ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক

রুমানা রহমান · May 01, 2015 · 1 min read

ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক

“হলুদ” আমাদের রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান। শুধু রান্নার জন্যই নয় হলুদের আরো বিভিন্ন  ব্যবহারের কারণে অনেকে একে “angel of spice” বলে থাকেন। হলুদে প্রচুর পরিমাণে রয়েছে অ্যাণ্টি-ব্যাক্টেরিয়াল, অ্যাণ্টিসেপ্টীক, অ্যাণ্টি-ইনফ্লামেটরি প্রপারটিস যার কারণে ত্বকের যত্নে হলুদের ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকে। হলুদের গুণের পরিধি কেবল রান্না আর ত্বকের যত্নেই সীমাবদ্ধ নেই আমাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চট জলদি সমাধানে হলুদ একাই যথেষ্ট।

[picture]

আজ আপনাদের ত্বকের বিভিন্ন ধরন অনুযায়ী হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্কের রেসিপির সাথে পরিচয় করিয়ে দেবো।

ত্বকের ধরনভেদে হলুদের ফেসিয়াল মাস্ক (১) হলুদ ও বেসন মাস্ক তৈলাক্ত ত্বকের জন্য-

উপাদান -বেসন ১ টেবিল চামচ -হলুদ গুড়া ১\২ টেবিল চামচ -পানি

রেসিপি বেসন ও হলুদের গুঁড়া একসাথে নিয়ে নিন। এবার এতে প্রয়োজনমত পানি মিশান। সব উপাদান এমন ভাবে মিশান যাতে করে এটি থকথকে পেস্টের আকার ধারণ করে।

যেভাবে লাগাবেন এই মাস্ক লাগানোর আগে আপনার ত্বক পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিন, এবার এই পেস্ট আপনার মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ও ঠাণ্ডা পানি ব্যবহার করে আপনার মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। এটি তৈলাক্ত ত্বকের ব্রণের প্রকোপ কমিয়ে তোলে ও ত্বকে ব্রণ প্রতিরোধের স্তর সৃষ্টি করে।

(২) হলুদ ও মুলতানি মাটির মাস্ক স্বাভাবিক ত্বকের জন্য-

উপাদান -গোলাপজল ১ টেবিল চামচ -মধু ১ টেবিল চামচ -হলুদের গুঁড়া ১\২ টেবিল চামচ -মুলতানি মাটি ১ টেবিল চামচ

রেসিপি সব উপাদান একসাথে নিয়ে ভালোভাবে পেস্ট আকারে মিশান।

যেভাবে লাগাবেন এই পেস্ট আপনার মুখে ও গলায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। মুখ ধোয়ার জন্য ঠাণ্ডা পানি ব্যবহার করুন। এটি স্বাভাবিক ত্বকের জন্য সবচেয়ে ভালো মাস্ক। মুলতানি মাটি আর হলুদের গুঁড়া ত্বকের বিভিন্ন দাগ তুলে ফেলে আর মধু ও গোলাপ জল ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে ও ত্বক হাইড্রেটেড রাখে।

(৩) হলুদ ও ক্রিম ফেস মাস্ক শুষ্ক ত্বকের জন্য- উপাদানঃ -গোলাপ জল ১ টেবিল চামচ -হলুদের গুঁড়া ১\২ টেবিল চামচ -ফ্রেস ক্রিম ১ টেবিল চামচ

রেসিপি সব উপাদান একসাথে মিশান।

যেভাবে লাগাবেনঃ এই মাস্ক মুখে লাগানোর আগে আপনার মুখে মিনিমাম ৫ মিনিট ভাপ নিন (steam)। এতে আপনার মুখের ত্বকের পোরসগুলো খুলে যাবে এবং এই মাস্ক ভালো কাজে দেবে। এবার আপনার মুখ ও গলাতে এই মাস্ক লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন ও গরম পানি ব্যবহার করে মুখ ধুয়ে ফেলুন। হলুদ আপনার ত্বকের সমস্ত ব্যাক্টেরিয়া নষ্ট করবে আর ফ্রেস ক্রিম ত্বকের ময়েশ্চারাইজার লেভেল ধরে রাখে।

(৪) হলুদের ফেসিয়াল মাস্ক সেনসিটিভ ত্বকের জন্য-

উপাদান -পানি- -১ টেবিল চামচ হলুদের গুঁড়া

রেসিপি হলুদের গুঁড়ার মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।

যেভাবে লাগাবেন আপনার ত্বকে এই পেস্ট সুন্দরভাবে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার সেনসিটিভ ত্বকের সম্পূর্ণ যত্ন নিতে একাই যথেষ্ট। শুধু ত্বকের সমস্যা দূর করাই নয় আপনার ত্বকের জেল্লা বারিয়ে তুলে ত্বককে লাবণ্যময় করে তুলতে হলুদের তুলনা হয়না। ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল মাস্কগুলো ব্যবহার করেই দেখুন আপনার ত্বক সুস্থ থাকার পাশাপাশি ত্বকের কমনীয়তা আরও কয়েকগুণ বেড়ে যাবে।

ছবি- মাদারআর্থলিভিং ডট কম

লিখেছেন - রুমানা রহমান

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

গায়ে হলুদের কেনাকাটা
ব্রাইডাল

গায়ে হলুদের কেনাকাটা

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় কনে-বর কে হলুদ লাগিয়ে। গায়ে হলুদের বিয়ের দিন এর মত ঝক্কি-ঝামেলা না থাকলেও, ছোট ছোট অনেক দিক দেখতে হয়। যেমন - বর-কনের ডালা স...

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!

রান্নায় বহুল ব্যবহৃত মশলা হলো হলুদ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয়, ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। নজরকাড়া নিখুঁত ত্বক কার না চাই? এবার এই কাজটি হ...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

আরও পড়ুন

ত্বকের যত্নে হলুদ
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে হলুদ

শত শত বছর আগে থেকে রান্নার কাজে আমরা হলুদ ব্যবহার করি। যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ বাটা হলুদের পরিবর্তে বাজারে পাওয়া যায় এমন প্যাকেট জাত গুঁড়...

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ব্রাইট স্কিন পেতে এবং ফিট থাকতে টারমারিক মিল্ক কীভাবে সাহায্য করে?
বিউটি টিপস

ব্রাইট স্কিন পেতে এবং ফিট থাকতে টারমারিক মিল্ক কীভাবে সাহায্য করে?

প্রতিদিনের ব্যস্ততায় ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আমরা নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু শুধু প্রোডাক্ট ব্যবহারই নয়, স্কিন ব্রাইট...

সত্যিই কি কাঁচা হলুদ ত্বক ফর্সা করে?
ত্বকের যত্ন

সত্যিই কি কাঁচা হলুদ ত্বক ফর্সা করে?

ত্বকের যত্নে কাঁচা হলুদের ব্যবহার নতুন কিছু নয়। ভারতীয় উপমহাদেশে এই প্রাকৃতিক উপাদানটি যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। অনেকেই বলেন, এটি ত্বক ফ...

…