সরষে ইলিশ

sub-editor · Apr 07, 2018 · 1 min read

সরষে ইলিশ

বৈশাখ এসে গেল রে!! সরষে ইলিশ ছাড়া কথা হবে না। বাসায় যখনই শুনি সরষে ইলিশ রান্না হচ্ছে বা হবে, ব্যস! আর কে পায়! খুব ভালো লাগে খেতে। রেসিপিটাও জেনে নিন তবে!

উপকরণ

  • ইলিশ মাছ- মিডিয়াম সাইজের ১টি
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • হলুদের গুঁড়ো- ১/২ চা.চা.
  • কাঁচা মরিচ- ৬টি
  • সরিষা বাঁটা- ৩ টে.চা.
  • লবণ- ১ চা.চা.
  • তেল- ১/২ কাপ

[picture]

প্রণালী

(১) ভালোভাবে মাছের টুকরোগুলো ধুয়ে নিন।

(২) একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি বাদামী করে ভাঁজুন। এরপর তাতে সরিষা বাঁটা, হলুদের গুঁড়ো, লবণ ও সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে মেশান।

(৩) মাছের টুকরোগুলো তাতে ছেড়ে দিয়ে কয়েক মিঃ নাড়ুন।

(৪) তারপর ১/২ কাপ পানি ও কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে ঢেকে দিন।২-৩ মিঃ পরপর মাছের টুকরোগুলো উল্টেপাল্টে দিন।

(৫) মাছ সেদ্ধ হলে এবং ঝোল শুকিয়ে কিছুটা ঘন হয়ে এলে চুলা বন্ধ করে নামান।

তৈরি হয়ে গেলো অত্যন্ত মজাদার সরষে ইলিশ।

  লিখেছেন- আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

ভাপা সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

ভাপা সরষে ইলিশ

ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, সরষে ইলিশ- এমন আরও কত কত রেসিপি যে আছে! ইলিশের সাথে জড়িয়ে আছে বাঙালিয়ানা। উৎসব-পার্বণ, অতিথি আপ্যায়ন কি...

দই সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

দই সরষে ইলিশ

বাঙালিয়ানার সাথে ইলিশের বিভিন্ন পদ জড়িয়ে আছে সেই প্রাচীনকাল থেকেই। মেহমান আপ্যায়ন, জামাই আদর, উৎসব আয়োজনে ইলিশের একটি না একটি পদ থাকা চাই-ই চাই! সরষে...

টক মিষ্টি ইলিশ
১ ঘণ্টার রান্না

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বার...

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি
৩০ মিনিটের রান্না

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি

বাংলাদেশে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। ইলিশ মাছের নানা পদ আমরা খেয়ে থাকি। বিশেষ করে পহেলা বৈশাখের সময়। এছাড়াও সারা বছর...

আরও পড়ুন

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!
মেহমানদারী

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না! তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অত...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

কমলার রসে টইটম্বুর ইলিশ
মেহমানদারী

কমলার রসে টইটম্বুর ইলিশ

আজকের রেসিপি আয়োজনে রইল কমলার রসে টইটম্বুর ইলিশ। গরম ভাত বা পোলাওয়ের কমলার রসে ইলিশ মাছের এই আইটেম খেতে অসাধারণ। সময় করে তৈরি করে ফেলুন মজাদার এই ডিশ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

…