শাপলা চিংড়ী

sub-editor · Sep 24, 2018 · 1 min read

শাপলা চিংড়ী

আজ খুব মজাদার একটি ডিস-এর রেসিপি দিলাম যাকে আমি বলি শাপলা চিংড়ী। আম্মুর কাছ থেকে শেখা এই খাবারটি আমার অসম্ভব প্রিয়।

[picture]

 

উপকরণ

  • ১ আঁটি শাপলা ( ৫০০ গ্রামের মত )
  • ১ কাপের থেকে কম পরিমাণ ছোট চিংড়ী
  • ১/৩ কাপ তেল
  • ৪-৫ টি কাঁচা মরিচ
  • ১/৩ কাপ পেঁয়াজ কুঁচি
  • ১ চা চামচ পেঁয়াজ বাটা
  • ১ চা চামচ আদা রসুন বাটা
  • ১/২ চা চামচ হলুদের গুঁড়ো
  • ১/২ চা চামচ মরিচের গুঁড়ো
  • ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  • ১/৪ চা চামচ ধনিয়া গুঁড়ো
  • ১/৪ কাপ ধনেপাতা কুঁচি
  • লবণ স্বাদমত
  • পানি পরিমাণমত

প্রণালী

প্রথমে কড়াইতে তেল গরম করতে হবে। আঁচটি মোটামোটি বাড়ানোই থাকবে। এরপর পেঁয়াজ , মরিচ হালকা ভেঁজে  নিতে হবে। এরপর দিতে হবে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা হালকা ভেঁজে নিতে হবে। এরপর হলুদ, জিরা, ধনিয়া, মরিচ গুঁড়ো এবং লবণ দিতে হবে। এখন সামান্য পানি দিয়ে এই মশলাটিকে কষিয়ে নিতে হবে মৃদু আঁচে। এখন চিংড়ীগুলো দিয়ে দিতে হবে। পানি দিতে হবে ১/৪ কাপ চিংড়ীগুলোকে ৫-৭ মিনিট কষিয়ে নেওয়ার জন্য। এরপর শাপলাগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিলিয়ে দিতে হবে। ১০-১৫ মিনিটের জন্য ঢেকে দিতে হবে। চুলার আঁচ মৃদু থাকবে। এরপর পানি টেনে এলে উপরে ধনেপাতা কুঁচি দিয়ে দিন। হালকা নেড়ে নামিয়ে ফেলুন।

তৈরি হয়ে গেল শাপলা চিংড়ি। গরম গরম পরিবেশন করুন।

 

লিখেছেন- নিকিতা বাড়ৈ

ছবি- ফ্লিকার.কম

সম্পর্কিত লেখা

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!
বেড়ানো

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!

আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক ফুলের রাজ্যে। যেখানে চারদিকে শাপলা ফুলের সমারোহ। বরিশাল উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরে বিশাল এক বিলের মধ্যে দেখা মিলবে এই...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শাপলা শুটকি
১ ঘণ্টার রান্না

শাপলা শুটকি

জাতীয় ফুল শাপলা দিয়ে যে মজার তরকারি রান্না করা যায়, তা অনেকেই জানে না। শাপলার লতি দিয়ে শুটকির তরকারি রান্না হয় সেটা অনেক বেশি মজার! আজ শেয়ার করব শাপলা...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

আরও পড়ুন

মজাদার চিংড়ী বিরিয়ানি
মেহমানদারী

মজাদার চিংড়ী বিরিয়ানি

এতো মজার একটা বিরিয়ানি যে সাথে কিছুই লাগে না, শুধু সালাদের সাথে পরিবেশন করা যায় । চাইলে সাথে বোরহানি রাখতে পারেন, না হলে কোন সমস্যা নেই । এই উপকরণে ৫-...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

…