পটলের ভর্তা

তাহসিন অর্না · Nov 12, 2019 · 1 min read

পটলের ভর্তা

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দনীয় একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের পটলের ভর্তা তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই পটলের ভর্তা কিভাবে খুব সহজেই অল্প সময়ে তৈরি করে নিবেন।

পটলের ভর্তা তৈরির পদ্ধতি

উপকরণ

  • পটল সেদ্ধ খোসা ছাড়া- ১.৫ কাপ
  • চিংড়ি মাছ সেদ্ধ- ৫-৬টি
  • সরষে বাটা- ১ চা চামচ
  • রসুন- ১ কোয়া
  • শুকনা মরিচ ভাজা- ৩-৪ টি
  • পেঁয়াজ কুঁচি- ১.৫ টেবিল চামচ
  • লবণ- পরিমাণমতো
  • ধনেপাতা- স্বাদমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি পাত্রে সেদ্ধ পটল নিয়ে তাতে সরষে বাটা ও চিংড়ি মাছ সেদ্ধ দিয়ে ভালো করে মিশিয়ে নিবো।

২) তারপর একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন হালকা করে ভেজে নিবো।

৩) ভাজা পেঁয়াজ ও রসুন পটলের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে।

৪) মেশানো হলে শুকনা মরিচ, লবণ ও ধনেপাতা দিয়ে মাখিয়ে পরিবেশন করুন মজাদার পটল ভর্তা।

গরম ধোয়া উঠা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই ভর্তাটি। দেরি না করে আজই তৈরি করুন এবং উপভোগ করুন মজাদার পটল ভর্তা।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; পিন্টারেস্ট.কম

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

ভাপা সর্ষে পটল
২০ মিনিটের রান্না

ভাপা সর্ষে পটল

পটল দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে আমরা আপনাদের পটলের তৈরি ভিন্ন একটি আইটেমের রেসিপি দেখাবো। মজাদার আইটেমটি হচ্ছে ভাপা সর্ষে পটল। চ...

আরও পড়ুন

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

খিরসা পটল
ডেজার্ট

খিরসা পটল

পটল খেতে সবাই-ই কম বেশি পছন্দ করি। পটল দিয়ে অনেক ধরনের আইটেমই আমরা রান্না করে থাকি। কিন্তু বেশিরভাগই ঝাল আইটেম। কিন্তু পটল দিয়ে মিষ্টি মজাদার ডেজার্টও...

নারিকেল ভর্তা
রেসিপি

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের...

…