আলু মটর পনির

sub-editor · Dec 10, 2017 · 1 min read

আলু মটর পনির

আচ্ছা আপনার কি পনির পছন্দ? আমার তো মনে হয় যে কোন খাবারের স্বাদ আরো বেশি বাড়িয়ে দেয় পনির। এছাড়া পনিরে অনেক পুষ্টিও রয়েছে। আলু মটর পনির অনেক সুস্বাদু একটি খাবারের রেসিপি। আলু এবং মটরে ভিটামিন সি রয়েছে যা আপনার ত্বকের জন্য এবং সাস্থ্যের জন্য অনেক ভালো। আর তাছাড়া মটর শীতের একটি জনপ্রির খাবার। আপনি চাইলেই এখন এই খাবারটি সহজেই বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে জেনে নিন এই রেসিপিটি বানাতে কি কি লাগছে আপনার আর বানাবেনই বা কীভাবে?

উপকরণ
  • পনির অথবা চিজ – ১ কাপ
  • আলু- ২ টি
  • মটর- ১/২ কাপ
  • পেঁয়াজ- ১ টি
  • টমেটো- ২ টা
  • রসুন- ৪ কোয়া
  • হলুদের গুঁড়া-১/৪ টেবিল চামচ
  • মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
  • ধনের গুঁড়া- ২ তেবিল চামচ
  • গরম মসলা গুঁড়া- ১/২ টেবিল চামচ
  • জিরা- ১/২ টেবিল চামচ
  • মেথি-১ টেবিল চামচ
  • পানি- ১/২ কাপ
  • তেল- ১ টেবিল চামচ
  • লবণ - স্বাদ অনুযায়ী
[picture] প্রণালী

- প্রথমেই আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন।

- পেঁয়াজ, রসুন এবং টমেটো ভালো করে কুঁচি করে নিন।

- পনির কিউব করে কেটে নিন।

- একটি সসপ্যানে তেল গরম করে নিন এবং তাতে জিরা ভেজে নিন।

- কিছুক্ষণ পরই জিরার সাথে পেঁয়াজ এবং রসুন কুঁচি দিয়ে দিন তেলে।

- পেঁয়াজের রঙ ব্রাউন হয়ে এলে তাতে টমেটো দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন।

- এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং গরম মসলার গুঁড়া দিয়ে দিন।

- মিনিট খানেক তেলে ভেজে তাতে আলু এবং মটর দিয়ে দিন। এরপর এতে পনিরও দিয়ে দিন।

- পানি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। যতক্ষণ মটরগুলো ঠিক মতো সিদ্ধ না হয় মৃদু আঁচে চুলায় বসিয়ে রাখুন।

- এরপর এতে মেথি মিশিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।

- চাইলে ধনেপাতাও দিতে পারেন, এতে স্বাদ আরও বেড়ে যাবে।

ব্যস তৈরি হয়ে গেলো আলু মটর পনির।

ছবি - ক্যালরিমারটস ডট কম

রেসিপি - আনিন্তা আফসানা

সম্পর্কিত লেখা

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

পুদিনা পনির টিক্কা
৩০ মিনিটের রান্না

পুদিনা পনির টিক্কা

পনির খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পনির দিয়ে তৈরি অনেক আইটেমই আমরা খেয়ে থাকি। রেস্টুরেন্টে গিয়েও পনিরের অনেক আইটেম আমরা খেয়ে থাকি। কিন্তু ঘরে বসেই...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

পনির পুলি
স্ন্যাকস

পনির পুলি

সাধারণত দোকান থেকে কিনে খাওয়া হতো পনির পুলি। কিন্তু নিজে বানাবার পর আর মনে হয় কেনা হবে না। তাছাড়া আমাদের ডায়েটে পনির রাখা উচিত। কিন্তু পনির অনেকে খেতে...

আরও পড়ুন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই
৩০ মিনিটের রান্না

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই

বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এই শীতে বিকেলের নাস্তায় কিংবা ডিনারে একটু স্পেশাল কিছু তো খেতেই হবে, তাই না? ইন্ডিয়ান ক্যুজিন লাভারদের মধ্যে যারা পনি...

মাসালা পনির
রেসিপি

মাসালা পনির

পনির দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আলু পনির, মটর পনির- এমন অনেক রকম কারির ব্যাপারেই আমরা জানি। আজকে চলুন জেনে নেই আর একটি তেমন ইজি রেসিপি- 'ম...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক
ত্বকের যত্ন

ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক

“হলুদ” আমাদের রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান। শুধু রান্নার জন্যই নয় হলুদের আরো বিভিন্ন ব্যবহারের কারণে অনেকে একে “angel of spice” বলে থাকেন।...

…