পটলের দোলমা

আনিকা ফওজিয়া · Mar 25, 2018 · 1 min read

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। চলুন তবে আজ মজার পটলের দোলমা তৈরির রেসিপিটি জেনে নেয়া যাক।

পটলের দোলমা তৈরির পদ্ধতি 

উপকরণ

  • পটল- ৩টি
  • চিংড়ী পেস্ট করা- ১৫০ গ্রাম
  • আদা বাঁটা- ১/২ টেবিল চামচ
  • নারিকেল কোড়ানো- ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ বাঁটা- ১/২ টেবিল চামচ
  • হলুদের গুঁড়ো- ১/৪ টেবিল চামচ
  • চিনি- ১/৪ টেবিল চামচ
  • লবণ- পরিমাণমতো
  • পানি- পরিমাণমতো
  • আদা ও রসুন বাঁটা- ১/২ টেবিল চামচ
  • পেঁয়াজ বাঁটা- ৩ টেবিল চামচ
  • হলুদের গুঁড়ো- ১/২ টেবিল চামচ
  • মরিচের গুঁড়ো- ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়ো- ২/৩ টেবিল চামচ
  •  ঘি- সামান্য

প্রস্তুত প্রণালী 

(১) একটি প্যানে সামান্য তেল নিয়ে আদা বাঁটা দিয়ে নাড়ুন। এরপর তাতে নারিকেল কোড়ানো, কাঁচা মরিচ বাঁটা, হলুদের গুঁড়ো, চিনি ও লবণ দিন এবং রান্না করুন। একটু পানি দিয়ে কষান। রান্না হয়ে গেলে চিংড়ীর পূরটা উঠিয়ে রাখুন।

(২) এবার পটলগুলো ভালো করে ধুয়ে দুই মাথা কেটে খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলো ফেলে দিন। অল্প তেলে লবণ দিয়ে ভেঁজে নিন। ভাঁজা পটলগুলো উঠিয়ে রাখুন।

(৩) এবার পটলগুলোর মধ্যে পূর ভরুন।

(৪) একটি প্যানে তেল নিয়ে অল্প আঁচে তাতে পেঁয়াজ বাঁটা, আদা-রসুন বাঁটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে নাড়ুন। সামান্য পানি ঢেলে কষান এবং ফোঁটা শুরু হলে সামান্য ঘি ঢেলে নেড়ে নামিয়ে রাখুন।

(৫) এরপর পটলগুলোর উপর গ্রেভি ছড়িয়ে পরিবেষণ করুন মজাদার পটলের দোলমা।

দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার পটলের দোলমা। ঘরে বসেই তৈরি করুন এবং উপভোগ করুন সুস্বাদু পটলের দোলমা।

 

ছবি- সংগৃহীত: ভোরের কাগজ

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

টমেটোর দোলমা!
১ ঘণ্টার রান্না

টমেটোর দোলমা!

পটল দোলমার কথা তো আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা আপনাদের জানাবো ভিন্ন একটি আইটেম টমেটোর দোলমা তৈরির পদ্ধতি সম্পর্কে। খুব সুস্বাদু ও হেলদি এই আইটেমট...

ভাপা সর্ষে পটল
২০ মিনিটের রান্না

ভাপা সর্ষে পটল

পটল দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে আমরা আপনাদের পটলের তৈরি ভিন্ন একটি আইটেমের রেসিপি দেখাবো। মজাদার আইটেমটি হচ্ছে ভাপা সর্ষে পটল। চ...

আরও পড়ুন

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

পটলের ভর্তা
২০ মিনিটের রান্না

পটলের ভর্তা

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দনীয় একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের পটলের ভর্তা তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই প...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

…