সেটি বাহ্যিক ব্যবহারের জন্য। আর যেটি আনরিফাইন্ড বা ভার্জিন তেল হি...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!
বেড়ানো

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!

আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক ফুলের রাজ্যে। যেখানে চারদিকে শাপলা ফুলের সমারোহ। বরিশাল উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরে বিশাল এক বিলের মধ্যে দেখা মিলবে এই...

আরও পড়ুন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

…