সত্যিই কি কাঁচা হলুদ ত্বক ফর্সা করে?

Munia · Feb 06, 2025 · 1 min read

সত্যিই কি কাঁচা হলুদ ত্বক ফর্সা করে?

ত্বকের যত্নে কাঁচা হলুদের ব্যবহার নতুন কিছু নয়। ভারতীয় উপমহাদেশে এই প্রাকৃতিক উপাদানটি যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। অনেকেই বলেন, এটি ত্বক ফর্সা করে, ব্রণ দূর করে, এমনকি ত্বক কয়েক শেইড উজ্জ্বল করে তোলে। কিন্তু সত্যিই কি কাঁচা হলুদ ত্বক ফর্সা করে? নাকি এটি শুধুই একটা প্রচলিত ধারণা? আজকের আর্টিকেলে আমরা জানবো কাঁচা হলুদের আসল কার্যকারিতা!

কাঁচা হলুদে কী আছে?

হলুদের প্রধান উপাদান হলো কারকিউমিন (Curcumin), যা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রোপারটিজযুক্ত। এটি ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং ব্রণ, দাগ-ছোপ কমাতে কার্যকরী ভূমিকা রাখে।

সত্যিই কি কাঁচা হলুদ ত্বক ফর্সা করে?

অনেকেই মনে করেন, কাঁচা হলুদ সরাসরি ত্বক ফর্সা করে। বিয়ের আগে হলুদের উপটান মুখ, হাত-পায়ে লাগানোর একটি চল ছিলো এককালে! এখনও অনেকে হলুদের ফেইসপ্যাক ব্যবহার করেন। তবে সত্যটা হলো, হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে, কিন্তু এটি ত্বকের মেলানিন লেভেল কমিয়ে ত্বক ফর্সা করে না!

হলুদের কার্যকারিতা

  • ত্বকের কালচে দাগ হালকা করতে পারে
  • সাময়িকভাবে ত্বক গ্লোয়ি দেখাতে পারে
  • ব্রণ বা ফুসকুড়ির সমস্যা কিছুটা কমাতে পারে
  • তবে এটি স্বাভাবিক ত্বকের রঙ স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে না

কাঁচা হলুদ ব্যবহারের সঠিক উপায়

যদি আপনি কাঁচা হলুদ ব্যবহার করতে চান, তাহলে এটি সরাসরি ফেইসে অ্যাপ্লাই এর আগে কিছু নিয়ম মেনে চলা জরুরি।

অ্যালোভেরা জেল, দুধ বা টকদইয়ের সাথে মিক্স ব্যবহার করুন – এটি ত্বককে ময়েশ্চারাইজ করবে। অতিরিক্ত সময় ধরে লাগিয়ে রাখবেন না – বেশি সময় থাকলে ত্বকে হলুদ দাগ বসে যেতে পারে। সপ্তাহে ১/২ বার ব্যবহার করুন – প্রতিদিন ব্যবহার করলে ত্বক শুষ্ক হতে পারে। সংবেদনশীল ত্বকের জন্য আগে প্যাচ টেস্ট করুন – কারণ কিছু মানুষের ত্বকে এটি র‍্যাশ বা অ্যালার্জির কারণ হতে পারে।

সাবধানতা

হলুদের প্যাক অ্যাপ্লাই এর পরপরই সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন। অনেক সময় কাঁচা হলুদ ব্যবহারের ফলে ত্বক হলুদ বর্ণ ধারণ করতে পারে, যা সহজে উঠতে চায় না। এছাড়া, অতিরিক্ত ব্যবহারে ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়ে যেতে পারে। তাই পরিমিত পরিমাণে ব্যবহার করাই ভালো। যদি হলুদ থেকে ফেইসে অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দেয়, তাহলে স্কিনকেয়ারে এই উপাদানটি এড়িয়ে চলাই বেটার।

তাহলে, বুঝতেই পারলেন কাঁচা হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে, কিন্তু এটি ত্বকের প্রকৃত রঙ বদলে ফেলার কোনো ম্যাজিকাল উপাদান নয়। সুস্থ, সুন্দর, উজ্জ্বল ত্বক পেতে সঠিক স্কিনকেয়ার রুটিন অনুসরণ করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। ব্রাইটেনিং এর জন্য স্কিনকেয়ার রুটিনে ভিটামিন-সি, আলফা আরবুটিন যুক্ত প্রোডাক্ট ইনক্লুড করতে পারেন। ত্বকের যত্নে আপনি কি কাঁচা হলুদ ব্যবহার করেন? আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন!

ছবি- সাটারস্টক লেখা- তানিজা ইসলাম

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে হলুদ
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে হলুদ

শত শত বছর আগে থেকে রান্নার কাজে আমরা হলুদ ব্যবহার করি। যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ বাটা হলুদের পরিবর্তে বাজারে পাওয়া যায় এমন প্যাকেট জাত গুঁড়...

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান

প্রাচীন মিশরের রাণী অপূর্ব সুন্দরী ক্লিওপেট্রার কাঁচা দুধে গোসলের গল্পতো কমবেশি অনেকেই শুনেছি আমরা। সৌন্দর্যচর্চায় কাঁচা দুধের ব্যবহার কিন্তু প্রাচীনক...

ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক
ত্বকের যত্ন

ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক

“হলুদ” আমাদের রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান। শুধু রান্নার জন্যই নয় হলুদের আরো বিভিন্ন ব্যবহারের কারণে অনেকে একে “angel of spice” বলে থাকেন।...

গায়ে হলুদের কেনাকাটা
ব্রাইডাল

গায়ে হলুদের কেনাকাটা

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় কনে-বর কে হলুদ লাগিয়ে। গায়ে হলুদের বিয়ের দিন এর মত ঝক্কি-ঝামেলা না থাকলেও, ছোট ছোট অনেক দিক দেখতে হয়। যেমন - বর-কনের ডালা স...

আরও পড়ুন

রেগ্যুলার স্কিন কেয়ার | উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ৬টি টিপস
ত্বকের যত্ন

রেগ্যুলার স্কিন কেয়ার | উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ৬টি টিপস

রেগ্যুলার স্কিন কেয়ার এর মাধ্যমে ফর্সা কীভাবে হব– এই প্রশ্নটা মনে হয় হাজারবার শুনতে হয় বিউটি কনসালটেন্টদের। আবার এই একই টপিক নিয়ে ইন্টারনেট ঘাটলে প...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!

রান্নায় বহুল ব্যবহৃত মশলা হলো হলুদ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয়, ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। নজরকাড়া নিখুঁত ত্বক কার না চাই? এবার এই কাজটি হ...

ব্রাইট স্কিন পেতে এবং ফিট থাকতে টারমারিক মিল্ক কীভাবে সাহায্য করে?
বিউটি টিপস

ব্রাইট স্কিন পেতে এবং ফিট থাকতে টারমারিক মিল্ক কীভাবে সাহায্য করে?

প্রতিদিনের ব্যস্ততায় ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আমরা নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু শুধু প্রোডাক্ট ব্যবহারই নয়, স্কিন ব্রাইট...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!

উজ্জ্বল দাগহীন ফর্সা ত্বক কে না চায়। দাগহীন ফর্সা ত্বক পেতে আমরা কতোকিছুই না করে থাকি। অনেক ধরনের প্রোডাক্ট, প্যাক ইত্যাদি আরো কতো কি ব্যবহার করছি। কি...

…