পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

sub-editor · Apr 12, 2016 · 1 min read

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না!  তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অতিথিদের আপ্যায়নের জন্যে পারফেক্ট  ইলিশ পোলাও। তবে চলুন দেখে নেয়া যাক  এর পুরো প্রণালী।

[picture]

উপকরণ

  • ইলিশের টুকরা ৬ টি
  • কালিজিরা চাল /পোলাও চাল- ৪ কাপ
  • টক মিষ্টি দই ১ কাপ
  • পেঁয়াজ বাটা এক কাপ
  • রসুন বাটা এক চা চামচ
  • আদা বাটা ১চা চামচ
  • কাঁচা মরিচ বাটা -আধা চা চামচ
  • কাঁচা মরিচ ১০/১২ টি
  • তেজপাতা ১ টি ,এলাচি ২ টি , দারচিনি ১ টি টুকরা গোটাগোলমরিচ ৪/৫ টি
  • তেল এক কাপ
  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
  • লবন স্বাদমতো

প্রণালী

প্রথমেই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন এবং পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝড়াতে রেখে দিন। এখন মাছগুলো দই দিয়ে মাখিয়ে রাখুন ১০ মিনিট এইবার চুলায় কড়াই দিয়ে তাতে একে একে তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা,কাঁচা মরিচ বাটা এবং লবন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার তার মধ্যে মাছের টুকরোগুলো ছেড়ে দিন। এরপর মাছগুলো এপিট ওপিট করে তার মধ্যে দই আর ৪/৫ টি কাঁচা মরিচ দিয়ে দিন। একটু নেড়ে ( তবে সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়) ঢাকনা দিয়ে অল্প আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। মাছ হয়ে গেলে সাবধানে মাছের টুকরোগুলো তুলে নিন।

এইবার অন্য একটা পাতিলে তেল দিয়ে গরম মসলা দিন তারপর চাল আর আদার রস দিয়ে চালটা একটু ভাজুন কড়াইয়ে থাকা ঐ মসলাও চাল এর সাথে দিয়ে দিন দিয়ে দিন। চালটা মসলার সাথে ভালোভাবে মেশান এবং পোলাও রান্নার মত পানি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে মধ্যম আঁচে রান্না করুন। পোলাও প্রায় ৯৫% হয়ে এলে ওপর থেকে কিছু পোলাও তুলে নিন। তারপর মাছগুলো সমান করে বিছিয়ে দিন তার উপরে পেয়াজ বেরেস্তা ,কাঁচা মরিচ দিয়ে আর বাকি পোলাও দিয়ে ঢেকে দিন রান্না করা মাছের টুকরোগুলো।  এইবার অল্প আঁচে আরো ১০ মিনিট দমে রান্না করুন। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ও জ্বিভে জল আনা ইলিশ পোলাও।

ছবি ও রেসিপি - সামিয়া'স হোম কিচেন

সম্পর্কিত লেখা

ভাপা সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

ভাপা সরষে ইলিশ

ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, সরষে ইলিশ- এমন আরও কত কত রেসিপি যে আছে! ইলিশের সাথে জড়িয়ে আছে বাঙালিয়ানা। উৎসব-পার্বণ, অতিথি আপ্যায়ন কি...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

টক মিষ্টি ইলিশ
১ ঘণ্টার রান্না

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বার...

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি
৩০ মিনিটের রান্না

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি

বাংলাদেশে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। ইলিশ মাছের নানা পদ আমরা খেয়ে থাকি। বিশেষ করে পহেলা বৈশাখের সময়। এছাড়াও সারা বছর...

আরও পড়ুন

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!
মেহমানদারী

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও। সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। উপকরণ দেশি মোরগ - ২...

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!
মেহমানদারী

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!

বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ আইটেম হিসেবে পোলাও চিংড়ি বেশ সহজ। বেশি মশলার ব্যবহার নেই বলে বাচ্চারা সহজেই খেতে পারবে। চলুন দেখে নেয়া যাক মজাদার চিংড়...

আখনি পোলাও
মেহমানদারী

আখনি পোলাও

বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে ‘আখনি পোলাও’ সুপরিচিত। যারা খেয়েছেন, তারা তো জানেনই যে মুখে লেগে থাকার মতো স্বাদ এই খ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

…