সস দিয়ে কৈ মাছ ভুনা

sub-editor · Sep 19, 2017 · 1 min read

সস দিয়ে কৈ মাছ ভুনা

বাঙালী মানেই খাবার পাতে মাছ এর পদ থাকবেই, তাই না? আর কৈ মাছ তো সবারই খুব প্রিয়। অনেক উপায়ে রান্না করে খাওয়া যায় বলে স্বাদেও বৈচিত্র্য থাকে। মায়ের কাছ থেকে কৈ মাছের অনেক রেসিপি শিখে নিয়েছিলাম। সেখান থেকেই আজ অন্যরকম অথচ সহজসাধ্য এমন একটি রেসিপি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সস আমাদের এখনকার সময়ের বাচ্চাদের খুব পছন্দের একটি নাম। আবার তাদের মুখে একটি বাহানা থাকেই, মাছে নাকি গন্ধ লাগে। তাই বলে মায়েরা তো চাইবেন একটু অন্যরকম করে যদি এদের ভালো লাগান যেত, তাহলে মন্দ হত না । আসুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে টম্যাটো সস দিয়ে কৈ মাছ ভুনা করেছি আমি।

উপকরণ
  • কৈ মাছ মাঝারি সাইজের ৪-৫ টি
  • পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো পরিমাণ মতো
  • ধনিয়া গুঁড়ো ১ টেবিল চামচ
  • টম্যাটো সস  ও কাঁচামরিচ কুঁচি স্বাদ অনুযায়ী
  • পেঁয়াজ কুঁচি ৪ টেবিল চামচ
  • দারুচিনি ২ টি
  • এলাচ ২ টি
  • তেজপাতা ১ টি
  • তেল পরিমাণ মতো
  • লবন পরিমাণ মতো
  • পানি পরিমাণ মতো
[picture] প্রণালী

প্রথমে কৈ মাছের পাখা , লেজ কেটে নিন। পেট কেটে পরিষ্কার করে ফেলুন। চাইলে মাথা কেটে নিতে পারেন অথবা পুরো মাছ আস্ত রাখতে পারেন। ছুরি দিয়ে মাছের গায়ে কেচে নিন। তারপর লবন ও হলুদ মাখিয়ে কড়াইতে মাছ কড়া ভেজে নিন। এবার প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি হাল্কা ভেজে নিন। এরপর বাটা পেঁয়াজ, রসুন, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এলাচ, দারুচিনি, তেজপাতা , লবন দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন , তারপর টম্যাটো সস ৪-৫ টেবিল চামচ দিয়ে দিন। নেড়ে চেড়ে তার মধ্যে ভাজা মাছ দিয়ে দিন। এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন। ঝোল ফুটে উঠলে ঢাকনা নামিয়ে ঘন হতে দিন। ভুনা হয়ে আসলে কাঁচামরিচ ও ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলুন । হয়ে গেল সস দিয়ে কৈ ভুনা। আশা করছি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।

ছবি ও রেসিপি - সানজিদা মীম

সম্পর্কিত লেখা

সরিষা এবং নারিকেল দুধে কৈ মাছ!
৩০ মিনিটের রান্না

সরিষা এবং নারিকেল দুধে কৈ মাছ!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ঘরোয়া স্টাইলে সরিষা এবং নারিকেল দুধ দিয়ে কৈ মাছের সহজ একটি রেসিপি। পোলাও মাংস খেতে খেতে যখন একঘেমি চলে আসে তখন ট্রাই করে দেখ...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

আরও পড়ুন

রাজশাহী অ্যাকুয়ারিস্টস | শখের মাছ পালন
লাইফ স্টাইল

রাজশাহী অ্যাকুয়ারিস্টস | শখের মাছ পালন

শখের জন্য মানুষ কী-ই বা না করে? সমুদ্রের তলদেশ থেকে থেকে শুরু করে পাহাড়ের চুড়ায় পর্যন্ত যেতে দ্বিধা করে না শুধুমাত্র শখটাকে জয় করবে বলে। আর শখ পূরণটা...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

বাছা মাছের ফ্রাই
চা – নাস্তা

বাছা মাছের ফ্রাই

মাংস খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে? নিশ্চয়ই এখন স্বাদ বদলানো দরকার , তাই না? বাছা মাছ খেতে ভীষণ স্বাদ। চলুন মাছের একটি স্ন্যাক্স চটপট তৈরি করা যাক। মে...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

…