চিকেন ক্যাশনাট সালাদ

sub-editor · Feb 09, 2018 · 1 min read

চিকেন ক্যাশনাট সালাদ

বাড়ির সবাই অথবা নিজেরও অনেক সময় সেই শসা, গাজর, টমেটোর সালাদ খেতে খেতে বোরিং লাগতেই পারে। শসা,টমেটোর সাথেই যদি আরও কিছু উপাদান যোগ করা যায়, তাহলে খেতে শুধু মজাই হবে না পুষ্টিকর হতে পারে আপনার রেগুলার সালাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিকর চিকেন ক্যাশনাট সালাদের রেসিপি। দেখুন তাহলে কী কী উপকরণ লাগবে আর কীভাবে তৈরি করবেন চিকেন ক্যাশনাট সালাদ।

উপকরণ
  • হাড় ছাড়া মুরগির মাংস-১ কাপ
  • খোসা ছাড়ানো মাঝারি সাইজের চিংড়ি-হাফ কাপ
  • কর্ণফ্লাওয়ার-২ টেবিল চামচ
  • লবণ-স্বাদ মতো
  • রসুন বাটা- হাফ চা চামচ
  • আদা বাটা-হাফ চা চামচ
  • পাপরিকার গুঁড়া/লাল মরিচের গুঁড়া- হাফ চা চামচ
  • ডিম- ১ টি
  • তেল-পরিমাণ মতো
  • কাজুবাদাম-হাফ কাপ
  • চিলি সস-হাফ কাপ
  • টমেটোর সস-হাফ কাপ
  • সয়া সস(লাইট)- ১ টেবিল চামচ
  • ভিনেগার-হাফ চা চামচ
  • সিসিমি অয়েল-হাফ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া- স্বাদ মতো
  • চিনি- সামান্য
  • সবজি মিক্স (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম)-১ কাপ
  • কাঁচা মরিচ- স্বাদ মতো
  • ধনিয়া পাতা- হাফ কাপ
  • লেবুর রস-১ টেবিল চামচ
[picture] প্রণালী

- একটি বাটিতে মুরগি, চিংড়ি নিয়ে এতে একে একে কর্ণ ফ্লাওয়ার,লবণ, রসুন বাটা,আদা বাটা,পাপরিকার গুঁড়া,ডিম একসাথে মাখিয়ে নিন।

- এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে এই মুরগি ও চিংড়ির মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুক তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে একটি বাটিতে রাখুন সবকিছু।

- এখন যেই পাত্রে সালাদ পরিবেশন করবেন, সেই পাত্রে একে একে চিলি সস,টমেটোর সস,সয়া সস,ভিনেগার,সিসিমি অয়েল,গোলমরিচের গুঁড়া,চিনি,সবজি মিক্স দিয়ে দিন।এবার কাঁচা মরিচ,ধনিয়া পাতা,কাজুবাদাম দিন। সবকিছু মেখে এবার এতে আগেই ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিন এবং মাখিয়ে ফেলুন। সবশেষে লেবুর রস ছিটিয়ে দিন।

- এবার পরিবেশন করুন চিকেন ক্যাশুনাট সালাদ ফ্রাইড রাইসের সাথে অথবা এমনিও খেতে পারেন।

ছবি – ট্র্যাভেলএক্সপ্লোরার ডট কম রেসিপি – তাবাসসুম বিন্তি

সম্পর্কিত লেখা

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

পাস্তা অ্যান্ড প্রন সালাদ
রেসিপি

পাস্তা অ্যান্ড প্রন সালাদ

যারা সালাদ খেতে ভালো বাসেন তাদের জন্য তো বটেই তবে যারা খুব একটা পছন্দ করেন না তাদের আশা করি এই সালাদ ভালো লাগবে। আর সবচেয়ে ভালো দিকটি হল হাতের কাছে থা...

তন্দুরি প্রন সালাদ
রেসিপি

তন্দুরি প্রন সালাদ

সালাদ ভোজন রসিকদের খাবারের তালিকার একটি অন্যতম আইটেম। খাবারের সাথে সালাদ না থাকলে যেন খাবার অসম্পূর্নই রয়ে গেলো। ভোজন রসিকদের জন্য আজকে আমরা শেয়ার করছ...

আরও পড়ুন

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

চিংড়ির মালাইকারি
মেহমানদারী

চিংড়ির মালাইকারি

ছুটির দিন দুপুরবেলা । গরম পোলাও এর উপর বেরেশ্তা ছড়ানো আর সামনে এক বাটি চিংড়ির মালাইকারি । আহ ! পছন্দের এই চিংড়ির মালাইকারির রেসিপিই শেয়ার করব আজ আপন...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

গ্রিন ম্যাংগো প্রন সালাদ
রেসিপি

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদে...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

…