গুঁড়া চিংড়ি ভর্তা

তানিজা ইসলাম · Jan 20, 2020 · 1 min read

গুঁড়া চিংড়ি ভর্তা
গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার প্রতি দুর্বলতাটা বাঙ্গালীর নতুন কিছু না। বাহারি পদের ভর্তা বাঙ্গালীর ঐতিহ্যও বটে। কিন্তু অনেকেই বলে বাসায় ভর্তা বানানো নাকি ঝামেলার! গুঁড়া চিংড়ি দিয়ে কিন্তু খুব সহজেই ভর্তা বানিয়ে নিতে পারেন। আর চিংড়ি তো আমাদের এমনিতেই পছন্দ। চলুন তাহলে জেনে নেই গুঁড়া চিংড়ি ভর্তার রেসিপিটি।

গুঁড়া চিংড়ি ভর্তা তৈরির প্রণালী 

উপকরণ

  • ছোট চিংড়ি- ২৫০ গ্রাম
  • পেঁয়াজের কলি- ১/২ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
  • রসুন- ৪ কোঁয়া
  • শুকনো মরিচ- ৩ টি
  • ধনেপাতা কুঁচি- ৩ টেবিল চামচ
  • সরিষার তেল- ২ টেবিল চামচ
  • টেলে রাখা জিরে গুঁড়ো- ১/২ চা চামচ
  • লবণ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে নিন। খোসা সহ রাখতে পারেন। ২) এরপর চিংড়িগুলো সরিষার তেলে মচমচে করে ভেজে তুলে রাখতে হবে। এই তেলেই ভর্তা হবে যাতে চিংড়ির সুঘ্রাণ থাকবে। ৩) কড়াইয়ে অবশিষ্ট সর্ষের তেলে পেঁয়াজের কলি, শুকনো মরিচ, থেঁতো করে রাখা রসুন কোঁয়া ও পেঁয়াজ কুঁচি ভালোভাবে ভেজে নিন। অনেকে ভর্তায় কাঁচামরিচের ফ্লেবার পছন্দ করেন, তারা শুকনো মরিচের বদলে কাঁচামরিচ দিতে পারেন। ৪) এবার টেলে রাখা জিরে গুঁড়ো সহ ভেজে রাখা বাকি উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিন। খুব বেশি মিহি না হলেও হবে। চাইলে শিল নোড়া বা পাটায় বেঁটে নিতে পারেন। কত্ত সহজ না! ঝটপট তৈরী হয়ে গেল মজাদার চিংড়ি ভর্তা। পরিবেশনের আগে বাটা চিংড়িকে ধনিয়া পাতা আর চিংড়ি ভাজার সরিষা তেল দিয়ে মাখিয়ে হাতের সাহায্যে গোল গোল করে সাজিয়ে নিন। গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে এই ভর্তাটি।   ছবি- সংগৃহীত: সাজগোজ; হ্যালোবাংলাওয়াল্ড.কম  

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

আরও পড়ুন

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

পটলের ভর্তা
২০ মিনিটের রান্না

পটলের ভর্তা

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দনীয় একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের পটলের ভর্তা তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই প...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

নারিকেল ভর্তা
রেসিপি

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

…