টমেটো ভাজি

sub-editor · Apr 01, 2018 · 1 min read

টমেটো ভাজি

আজকের রেসিপিটা ব্যাচেলার স্পেশাল। যারা ঘর ছাড়া লক্ষ্মীছাড়া ব্যাচেলার, প্রায়ই দেখা যায় বাসায় বুয়া আসে না।  মাঝেমধ্যেই বুয়ার রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। হোটেলে খাবার পয়সা পকেটে নেই অথচ রান্নাঘরে নিজেদের দৌড় সীমিত। কি করবেন তাহলে? সমাধান এখানে! টমেটো ভাজি। চট করে বানিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলার জন্য দারুণ একটা আইটেম। খেতেও দারুণ।

উপকরণ
  • টমেটো- ৪ টা, (৪ টা করে টুকরা)
  • নরমাল সাইজের পেঁয়াজ- ৩ টা,কুঁচি
  • হলুদের গুঁড়ো-  ১/২ চা.চা.
  • মরিচের গুঁড়ো- ১/২ চা.চা. (অথবা কাঁচামরিচ-ফালি করে কাটা)
  • লবণ
  • চিনি (সামান্য, টমেটো টক হলে টকভাব দূর করার জন্যে)
  • তেল
প্রণালী

[picture]

- কড়াইয়ে তেল দিন। পেঁয়াজ কুঁচি তেলে ছেড়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে উঠলে মরিচের গুঁড়ো ও হলুদ গুঁড়ো অ্যাড করুন। ইচ্ছে হলে সামান্য ধনিয়ার গুঁড়ো দিতে পারেন। সামান্য লবণ দিয়ে একটু কষিয়ে নিন।

- টমেটোর টুকরোগুলো ছেড়ে দিন। আঁচ মাঝারি রাখুন। খুনতি বা চামচ দিয়ে নেড়ে দিন যেন কড়াইয়ে লেগে না যায়। মোটেও পানি দেবেন না, টমেটোর রসেই টমেটো সিদ্ধ হবে। ঢেকে দিন। মাঝে মাঝে একটু নেড়ে দিন।

- জল টেনে এলে সামান্য চিনি দিন। শুকিয়ে এলে নামিয়ে ফেলুন।

তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টমেটো ভাজি। চাইলে এর সাথে ডিমও অ্যাড করা যায় স্বাদে ভিন্নতা আনতে।

লিখেছেন- রুবাইদ মেহেদী অনীক

সম্পর্কিত লেখা

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?
ত্বকের যত্ন

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?

বাংলাদেশে প্রচলিত এই বিপুল জনপ্রিয় সবজি কিন্তু মোটেও বাংলাদেশী নয়। লাল লাল লোভনীয় টমেটোর উৎপত্তি মেক্সিকোতে। এটা শীতকালীন সবজি হলেও এখন প্রায় সারা বছর...

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক
চুলের যত্ন

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক

টমেটো মূলত শীতকালীন রঙিন সবজি হলেও আমাদের দেশে এখন সারাবছরই টুকটুকে লাল সুন্দর এবং স্বাদে গুণে অতুলনীয় এই সবজিটি পাওয়া যায়। সবজি এবং সালাদ হিসেবে ভিটা...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

নাস্তায় মজাদার পাও ভাজি
চা – নাস্তা

নাস্তায় মজাদার পাও ভাজি

সকালের অথবা বিকালের নাস্তার জন্য খুবই চটপটে, মজাদার ও হালকা একটি খাবার হল পাও ভাজি। ক্লান্ত বিকেলের নাস্তায় অথবা সকালে এই টক, ঝাল, মিষ্টি খাবারটি খেতে...

আরও পড়ুন

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

পাকিস্তানী বিফ ভিন্দালু
মেহমানদারী

পাকিস্তানী বিফ ভিন্দালু

আজকে নিয়ে এসেছি পাকিস্তানের খুব জনপ্রিয় একটি বিফ আইটেম নিয়ে। একটু ভিন্ন স্বাদে মাংস খেতে চাইলে তৈরি করে ফেলতে পারেন। আসুন দেখে নেয়া যাক,কীভাবে বাসায় থ...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

সুন্দর ত্বক পেতে টমেটোর ব্যবহার জানেন কি?
ত্বকের যত্ন

সুন্দর ত্বক পেতে টমেটোর ব্যবহার জানেন কি?

কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর ত্বক পেতে টমেটোর বিস্তর ব্যবহার নিয়ে। অয়েল শরীরকে ঠিক রাখতে টমেটোর যে কোনও বিকল্প নেই, সে কথা তো...

টমেটোর দোলমা!
১ ঘণ্টার রান্না

টমেটোর দোলমা!

পটল দোলমার কথা তো আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা আপনাদের জানাবো ভিন্ন একটি আইটেম টমেটোর দোলমা তৈরির পদ্ধতি সম্পর্কে। খুব সুস্বাদু ও হেলদি এই আইটেমট...

বাটার চিকেন টিক্কা মাসালা
মেহমানদারী

বাটার চিকেন টিক্কা মাসালা

রেস্টুরেন্টে গিয়ে ইন্ডিয়ান ডিশ অর্ডার করতে গেলেই সবসময় চোখ আটকে যেত এই নামটার দিকে। একদিন অর্ডার করেই ফেললাম। খেয়ে মনে হল এটা বানানো খুব বেশি কঠিন হবে...

…