বাটার চিকেন টিক্কা মাসালা

sub-editor · Jan 25, 2018 · 1 min read

বাটার চিকেন টিক্কা মাসালা

রেস্টুরেন্টে গিয়ে ইন্ডিয়ান ডিশ অর্ডার করতে গেলেই সবসময় চোখ আটকে যেত এই নামটার দিকে। একদিন অর্ডার করেই ফেললাম। খেয়ে মনে হল এটা বানানো খুব বেশি কঠিন হবে না। রেসিপি খুঁজে নিজেই বানিয়ে ফেললাম একদিন এই বাটার চিকেন টিক্কা মাসালা। উপকরণের তালিকা একটু বড় মনে হলেও দেখবেন এর প্রায় সব কিছুই আপনার নিজের কিচেনেই আছে। ডিশটা যেমন টেস্টি তেমনই হেলদি। পোলাও, বাসমতী রাইস অথবা নান রুটি সবকিছুর সাথেই সাইড ডিশ হিসেবে খেতে দারুণ লাগে।

প্রস্তুতির সময়- ১৫ মিনিট

রান্নার সময়- ২৫ মিনিট

চিকেন মেরিনেড করতে যা যা লাগবে-

  • চিকেন(হাড় ছাড়া বুকের মাংস) ১ কেজি
  •  টক দই ১ কাপ
  •  লেবুর রস দেড় টেবিলচামচ
  •  মরিচের গুঁড়ো ১চা চামচ
  •  গরম মশলা ১চা চামচ
  •  জিরা গুঁড়ো ২চা চামচ
  •  দারুচিনি গুঁড়ো ১চা চামচ
  •  গোল মরিচ ১চা চামচ
  •  আদা আধা চামচ
  •  লবণ স্বাদ মতো

মাসালা গ্রেভি বানাতে যা যা লাগবে-

  • বাটার ১ টেবিল চামচ
  •  রসুন কুঁচি ৩টা
  •  ধনে গুঁড়ো ২ চা চামচ
  •  জিরা গুঁড়ো ২ চা চামচ
  •  গরম মশলা ১ চা চামচ
  •  মরিচের গুঁড়ো ১ চা চামচ
  •  টমেটো সস দেড়
  •  ফ্রেশ ধনেপাতা ১/৪ কাপ
  • হেভি ক্রিম /ঘন মালাই সহ দুধ (১ কেজি দুধ জ্বাল দিয়ে ঘন করে দেড় কাপ বানাতে হবে)
[picture] প্রণালী

- মেরিনেডের সবগুলো উপকরণ দিয়ে চিকেন ভালো করে মেখে ১ ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে।

- ১ টা বড় সসপ্যানে মাখন নিয়ে মাঝারি আঁচে জ্বাল দিয়ে মাখন গলিয়ে নিতে হবে। এতে রসুন কুঁচি দিয়ে নেড়ে দিতে হবে বাদামি হওয়া পর্যন্ত। এরপর ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা ও লবণ দিয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর টমেটো সস মিশিয়ে ১৫ মিনিট জ্বাল দিয়ে ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে।

- মেরিনেড করা চিকেন কাঠিতে গেঁথে ৫মিনিট ইলেকট্রিক ওভেনে গ্রিল করতে হবে। ওভেন না থাকলে নন-স্টিকি সসপ্যানে মাঝারি আঁচে চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত রাঁধতে হবে।

- এরপর চিকেন মাসালা গ্রেভির প্যানে ঢালবেন। এতে হেভি ক্রিম অথবা ঘন করা মালাইসহ দুধ দিয়ে ১০ মিনিট মৃদু আঁচে রাঁধবেন।

- সার্ভিং ডিশে ঢেলে উপরে কিছু ধনেপাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন গারলিক নান অথবা বাসমতী রাইসের সাথে।

ছবি - দ্যা কিচেন ডট কম

রেসিপি - ফারহানা হক অনি

সম্পর্কিত লেখা

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে
ত্বকের যত্ন

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে

মুখের সৌন্দর্য নষ্ট করার আতংকের নামই ব্রণ। ব্রণ আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ব্রণ আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন- ত্বকের তৈলাক্ততা বেড়ে...

মাসালা ঢেঁড়স
২০ মিনিটের রান্না

মাসালা ঢেঁড়স

ঢেঁড়স খুবই পুষ্টিকর একটি সবজি। এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ফাইবার এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর। ঢেঁড়স দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে স...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

বাটার চিকেন মিটবল
মেহমানদারী

বাটার চিকেন মিটবল

চিকেন তো আমাদের সবারই কম বেশি পছন্দ! স্বাদে ভিন্নতা আনতে ডিফারেন্ট কোনো রেসিপি ট্রাই করতে চান? আজ চিকেনের সহজ একটি রেসিপি শেয়ার করবো, যেটা খেতে খুবই স...

আরও পড়ুন

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

…