বৈশাখে নানান পদের ভর্তা (পর্ব ৫)

sub-editor · Apr 10, 2016 · 1 min read

বৈশাখে নানান পদের ভর্তা (পর্ব ৫)

আর  ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখ এ মেনুতে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম !এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি , বৈশাখ মানে শুধু পান্তা ইলিশ মাছ নয় , বৈশাখের খাবারগুলোতে আপামর গ্রামবাংলার খুব সাধারণ দেখানো খাবারগুলোর অসাধারণ স্বাদ খুঁজে পাওয়া যায় এই ভেবেই রেসিপিগুলো দেয়া। অনেকগুলো ভর্তা এবং টকের  আইটেম একসাথে দেয়া সম্ভব নয় বলে পর্ব আকারে দেয়া হল। মজার মজার ভর্তার আইটেম টুকে  রাখতে চোখ রাখুন সাজগোজের পেজে। আশা করি আপনাদের ভাল লাগবে।

[picture]

যুকিনি খোসা চিংড়ি দিয়ে ভর্তা

11149404_541336519340184_505135739463061105_n

উপকরণ
  • যুকিনি খোসা কুচি ১ কাপ
  • পেঁয়াজ কুচি এক কাপের চার ভাগের এক ভাগ
  • চিংড়ি মাছ আধা কাপ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ ৪টি
  • সরিষার তেল ২ টেবিল চামচ
  • লবণ আধা চা চামচ
প্রস্তুত প্রণালী যুকিনির খোসা সিদ্ধ করে ভাজা ভাজা করে নিন, যেন পানি না থাকে। চিংড়ি মাছ ও কাঁচামরিচ তেল মাখা তাওয়ায় ভেজে নিন। যুকিনির খোসা, চিংড়ি মাছ, কাঁচামরিচ একসঙ্গে বেটে নিন। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ ও তেল একসঙ্গে মেখে যুকিনির খোসা বাটা ভালো করে মিশিয়ে দিন।

 

পটলের খোসার ভর্তা 

1450336_638990059574829_3561138497625373388_n


উপকরণ

  • পটলের খোসা ১কাপ
  • ডিম ১ টি 
  • পিঁয়াজ কুচি ২ টি 
  • রসুন ১টি
  • টমেটো কুচি - ১ টি 
  • কাঁচা মরিচ ৩-৫টি
  • লবন স্বাদমত 
  • সরিষার তেল ১টেবিল চামচ

প্রস্তুত প্রণালী 

পটলের খোসা অল্প পানি দিয়ে ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিন। এইবার কড়াইতে তেল দিয়ে পেয়াজ রসুন হালকা করে ভেজে নিয়ে এতে ব্লেন্ড করে রাখা পটলের খোসা দিয়ে ভাজতে থাকুন সাথে স্বাদমত লবন দিয়ে দিন পটলের খোসার যখন কাচা ভাব চলে যাবে তখন এতে ডিম ভেঙ্গে দিয়ে সাথে সাথে নেড়ে দিয়ে ডিম মিশিয়ে দিন কাচামরিচ,টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আরো ২/৩ মিনিট রান্না করুন তেল যখন টেনে যাবে তখন নামিয়ে নিন। ভাতের সাথে অমৃত লাগে খেতে।

চিনাবাদাম ভর্তা

1798809_541336379340198_2686081014123775891_n


উপকরণ

  • চীনাবাদাম ভাজা (খোসা ছাড়া) ১ কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • কাঁচামরিচ ৪-৫টি
  • ধনেপাতা কুচি ১ আঁটি,
  • সরিষার তেল ১ টেবিল-চামচ
  • লবণ পরিমাণমতো

প্রস্তুত প্রণালী 

কাঁচামরিচ কাঠখোলায় টেলে নিতে হবে। বাদামের লাল খোসা ঘষে তুলে ফেলে, পাটায় বেটে নিতে হবে। কাঁচামরিচ বেটে নিতে হবে। এবার তেলের সঙ্গে পেঁয়াজ, লবণ, ধনেপাতা কুচি চটকে বাদাম ও কাঁচামরিচ বাটা দিয়ে মাখাতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।

ছবি ও রেসিপি - সামিয়া'স হোম কিচেন

বৈশাখে নানান  পদের ভর্তা (পর্ব ১)

বৈশাখে নানান পদের ভর্তা (পর্ব ২) বৈশাখে নানান পদের ভর্তা (পর্ব ৩) বৈশাখে নানান পদের ভর্তা ও টক (পর্ব ৪)

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

আরও পড়ুন

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

পটলের ভর্তা
২০ মিনিটের রান্না

পটলের ভর্তা

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দনীয় একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের পটলের ভর্তা তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই প...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

…