মাসালা ঢেঁড়স

তানিজা ইসলাম · Mar 24, 2020 · 1 min read

মাসালা ঢেঁড়স

ঢেঁড়স খুবই পুষ্টিকর একটি সবজি। এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ফাইবার এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর। ঢেঁড়স দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। সাধারণত ভাজি করেই আমরা ঢেঁড়স খেয়ে অভ্যস্ত। কিন্তু ঢেঁড়সের আরও অনেক মজাদার রেসিপি আছে! তেমনই একটি আইটেম হচ্ছে মাসালা ঢেঁড়স। বিভিন্ন মসলার মিশ্রণে তৈরি আলু দিয়ে ঢেঁড়সের মাসালা কারি খেতে যেমন সুস্বাদু, তেমনি রেসিপিটাও কিন্তু বেশ সহজ। তাহলে দেরি না করে, মাসালা ঢেঁড়স তৈরির রেসিপিটি জেনে নিন!

মাসালা ঢেঁড়স তৈরির পদ্ধতি

উপকরণ 

  • ঢেঁড়স- ২৫০ গ্রাম
  • আলু- ২টি
  • পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • লাল মরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • কাঁচামরিচ ফালি- ৪টি
  • লবণ- স্বাদমতো
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • ধনিয়া গুঁড়ো- ১/২ চা চামচ
  • তেল- ৩ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে আপনার পছন্দমতো আকারে আলু ও ঢেঁড়সগুলো কেটে নিন। ছোট ছোট করে কাটলে মসলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশবে। ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিবেন, কাটার পর ধুলে অনেকটা পিচ্ছিল হয়ে যায়!

২) চুলাতে কড়াই বা প্যান বসিয়ে তেল গরম করতে দিন। চুলার আঁচ মাঝারি রাখবেন।

৩) তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু ও ঢেঁড়সগুলো দিয়ে দিন। সামান্য লবণ ও হলুদ গুঁড়ো ছিটিয়ে নাড়তে থাকুন।

৪) খুব ভালোভাবে সবজিগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো একটি পাত্রে তুলে রাখুন।

৫) এবার ঐ তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা করে ভেজে নিন। তারপর মরিচের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিন।

৬) এতে সামান্য পানি যোগ করে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন। একটু সময় নিয়ে ও হালকা আঁচে কষাতে হবে, এতে যেকোনো মাসালা আইটেমের টেস্ট ভালো হয়।

৭) ভেজে রাখা আলু ও ঢেঁড়সগুলো এবার মসলার সাথে মিশিয়ে দিন। ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন।

৮) মিনিট দশেক পর ঢাকনা খুলে দেখে নিন সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না! ঢেঁড়স রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না।

৯) সবজির সাথে মসলা মাখা মাখা হয়ে এলে কাঁচামরিচের ফালি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন। ব্যস, মাসালা ঢেঁড়স তৈরি হয়ে গেলো!

তাহলে দেখলেন তো, অল্প উপকরণে দিয়েও মজাদার এবং হেলদি ডিশ রান্না করা যায়। এবার গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল মাসালা ঢেঁড়স সার্ভ করে দিন। উপকরণগুলো হাতের কাছে থাকলে রেসিপিটি আজই ট্রাই করে ফেলুন!

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

চুলের যত্নে ঢেঁড়স!
চুলের যত্ন

চুলের যত্নে ঢেঁড়স!

চুল নিয়ে যারা সমস্যায় আছেন তাদের প্রশ্ন করলে যে অভিযোগ গুলো শুনতে পাওয়া যায় সেগুলো হলো- 'চুলগুলো যেন পাটের আঁশ হয়ে গেছে' 'মাথায় খুশকি, 'চুলের কোনো উজ্...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

বাটার চিকেন টিক্কা মাসালা
মেহমানদারী

বাটার চিকেন টিক্কা মাসালা

রেস্টুরেন্টে গিয়ে ইন্ডিয়ান ডিশ অর্ডার করতে গেলেই সবসময় চোখ আটকে যেত এই নামটার দিকে। একদিন অর্ডার করেই ফেললাম। খেয়ে মনে হল এটা বানানো খুব বেশি কঠিন হবে...

আরও পড়ুন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

স্বাদ বদলাতে ঘরেই রেঁধে ফেলুন স্পাইসি মিক্সড মাসালা চিকেন‬
মেহমানদারী

স্বাদ বদলাতে ঘরেই রেঁধে ফেলুন স্পাইসি মিক্সড মাসালা চিকেন‬

[topbanner] মুরগীর মাংস কে না খেতে ভালোবাসে। যারা মাছ ও সবজি পছন্দ করেন না তাদের জন্য মুরগীর মাংসই সবচাইতে প্রিয়। এছাড়া গরুর মাংস খাওয়াটা স্বাস্থ্যের...

ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা | ৯টি খাবারে হবে প্রতিরোধ ও প্রতিকার!
সুস্থতা

ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা | ৯টি খাবারে হবে প্রতিরোধ ও প্রতিকার!

ক্যালসিয়াম আমাদের দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি দেহের হাড় ও দাঁতের প্রধান উপাদান। ক্যালসিয়ামের অভাবে শরীরে অনেক ধরণের সমস্যার সৃষ্টি হয়।...

মাসালা পনির
রেসিপি

মাসালা পনির

পনির দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আলু পনির, মটর পনির- এমন অনেক রকম কারির ব্যাপারেই আমরা জানি। আজকে চলুন জেনে নেই আর একটি তেমন ইজি রেসিপি- 'ম...

…