টমেটোর দোলমা!

তাহসিন অর্না · Mar 30, 2020 · 1 min read

টমেটোর দোলমা!

পটল দোলমার কথা তো আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা আপনাদের জানাবো ভিন্ন একটি আইটেম টমেটোর দোলমা তৈরির পদ্ধতি সম্পর্কে। খুব সুস্বাদু ও হেলদি এই আইটেমটি তৈরি করার পদ্ধতিটিও অনেক সহজ। টমেটোতে রয়েছে ক্যারোটিন (Carotene),  যা মানবদেহে ভিটামিন এ এর কাজ করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে। পাকা টমেটোতে আছে ভিটামিন সি যা শরীরের পক্ষে খুবই উপকারী। অনেকেই টমেটো খেতে পছন্দ করে না, বিশেষ করে শিশুরা একদমই খেতে চায় না। কিন্তু এই মজাদার আইটেমটি বড় ছোট সবারই ভালো লাগবে। তো চলুন দেরি না করে জেনে নিন কীভাবে তৈরি করবেন হেলদি ও টেস্টি টমেটোর দোলমা।

টমেটোর দোলমা তৈরির পদ্ধতি

উপকরণ

  • বড় সাইজের টমেটো- ৭-৮টি
  • মাছ- ১/২ কেজি
  • পেঁয়াজ কুঁচি- ৩-৪টি
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • রসুন কুঁচি- ১/২ চা চামচ
  • লাল মরিচ বাটা- ৫/৬টি
  • কাঁচামরিচ কুঁচি- ৩/৪টি
  • ধনেপাতা বাটা- ১/২ চা চামচ
  • জিরা বাটা- ১/২ চা চামচ
  • পুদিনা পাতা বাটা- ১/২ বাটা
  • লবণ- পরিমাণমতো
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে ছুরি দিয়ে টমেটোর বোঁটার মুখ গোল করে কেটে নিতে হবে এবং টমেটোর ভেতরের সব বের করে নিবো।

২) এবার টমেটোগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে।

৩) তারপর মাছ সেদ্ধ করে কাটা বেছে তাতে টমেটোর ভেতরের অংশ এবং অন্যান্য উপকরণ মিশিয়ে নিবো।

৪) এবার একটি প্যানে তেল দিয়ে তাতে মেশানো মাছ ভালোভাবে ভেজে নিতে হবে।

৫) এখন টমেটোগুলোতে ভেজে রাখা মাছের কিমা ভরে তার উপর কেটে রাখা টমেটোর বোঁটার মুখ দিয়ে ঢেকে দিবো।

৬) এবার টমেটোগুলোতে তেল বা বাটার মাখিয়ে একটি তাওয়া বা প্যানে একটি একটি করে রাখতে হবে।

৭) তারপর অল্প আঁচে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিবো। কিছুক্ষণ পর চাইলে টমেটো উল্টে দিতে পারেন।

৮) চাইলে ওভেনেও অল্প হিটে তৈরি করতে পারেন।

৯) টমেটো নরম হলে নামিয়ে নিতে হবে। চাইলে উপরে চিজ কুঁচি করে দিতে পারেন।

তৈরি হয়ে গেলো খুবই মজাদার টমেটোর দোলমা। গরম ভাত, পোলাও কিংবা রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে সুস্বাদু এই আইটেমটি। তো আজই তৈরি করুন মজাদার এই ডিশটি! আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন! ভালো থাকুন, সুস্থ থাকুন।

ছবি- দ্যা নিউজবিডি.কম

সম্পর্কিত লেখা

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক
চুলের যত্ন

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক

টমেটো মূলত শীতকালীন রঙিন সবজি হলেও আমাদের দেশে এখন সারাবছরই টুকটুকে লাল সুন্দর এবং স্বাদে গুণে অতুলনীয় এই সবজিটি পাওয়া যায়। সবজি এবং সালাদ হিসেবে ভিটা...

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?
ত্বকের যত্ন

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?

বাংলাদেশে প্রচলিত এই বিপুল জনপ্রিয় সবজি কিন্তু মোটেও বাংলাদেশী নয়। লাল লাল লোভনীয় টমেটোর উৎপত্তি মেক্সিকোতে। এটা শীতকালীন সবজি হলেও এখন প্রায় সারা বছর...

সুন্দর ত্বক পেতে টমেটোর ব্যবহার জানেন কি?
ত্বকের যত্ন

সুন্দর ত্বক পেতে টমেটোর ব্যবহার জানেন কি?

কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর ত্বক পেতে টমেটোর বিস্তর ব্যবহার নিয়ে। অয়েল শরীরকে ঠিক রাখতে টমেটোর যে কোনও বিকল্প নেই, সে কথা তো...

আরও পড়ুন

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিকেন ক্যাশনাট সালাদ
চা – নাস্তা

চিকেন ক্যাশনাট সালাদ

বাড়ির সবাই অথবা নিজেরও অনেক সময় সেই শসা, গাজর, টমেটোর সালাদ খেতে খেতে বোরিং লাগতেই পারে। শসা,টমেটোর সাথেই যদি আরও কিছু উপাদান যোগ করা যায়, তাহলে খেতে...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

…