৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

মেরী · May 12, 2013 · 1 min read

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সাথে  আমার মায়ের ৩টি মাছের রেসিপি রান্না পদ্ধতি শেয়ার করি-

৩টি মাছের রেসিপি

১) বেলে মাছ

উপকরণঃ বেলেমাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ২-৩টা, রসুন বাটা ২ টেবিল চামচ, তেল পরিমাণমত, টমেটো ২টা, লবন স্বাদমতো, হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, কাঁচা মরিচ ৪টা ও ধনেপাতা কুচি। টমেটো দিয়ে রান্না করা বেলে মাছ - shajgoj.com প্রণালীঃ প্রথমে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। তেলে পেঁয়াজ কুচি হালকা করে ভাজুন। এরপর রসুন বাটা ও সব গুঁড়োমশলা দিয়ে কষিয়ে নিন। তারপর পানি দিন। পানি ফুটে উঠলে বেলে মাছ, কাঁচা মরিচ আর টমেটো দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে আসলে লবন চেখে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মজাদার বেলেমাছের ঝোল!

২) পুঁটি মাছের ঝোল

উপকরণঃ পুঁটিমাছ ২০০ গ্রাম, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, জিরা গুঁড়ো ১/২ চা চামচ, লবঙ্গ গুঁড়ো ১/২ চা চামচ, সরষে বাটা ২ চা চামচ, পেঁয়াজ কুচি ২টা, রসুন বাটা ১ টেবিল চামচ, তেল পরিমান মত, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৪টা ও ধনে পাতা কুচি। পুঁটি মাছের ঝোল - shajgoj.com প্রণালীঃ প্রথমে মাছ ধুয়ে পানি ঝরিয়ে তেল, হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রাখুন। তারপর হালকা করে ভেজে তুলে নিন। এবার তেলে পেয়াজ কুচি হালকা করে ভাজুন। রসুন বাটাসহ সব গুঁড়ো মসলা দিয়ে কষিয়ে নিন। তারপর পানি দিন। পানি ফুটে উঠলে ভাজামাছ দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে ঘন হয়ে আসলে লবণ টেষ্ট করে ধনেপাতা ও কাঁচা মরিচ ছিটিয়ে একটু পর নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন!

৩) কাজলি মাছের ঝোল

উপকরণঃ কাজলি মাছ ১/২ কেজি, হলুদ গুঁড়ো ১ চা চামচ, কাঁচা মরিচচটা, ধনে গুঁড়ো ১ চা চামচ, লবঙ্গ ৫-৬টা, কালোজিরা বাটা ২ চা চামচ, পেঁয়াজ কুচি বড় দেখে ৪টা, আদা বাটা ১ চা চামচ, তেল পরিমান মত, লবন স্বাদমতো। কাজলি মাছের ঝোল - shajgoj.com প্রণালীঃ প্রথমে মাছ ধুয়ে পানি ঝরিয়ে তেলে হালকা করে ভেজে  নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে কালোজিরা ও কাঁচা মরিচ দিয়ে ফোঁড়ন দিন। পেয়াজ কুচি হালকা করে ভাজুন। আদা বাটাসহ সব গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিন। তারপর পানি দিন, পানি ফুটে উঠলে ভাজা মাছ ও কাঁচা মরিচ দিয়ে দিন। এরপর অল্প পানিতে কালোজিরা বাটা গুলিয়ে ঢেলে দিন। পানি শুকিয়ে আসলে লবণ টেষ্ট করে নামিয়ে নিন। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন কাজলি মাছ!

এই ৩টি মাছের রেসিপি আমার খুব বেশি পছন্দ। আপনাদেরও ভালো লাগবে জানি। হাজার হোক বাঙালির কি মাছ ছাড়া চলে নাকি? মোটেই নাহ!

সম্পর্কিত লেখা

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

আরও পড়ুন

রাজশাহী অ্যাকুয়ারিস্টস | শখের মাছ পালন
লাইফ স্টাইল

রাজশাহী অ্যাকুয়ারিস্টস | শখের মাছ পালন

শখের জন্য মানুষ কী-ই বা না করে? সমুদ্রের তলদেশ থেকে থেকে শুরু করে পাহাড়ের চুড়ায় পর্যন্ত যেতে দ্বিধা করে না শুধুমাত্র শখটাকে জয় করবে বলে। আর শখ পূরণটা...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

আদার রসে রুই মাছ
৩০ মিনিটের রান্না

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রত...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

সস দিয়ে কৈ মাছ ভুনা
মেহমানদারী

সস দিয়ে কৈ মাছ ভুনা

বাঙালী মানেই খাবার পাতে মাছ এর পদ থাকবেই, তাই না? আর কৈ মাছ তো সবারই খুব প্রিয়। অনেক উপায়ে রান্না করে খাওয়া যায় বলে স্বাদেও বৈচিত্র্য থাকে। মায়ের কাছ...

…