তন্দুরি প্রন সালাদ

তাহসিন অর্না · Jun 18, 2019 · 1 min read

তন্দুরি প্রন সালাদ

সালাদ ভোজন রসিকদের খাবারের তালিকার একটি অন্যতম আইটেম। খাবারের সাথে সালাদ না থাকলে যেন খাবার অসম্পূর্নই রয়ে গেলো। ভোজন রসিকদের জন্য আজকে আমরা শেয়ার করছি একটি মজাদার সালাদ, তন্দুরি প্রন সালাদ! তবে দেখে নিন এবার এই রেসিপি-টি!

তন্দুরি প্রন সালাদ বানানোর নিয়ম

উপকরণ

১. চিংড়ি– ১ কাপ

২. টকদই- ১ চা চামচ

৩. লেবুর রস- ১ চা চামচ

৪. কালো গোলমরিচ- ১/৪ চা চামচ

৫. ব্রাউন সুগার- ১/৪ চা চামচ

৬. আদা বাটা- ১/৪ চা চামচ

৭. রসুন বাটা- ১/৪ চা চামচ

৮. ডিমের সাদা অংশ- ১ টেবিল চামচ

৯. কর্নফ্লাওয়ার- ১ চা চামচ

১০. পাপরিকা- ১/৪ চা চামচ

১১. তন্দুরি মসলা- ১/৪ চা চামচ

১২. রুচির চিলি সস- ১ টেবিল চামচ

১৩. ধনেপাতা- ১ টেবিল  চামচ

১৪. কাঁচা মরিচ- ১ চা চামচ

১৫. টকদই- ১ টেবিল চামচ

১৬. সরিষার তেল- ১ টেবিল চামচ

১৭. চিলি ফ্লেক্স- ১ টেবিল চামচ

১৮. লবণ- স্বাদমতো

১৯. শসা কিউব- ১ কাপ

২০. টমেটো কিউব- ১ কাপ

২১. কাজু বাদাম- ১ কাপ

প্রস্তুত প্রনালী

(১) প্রথমে একটি বাটিতে প্রন নিয়ে তাতে একে একে টক দই, লবণ, আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, পাপরিকা, ব্রাউন সুগার, কালো গোলমরিচ, লেবুর রস, তন্দুরি মসলা, চিলি সস এবং ডিমের সাদা অংশ মিশিয়ে মেরিনেট করে রাখতে হবে।

(২) একটি ফ্রাইং প্যান-এ তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে তাতে মেরিনেট করা চিংড়ি ভেজে নিতে হবে। চিংড়ি লাল হয়ে গেলে তুলে নিতে হবে।

(৩) তারপর ভাজা চিংড়িগুলি কেটে নিতে হবে।

(৪) এবার কাটা চিংড়িগুলি একটি বাটিতে নিয়ে তাতে কেটে রাখা শসা এবং টমেটো মিশিয়ে নিব।

(৫) এইবার মেশানো প্রন এবং শসা টমেটোর সাথে একে একে লবণ, কাঁচামরিচ, টকদই, সরিষার তেল, গোলমরিচ গুড়া, লেবুর রস, ধনেপাতা, কাজু বাদাম, চিলি সস এবং চিলি ফ্লেক্স মাখিয়ে রাখতে হবে।

(৬) মাখানো হয়ে গেলে সালাদ ডিশ-এ পরিবেশন করুন মজাদার তন্দুরি প্রন সালাদ।

যারা ভ্যারাইটিজ খাবার খেতে পছন্দ করেন, তারা তৈরি করে নিতে পারেন এই মজাদার সালাদ। শুধুমাত্র সুস্বাদুই না এতে রয়েছে অনেক পুষ্টিগুণ।

ছবি- সংগৃহীত: রোমান্টিক কিচেন স্টোরি

সম্পর্কিত লেখা

গ্রিন ম্যাংগো প্রন সালাদ
রেসিপি

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদে...

বোম্বে মিক্স সালাদ
চা – নাস্তা

বোম্বে মিক্স সালাদ

একই রকমের বোরিং সালাদ খেতে কি আর ভালো লাগে? সালাদ তৈরিতেও আনতে পারেন ভিন্নতা। আজকে আমরা আপনাদের দেখাবো ভিন্ন ধরনের এক ইন্ডিয়ান সালাদ তৈরির রেসিপি। মজা...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

চিকেন তন্দুরি কাবাব
চা – নাস্তা

চিকেন তন্দুরি কাবাব

আজকের আয়োজনে রয়েছে চিকেন তন্দুরি কাবাব তৈরির রেসিপি। দেখে নেয়া যাক, চিকেন তন্দুরি কাবাবের পুরো প্রণালী। তবে আজই তৈরি করে দেখুন চিকেন তন্দুরি কাবাব...

আরও পড়ুন

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ
ফিটনেস

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ

সাদা রঙের যেকোনও খাবারই কার্বোহাইড্রেটের উৎস। হয়ত কিছুদিন পর আপনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বা আপনি স্পেশাল অকেশনের জন্য আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্...

প্রন ককটেল
চা – নাস্তা

প্রন ককটেল

বিকেলে অতিথিদের পরিবেশন করতে পারেন এই ঠাণ্ডা ঠাণ্ডা সালাদ প্রন ককটেল! যেটা কিনা বানানো অনেক অনেক সহজ আর খেতেও দারুন! ঠাণ্ডা ঠাণ্ডা সালাদ প্রন ককটেল ব...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

চিকেন ক্যাশনাট সালাদ
চা – নাস্তা

চিকেন ক্যাশনাট সালাদ

বাড়ির সবাই অথবা নিজেরও অনেক সময় সেই শসা, গাজর, টমেটোর সালাদ খেতে খেতে বোরিং লাগতেই পারে। শসা,টমেটোর সাথেই যদি আরও কিছু উপাদান যোগ করা যায়, তাহলে খেতে...

চিলি পটেটো
২০ মিনিটের রান্না

চিলি পটেটো

আলুর অনেক ধরনের ঝাল ও মজার অ্যাপেটাইজারের (Appetizers) মধ্যে চিলি পটেটো একটি। নাস্তায় বা যেকোনো সময় খেতে চাইলে সহজ ও কম সময়ে বানানোর জন্য একটি পারফেক্...

ভেজিটেবল মাশরুম সালাদ
২০ মিনিটের রান্না

ভেজিটেবল মাশরুম সালাদ

ফিট থাকতে আজকাল আমরা অনেক ধরনের ডায়েট খাবার খেয়ে থাকি। এইসব খাবার হেলদি তো হয় কিন্তু সুস্বাদু তেমন একটা হয় না। অথচ আমরা চাইলেই কিন্তু ডায়েট খাবারগুলো...

…